1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলবেনিয়ায় ট্রাম্পের জামাতা-সংশ্লিষ্ট প্রকল্পবিরোধী বিক্ষোভ

প্রকাশিত ১ জুন ২০২৬শেষ আপডেট ৪ জুন ২০২৬

আলবেনিয়ায় ট্রাম্পের জামাতা-সংশ্লিষ্ট প্রকল্পবিরোধী বিক্ষোভ, ইটালিতে চার অভিবাসীকে পুড়িয়ে হত্যা, ইরানে অভিযান বন্ধের প্রস্তাবে মার্কিন আইনপ্রণেতাদের সমর্থন, ১০টি ‘পুশ-ইন’ চেষ্টা ঠেকানোর দাবি বিজিবির...আরো খবর এখানে

https://p.dw.com/p/5EdFW
বিক্ষোভে পুলিশের বাধা
পরিবেশবিদরা মনে করেন, ৪৫ হেক্টর জায়গাজুড়ে বিলাসবহুল হোটেল, ভিলা কমপ্লেক্স এবং বিনোদন কেন্দ্র নির্মাণের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ভজোসা ব-দ্বীপের সংবেদনশীল বাস্তুতন্ত্রে তার দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব পড়তে পারে৷ছবি: Florion Goga/REUTERS
স্কিপ নেক্সট সেকশন আপনার যা জানা দরকার

আপনার যা জানা দরকার

  • আলবেনিয়ায় আবার ট্রাম্পের জামাতা-সংশ্লিষ্ট প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ
  • বরগুনায় মা ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা, পরিবারের অভিযোগ হত্যা
  • ইটালিতে চার অভিবাসীকে পুড়িয়ে হত্যা
  • ইরানে সামরিক অভিযান বন্ধের প্রস্তাবে মার্কিন আইনপ্রণেতাদের সমর্থন
  • ২৪ ঘণ্টায় সীমান্তে ১০টি ‘পুশ-ইন’ চেষ্টা ঠেকানোর কথা জানালো বিজিবি
  • ভোটে হারার একমাসের মধ্যে কেন তৃণমূলে এই ভাঙন?
  • নেতানিয়াহুকে 'পাগল' বলেছেন, স্বীকার করলেন ট্রাম্প 
  • আবার অস্ত্রবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন 
  • পারমাণবিক অস্ত্রের জ্বালানি উৎপাদন কেন্দ্র খুললো উত্তর কোরিয়া 
  •  আইপিও থেকে ৭৫ বিলিয়ন মার্কিন ডলার তুলতে চায় মাস্কের স্পেসএক্স 
  • জামিনে মুক্ত সেলিনা হায়াৎ আইভী
  • কর্ণাটকের মুখ্যমন্ত্রী হয়েই যে সিদ্ধান্ত নিলেন শিবকুমার
  • দিল্লির অগ্নিদগ্ধ হোটেলের মালিক গ্রেপ্তার
স্কিপ নেক্সট সেকশন বরগুনায় মা ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা, পরিবারের অভিযোগ হত্যা
৪ জুন ২০২৬

বরগুনায় মা ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যুর মামলা, পরিবারের অভিযোগ হত্যা


বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে উদ্ধার এক নারী কর্মী ও তার দুই মেয়ের লাশ উদ্ধারের ঘটনায় পুলিশের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করা হয়েছে৷ তবে নিহতের পরিবারের সদস্যরা বলছেন, ওই তিনজনকে হত্যা করা হয়েছে৷ 
গতকাল বুধবার বিকেল চারটার দিকে বরগুনা শহরের থানাপাড়া এলাকার জেলা পরিষদের ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে ইতি রানী (৩৪) ও তার দুই মেয়ে আরাধ্য বিশ্বাস (১১) ও অনুরাধা বিশ্বাসের (৩) লাশ উদ্ধার করা হয়৷ ইতি জেলা পরিষদের ডাকবাংলোর অস্থায়ী কর্মচারী ছিলেন (পরিচ্ছন্নতাকর্মী)৷ তিনি বরগুনা পৌরসভার কালীবাড়ি সড়কের দুলাল চন্দ্র বিশ্বাসের স্ত্রী৷
গতকাল সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন শেষে বরগুনার পুলিশ সুপার কুদরত-ই-খুদা সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ঘটনটি আত্মহত্যা বলে মনে হচ্ছে৷ তিনি জানান, যে কক্ষে ওই নারীর বড় মেয়ের মরদেহ পাওয়া গেছে, সেখানে মরদেহের পাশে ঘুমের ওষুধ ও একটি পানির বোতল উদ্ধার করা হয়েছে৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী পূর্বপরিকল্পিতভাবে তার দুই মেয়েকে নিয়ে ডাকবাংলোয় এসেছিলেন৷ ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণে তিনি আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন৷ কারণ, দুটি কক্ষের দরজাই ভেতর থেকে বন্ধ ছিল৷
পুলিশ সুপার আরো বলেন, মরদেহগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে৷ প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷ সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে৷
কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার আগে পুলিশ সুপারের এমন বক্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে ইতি রানীর পরিবার৷ ইতি রানীর জা (দেবরের স্ত্রী) মনি রানী বলেন, ‘‘কোনো ধরনের তদন্ত ছাড়াই পুলিশ ঘটনার পরপরই জানিয়েছে তারা আত্মহত্যা করেছে৷ তদন্ত ছাড়াই পুলিশ এটা বলতে পারে না৷ এটা নিশ্চিত হত্যা৷’’
তবে পুলিশ সুপার কুদরত-ই-খুদা ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে বলেন, ‘‘স্বজনেরা এখন মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত৷ তাই এটাকে তারা হত্যা বলে দাবি করতেই পারেন৷’’ কীভাবে নিশ্চিত হলেন এটা আত্মহত্যা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমাদের হাতে কিছু তথ্য আছে, যেমন সিসিটিভি ফুটেজ এবং যে দুটি কক্ষে লাশ পাওয়া গেছে, সেই কক্ষগুলো ভেতর থেকে বন্ধ ছিল৷ এ জন্যই আমরা প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে ধারণা করছি৷’’
তবে মৃত ইতি রানীর ভাই মিত্র সরকার বলেন, ‘‘ডাকবাংলোয় কাজ নেওয়ার পর থেকে আমার বোনের মেয়েরা কখনো সেখানে যায়নি৷ বুধবার আমার বোনের সেখানে কাজে যাওয়ার কথা ছিল না৷ তারপরও কেন গিয়েছিল সেটা রহস্যজনক৷’’ তিনি অভিযোগ করেন, ‘‘ডাকবাংলো থেকে জব্দ করা পাঁচ-ছয় মিনিটের সিসিটিভি ফুটেজ ফেসবুকে দেখেছি৷ আমার বোন বেলা ১১টায় সেখানে গিয়েছিল৷ সারা দিন সেখানে ছিল৷’’
তার প্রশ্ন, ‘‘পুরো সময়ের সিসিটিভি ফুটেজ কোথায়?’’
প্রথম আলোর প্রতিবেদক জানান, আজ বৃহস্পতিবার বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোয় গিয়ে দেখা যায়, যে কক্ষ দুটি থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়েছে, তার বারান্দায় গ্রিল নেই৷ তবে থাই গ্লাসের দরজা আছে৷
এ বিষয়ে ডাকবাংলোর তত্ত্বাবধায়ক নুরুল ইসলাম (লিটন) বলেন, ‘‘বারান্দায় গ্রিল না থাকায় এখানে অতিথিরা অরক্ষিত থাকেন৷’’
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5ErYC
স্কিপ নেক্সট সেকশন আলবেনিয়ায় আবার ট্রাম্পের জামাতা-সংশ্লিষ্ট প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ
৪ জুন ২০২৬

আলবেনিয়ায় আবার ট্রাম্পের জামাতা-সংশ্লিষ্ট প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভ

বিক্ষোভে পুলিশের বাধা
পরিবেশবিদরা মনে করেন, ৪৫ হেক্টর জায়গাজুড়ে বিলাসবহুল হোটেল, ভিলা কমপ্লেক্স এবং বিনোদন কেন্দ্র নির্মাণের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ভজোসা ব-দ্বীপের সংবেদনশীল বাস্তুতন্ত্রে তার দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব পড়তে পারে৷ছবি: Florion Goga/REUTERS

আলবেনিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এটিএ-র খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মেয়ের জামাই জ্যারেড কুশনারের সঙ্গে যুক্ত বিলাসবহুল আবাসন প্রকল্পের বিরুদ্ধে প্রথম বিক্ষোভটি হয়েছিল গত ৩০ মে৷ রাজধানী তিরানায় পরের বিক্ষোভটি হয় গত সোমবার৷ তারপর থেকে প্রকল্পের বিরোধীরা রাজপথে নামছেন প্রতিদিন৷ গতকাল বুধবার রাতেও তিরানার রাজপথে বিক্ষোভে নামেন তারা৷
এটিএ-র প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা-র কার্যালয়ের দিকে মিছিল নিয়ে যেতে যেতে জভেরনেক শহরের কাছে অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলের ওই প্রকল্পের কাজ অবিলম্বে বন্ধ করার দাবি জানাতে থাকেন৷
পরিবেশবিদরা মনে করেন, ৪৫ হেক্টর জায়গাজুড়ে বিলাসবহুল হোটেল, ভিলা কমপ্লেক্স এবং বিনোদন কেন্দ্র নির্মাণের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ভজোসা ব-দ্বীপের সংবেদনশীল বাস্তুতন্ত্রে তার দীর্ঘস্থায়ী নেতিবাচক প্রভাব পড়তে পারে৷
বুধবারের বিক্ষোভের এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে৷ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে৷ তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি বা কারো আহত হওয়ার খবর পাওয়া যায়নি৷
প্রকল্পটির প্রধান ঠিকাদার প্রতিষ্ঠান অ্যাফিনিটি পার্টনার্স জ্যারেড কুশনারের পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি সংস্থা৷ এতে মোট বিনিয়োগের পরিমাণ ১.৪ বিলিয়ন ইউরো (১.৬ বিলিয়ন মার্কিন ডলার) হতে পারে বলে ধারণা করা হচ্ছে৷
এসিবি/ জেডএইচ (রয়টার্স)

https://p.dw.com/p/5ErII
স্কিপ নেক্সট সেকশন ইটালিতে চার অভিবাসীকে পুড়িয়ে হত্যা
প্রকাশিত ৪ জুন ২০২৬শেষ আপডেট ৪ জুন ২০২৬

ইটালিতে চার অভিবাসীকে পুড়িয়ে হত্যা

পেট্রোল পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই ব্যক্তি বাইরে থেকে ভ্যানটির দরজা বন্ধ করে ভেতরে তরল পদার্থ ছুড়ে মারছে। ফুটেজে আগুন জ্বলার পরে ওই দুজনকে পালিয়ে যেতেও দেখা যায়।
ইটালির কালাব্রিয়া দক্ষিণাঞ্চলের আমেনদোলারায় এক পেট্রোল পাম্পে থামানো একটি ভ্যানের ভেতর থেকে ওই চার অভিবাসীর পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়৷ সিসিটিভি ফুটেজে ভেতরে চারজনকে রেখে দুই ব্যক্তি গাড়িটিতে আগুন দিচ্ছেন – এমন দৃশ্য দেখা গেছে৷ছবি: Fotogramma/IPA/ABACA/picture alliance


ইটালিতে তিন অভিবাসীকে গাড়ির ভিতরে পুড়িয়ে হত্যা করা হয়েছে৷ নিহতদের তিন জন আফগান, বাকি একজন পাকিস্তানি৷ বেঁচে যাওয়া এক অভিবাসীর ভাষ্য অনুযায়ী, গাড়ির দরজা বন্ধ করে আগুন লাগিয়ে চারজনকে হত্যা করেছেন দুই পাকিস্তানি ‘গ্যাংমাস্টার’৷
সোমবার ইটালির কালাব্রিয়া দক্ষিণাঞ্চলের আমেনদোলারায় এক পেট্রোল পাম্পে থামানো একটি ভ্যানের ভেতর থেকে ওই চার অভিবাসীর পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হয়৷ সিসিটিভি ফুটেজে ভেতরে চারজনকে রেখে দুই ব্যক্তি গাড়িটিতে আগুন দিচ্ছেন – এমন দৃশ্য দেখা গেছে৷
হত্যাকাণ্ডের তদন্ত শুরু হয়েছে৷ তদন্তের নেতৃত্বে রয়েছেন সরকারি কৌঁসুলি আলেসান্দ্রো ডি’আলেসিও৷ বুধবার সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমার ৩০ বছরের কর্মজীবনে এমন নিষ্ঠুরতা কখনো দেখিনি৷’’
ইটালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এই ‘ভয়াবহ হত্যাকাণ্ডের’ তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, শেষ পর্যন্ত ন্যায়বিচারই প্রতিষ্ঠিত হবে৷ এক বিবৃতিতে তিনি আরো বলেন, ‘‘সহিংসতা ও বর্বরতার মুখে ইটালি কখনো পিছু হটে না৷ জঘন্য এই অপরাধে পূর্ণ আলোকপাত করা এবং দায়ীদের সবাইকে ন্যায়বিচারের আওতায় আনা অপরিহার্য৷’’
জানা গেছে, নিহত চার অভিবাসী ইটালির দক্ষিণাঞ্চলে ফল তোলার কাজ করতেন৷ সোমবারের ঘটনার একমাত্র জীবিত ব্যক্তি তাজ মোহাম্মদ আলামইয়ার জানান, সেদিন সারাদিন তারা স্ট্রবেরি তোলার কাজ করেছেন৷ দিনের কাজ শেষে দুই পাকিস্তানি ‘গ্যাংমাস্টার’ (সর্দার) তাদের গাড়িতে করে বাসস্থানে পৌঁছে দিচ্ছিল৷ পথে জ্বালানি ভরার কথা বলে এক পেট্রোল পাম্পে গাড়ি থামানো হয়৷ কিন্তু জ্বালানি না ভরে তাদের ভেতরে আটকে রেখে ওই দুজন গাড়ির ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়৷
ইটালির ‘লা রিপাবলিকা’ পত্রিকাকে তাজ মোহাম্মদ আলামইয়ার বলেন, ‘‘আমরা চিৎকার করছিলাম,  কিন্তু তারা পেছনের দরজা খুলে ভেতরে একটা লাইটার ছুঁড়ে দিলো৷ মুহূর্তের মধ্যেই সব যেন দোজখ হয়ে গেল৷’’ তাজ জানান, এক পর্যায়ে গাড়ির পেছন দিয়ে অতিকষ্টে বের হয়ে কোনোমতে প্রাণে বেঁচেছেন তিনি৷
কালাব্রিয়ার আঞ্চলিক প্রেসিডেন্ট রবার্তো ওকিউতো মনে করেন, এই হত্যাকাণ্ড থেকে ইতালির শিক্ষা নেওয়ার আছে৷ তিনি বলেন, ‘‘এ এমন এক মর্মান্তিক কাহিনি, যা আমাদের বিবেককে নাড়া দেয় এবং অভিবাসন-সংক্রান্ত ট্র্যাজেডি, মানবিক মর্যাদার মূল্য আর সবচেয়ে অসহায় জনগোষ্ঠীর প্রতি সভ্য সমাজের যে দায়িত্ব পালন করা উচিত, সে সম্পর্কে গভীর প্রশ্ন উত্থাপন করে৷’’
সোমবারের ঘটনায় কোনোরকমে রক্ষা পাওয়া তাজ মোহাম্মদ আলামইয়ার ইটিলির বেশ কয়েকটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন৷ সাক্ষাৎকারের সময় তার দুই হাত ও ডান বাহুতে ব্যান্ডেজ বাঁধা ছিল৷ তিনি জানান, নিহতদের মধ্যে তিনজন ছিলেন আফগান এবং একজন পাকিস্তানের নাগরিক৷
ঘটনাস্থলের কাছের কাস্ত্রোভিল্লারি শহরের সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, একাধিক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যায় জড়িত সন্দেহে ইতিমধ্যে দুজন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে৷ তবে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়নি৷
এসিবি/ জেডএইচ (রয়টার্স)
 

https://p.dw.com/p/5EqiQ
স্কিপ নেক্সট সেকশন ইরানে সামরিক অভিযান বন্ধের প্রস্তাবে মার্কিন আইনপ্রণেতাদের সমর্থন
৪ জুন ২০২৬

ইরানে সামরিক অভিযান বন্ধের প্রস্তাবে মার্কিন আইনপ্রণেতাদের সমর্থন

যুক্তরাষ্ট্রে ইরান যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভের প্রতীকী ফাইল ফটো
শুধু ডেমোক্র্যাটরা নয়, ট্রাম্পের দল রিপাবলিকানের চারজন সদস্যও ‘ওয়ার পাওয়ার’, অর্থাৎ যুদ্ধ-ক্ষমতা বিষয়ক এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন৷ছবি: Gent Shkullaku/Matrix Images/picture alliance

ইরানে সামরিক অভিযান বন্ধ করার প্রস্তাবকে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ (হাউস অব রিপ্রেজেন্টেটিভস)৷
যুক্তরাষ্ট্র এখন ইরানের সঙ্গে শান্তি আলোচনার প্রক্রিয়ায় রয়েছে৷ সেদিক থেকে অভিযান বন্ধের প্রস্তাবে আইনপ্রণেতাদের এই সমর্থন কার্যত প্রতীকী হলেও ডনাল্ড ট্রাম্পের জন্য বিষয়টিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ‘আঘাত’ মনে করা হচ্ছে৷
শুধু ডেমোক্র্যাটরা নয়, ট্রাম্পের দল রিপাবলিকানের চারজন সদস্যও ‘ওয়ার পাওয়ার’, অর্থাৎ যুদ্ধ-ক্ষমতা বিষয়ক এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন৷
উল্লেখ্য, এর আগে তিনবার এই প্রস্তাব পর্যাপ্ত ভোট না পাওয়ায় পাস হয়নি, কারণ প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সামান্য ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে৷
এই পদক্ষেপটি মূলত প্রতীকী, কারণ, তা কার্যকর হতে হলে সিনেটের অনুমোদন পেতে হবে এবং সেখানেও রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে৷ ধারণা করা হচ্ছে, সিনেট শেষমেশ এই প্রস্তাব পাস করতে গেলেও ট্রাম্প তাতে ভেটো দেবেন৷
তবে নভেম্বরে হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডেমোক্র্যাটদের এই প্রতীকী সাফল্যকেও জোরালো রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন অনেকে৷
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ডেমোক্র্যাটরা লিখেছেন, ‘‘ইরানে তার অত্যন্ত অজনপ্রিয় ও বেআইনি যুদ্ধ বন্ধ করার এটাই সময় - অ্যামেরিকার জনগণের পক্ষ থেকে ডনাল্ড ট্রাম্পের প্রতি এ এক উচ্চকিত ও দ্ব্যর্থহীন বার্তা৷’’
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5EqQY
স্কিপ নেক্সট সেকশন ২৪ ঘণ্টায় সীমান্তে ১০টি ‘পুশ-ইন’ চেষ্টা ঠেকানোর কথা জানালো বিজিবি
৪ জুন ২০২৬

২৪ ঘণ্টায় সীমান্তে ১০টি ‘পুশ-ইন’ চেষ্টা ঠেকানোর কথা জানালো বিজিবি

প্রতীকী ছবি
২৪ ঘণ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ‘অবৈধভাবে’ মানুষ পাঠানোর (পুশইন) ১০টি পৃথক চেষ্টা ঠেকানোর কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷ছবি: Piyas Biswas / SOPA Images/Sipa USA/picture alliance

বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ‘অবৈধভাবে’ মানুষ পাঠানোর (পুশ-ইন) ১০টি পৃথক চেষ্টা ঠেকানোর কথা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷
একই সঙ্গে এ ধরনের সম্ভাব্য ‘পুশইন’ প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবি গোয়েন্দা নজরদারিসহ টহল কার্যক্রম জোরদার করেছে বলেও জানিয়েছে তারা৷
আজ বৃহস্পতিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5Epel
স্কিপ নেক্সট সেকশন নেতানিয়াহুকে 'পাগল' বলেছেন, স্বীকার করলেন ট্রাম্প
৪ জুন ২০২৬

নেতানিয়াহুকে 'পাগল' বলেছেন, স্বীকার করলেন ট্রাম্প

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিম নেতানিয়াহু, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক যে ভালো সেকথাও সাক্ষাৎকারে জানান ট্রাম্প।ছবি: Jonathan Ernst/REUTERS

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে 'পাগল' বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। লেবাননে আক্রমণ নিয়ে টেলিফোনে কথা বলার সময় তাদের মধ্যে বিস্ফোরক কথোপকথন হয়। তখনই ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রীকে একথা বলেন। বুধবার আক্সিওস-এ একটি সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট একথা স্বীকার করেন। ট্রাম্পকে প্রশ্ন করা হয়, অ্যামেরিকার দীর্ঘদিনের বন্ধু ইসরায়েলের প্রধানমন্ত্রীকে তিনি 'এফিং ক্রেজি' এবং 'অকৃতজ্ঞ' বলেছেন কিনা। ট্রাম জানান, তিনি সত্যিই একথা বলেছে। তিনি বলেন, 'আমি রেগে ছিলাম একথা বলব না। তবে লেবাননের উপর ইসরায়েলের ক্রমাগত আক্রমণে আমি বিরক্ত ছিলাম।' তবে নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক যে ভালো সেকথাও সাক্ষাৎকারে জানান ট্রাম্প। 

এর আগে নিজেদের এক সূত্রকে উদ্ধৃত করে আক্সিওস জানিয়েছিল, সোমবার নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের টেলিফোনে কথা হয়। মার্কিন প্রেসিডেন্ট বলেন, 'আপনি পাগল। আমি না থাকলে আপনার জেল হত। আমি আপনাকে বাঁচাচ্ছি। আপনাকে সবাই ঘৃণা করে। এই সব কিছুর জন্য ইসরায়েলকেও সকলে ঘৃণা করে।' 

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'আমি তাকে বলি, এই যুদ্ধ থামানো দরকার।' 

এসসি/ জিএইচ (রয়টার্স) 

https://p.dw.com/p/5EpSi
স্কিপ নেক্সট সেকশন ভোটে হারার একমাসের মধ্যে কেন তৃণমূলে এই ভাঙন?
প্রকাশিত ৪ জুন ২০২৬শেষ আপডেট ৪ জুন ২০২৬

ভোটে হারার একমাসের মধ্যে কেন তৃণমূলে এই ভাঙন?

কলকাতায় প্রতিবাদসভায় ভাষণ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা ভোটের একমাসের মধ্যেই তৃণমূলে ভাঙন স্পষ্ট হলো। ছবি: Subrata Goswami/DW

বিধানসভা ভোটে হারার একমাসের মধ্য়ে দলীয় বিদ্রোহে কোণঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়। নবনির্বাচিত বিধায়কদের মধ্যে ৬০ জন দলনেত্রীর নির্দেশ অগ্রাহ্য করে বিধানসভায় বিরোধী নেতা হিসাবে বেছে নিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। সহকারী দলনেতা হয়েছেন সন্দীপন সাহা, জাভেদ খান, সাবিনা ইয়াসমিন ও শিউলি সাহা। মুখ্য সচেতক হয়েছেন আখতারুজ্জামান। 

স্পিকার নতুন বিরোধী দলনেতা ও অন্যদের স্বীকৃতি দিয়েছেন। বিরোধীদের জন্য বরাদ্দ ঘরও তাদের দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়কে চেয়েছিলেন। কিন্তু দেখা যাচ্ছে, তার সঙ্গে মাত্র ২০ জন বিধায়কের সমর্থন আছে। সম্প্রতি ধর্মতলার ওয়াই চ্যানেলে মমতা যে বিক্ষোভ দেখিয়েছিলেন, তাতে মাত্র আটজন বিধায়ক ছিলেন। 

এত তাড়াতাড়ি এই ঘটনা কি প্রত্যাশিত ছিল? রাজ্যের সাবেক বিরোধী নেতা আব্দুল মান্নান ডিডাব্লিউকে বলেছেন, ''মমতা হেরে গেলে দলটা উঠে যাবে আগেই বলেছিলাম। নীতি-ভিত্তিক রাজনীতি হচ্ছে না। এই যে এত দ্রুত দলে বিদ্রোহ, এটা অতীতে ইন্দিরা গান্ধীর সঙ্গে কেন্দ্রীয় স্তরে হয়েছে। ফলে নজির আছে।''

তবে আব্দুল মান্নান মনে করেন, ''এটা এখানে খুবই দৃষ্টিকটূভাবে হলো। খুব স্বাভাবিকভাবে বিজেপি এই পরিস্থিতির সুবিধা নেবে। পশ্চিমবঙ্গে এই নীতিহীন রাজনীতি, এই পরিমাণ দুর্নীতি, কাউকে সম্মান না দেওয়া সব মমতার অবদান। সিপিএমও এতটা করেনি। অহঙ্কারের পতন হয়েছে। দুর্নীতির জন্য এই অবস্থা। তৃণমূল চুরি করে শেষ করে দিয়েছে। সব নিয়োগে ঘুষ। এত চুরির রাস্তা দেখিয়েছে তারা, তাতে রাজ্যের ভবিষ্যৎ নিয়ে আমার ভয় হচ্ছে।''

রাজনৈতিক বিশ্লেষক ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী ডিডাব্লিউকে বলেছেন,  ''আমি শুধু নই, সমাজবিজ্ঞানের সব শিক্ষকই এটা ভাবতে পেরেছিলেন। মূলত দুটো কারণে। এই দলের আদর্শগত অবস্থান ছিল না। ক্ষমতাই ছিল একমাত্র আঠা। ক্ষমতা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দল ভেঙে যেতে পারে, সেই আশঙ্কা ছিল। সেটাই হয়েছে। কর্পোরেট ঢঙে দল চলছিল। দলের কোনো আদর্শগত ভিত্তি না থাকার জন্য এই অবস্থা হলো।'' 

জিএইচ/এসজি

https://p.dw.com/p/5Ep0j
স্কিপ নেক্সট সেকশন আবার অস্ত্রবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন
প্রকাশিত ৪ জুন ২০২৬শেষ আপডেট ৪ জুন ২০২৬

আবার অস্ত্রবিরতিতে রাজি ইসরায়েল-লেবানন

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার পরের চিত্র।  
লেবাননের উপর আক্রমণ চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে, ইসরায়েলি সেনার উপর আক্রমণ চালিয়েছে হেজবোল্লা। ছবি: REUTERS

আরো একবার অস্ত্রবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল এবং লেবানন। পাইলট প্রজেক্ট হিসেবে দক্ষিণ লেবাননের একটি অঞ্চলকে সুরক্ষিত অঞ্চল চিহ্নিত করা হয়েছে। বুধবার একথা জানানো হয়। এর আগে এপ্রিল মাসে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ইসরায়েল এবং হেজবোল্লা আক্রমণ চালিয়ে গেছে। 

লেবানন জানিয়েছে, মার্চ থেকে শুরু হওয়া এই আক্রমণে তাদের দেশে তিন হাজার ৩০০ মানুষ প্রাণ হারিয়েছেন এবং ১০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। 

মার্কিন মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে এই চুক্তিতে বলা হয়েছে, হেজবোল্লা দক্ষিণ লেবানন থেকে সরে যাবে। ইসরায়েল এবং লেবাননের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, লিটানি নদীর দক্ষিণ থেকে হেজবোল্লার সমস্থ কাজ বন্ধ করা এবংতাদের ওই অঞ্চল থেকে সরে যাওয়ার উপর এই অস্ত্রবিরতি চুক্তি নির্ভর করবে।  তবে এই সুরক্ষিত অঞ্চলটি কেমন ভাবে পরিচালিত হবে তা এখনই স্পষ্ট নয়। 

এসসি/ জিএইচ (রয়টার্স, এএফপি, এপি) 

https://p.dw.com/p/5EpLT
স্কিপ নেক্সট সেকশন পারমাণবিক অস্ত্রের জ্বালানি উৎপাদন কেন্দ্র খুললো উত্তর কোরিয়া
প্রকাশিত ৪ জুন ২০২৬শেষ আপডেট ৪ জুন ২০২৬

পারমাণবিক অস্ত্রের জ্বালানি উৎপাদন কেন্দ্র খুললো উত্তর কোরিয়া

একটি ইউরেনিয়াম গবেষণা কেন্দ্র পরিদর্শন করছেন  কিম জং উন। 
গত কয়েকবছরে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তি বহুগুণ বাড়িয়েছে। ছবি: KCNA/KNS/dpa/picture alliance

উত্তর কোরিয়ার প্রধান কিম জং উন আগেই জানিয়েছিলেন, তাদের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার ঝড়ের গতিতে বাড়ছে। এর মধ্যেই বৃহস্পতিবার পারমাণবিক বোমা তৈরিতে প্রয়োজনীয় ইউরেনিয়াম উৎপাদন কেন্দ্র চালু করল তারা। দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, এই কেন্দ্রে 'অত্যাধুনিক প্রযুক্তির' ব্যবহার হবে। তবে কেন্দ্রটি কবে থেকে চালু চলেছে বা কোথায় অবস্থিত সেই সম্পর্কে বিস্তারির কিছু জানা যায়নি। তবে কেসিএনএ যে ছবি প্রকাশ করেছে সেই ছবির সঙ্গে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম উৎপাদনের জন্য প্রয়োজনীয় কক্ষের মিল আছে। কিম জানিয়েছে, 'দেশের শত্রুদের মোকাবিলা করতে পারমাণবিক অস্ত্রের প্রয়োজন।' তিনি আরো জানান, গত পাঁচ বছরে দেশে অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়াম উৎপাদন ক্ষমতা দ্বিগুণের থেকেও বেশি বেড়েছে। 

এসসি/ জিএইচ (রয়টার্স, এএফপি, এপি) 

https://p.dw.com/p/5EpLM
স্কিপ নেক্সট সেকশন আইপিও থেকে ৭৫ বিলিয়ন মার্কিন ডলার তুলতে চায় মাস্কের স্পেসএক্স
৪ জুন ২০২৬

আইপিও থেকে ৭৫ বিলিয়ন মার্কিন ডলার তুলতে চায় মাস্কের স্পেসএক্স

স্পেসএক্স-এর দপ্তর। 
বাজারে আইপিও ছাড়তে চলেছে ইলন মাস্কের মহাকাশ এবং উপগ্রহ যোগাযোগ সংস্থা স্পেসএক্স। ছবি: Patrick T. Fallon/AFP

আইপিও থেকে ৭৫ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করতে চায় ইলন মাস্কের মহাকাশ এবং উপগ্রহ যোগাযোগ সংস্থা স্পেসএক্স। সরকারের কাছে পেশ করা একটি নথি থেকে বুধবার একথা জানা গেছে। শুরুতেই এই সংস্থা ১৩৫ মার্কিন ডলার প্রতি মূল্যে ৫৫ কোটি, ৫৫ লক্ষ্য, ৫৫ হাজার ৫৫৫ টি শেয়ার বাজারে ছাড়তে চায়। এর ফলে সংস্থাটির সম্পত্তি মূল্য দাঁড়াবে এক দশমিক ৭৬৫ টিলিয়ন মার্কিন ডলার। আইপিও থেকে এই পরিমাণ অর্থ সংগ্রহ করলে তা রেকর্ড সৃষ্টি করবে। এর আগে সৌদি আরবের তেল সংস্থা ২০১৯-এ প্রথম বাজারে এসেই ২৫ দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করেছিল। বিশ্লেষকরা মনে করছে, এর ফলে ইলন মাস্ক পৃথিবীর প্রথম ট্রিলিয়নেয়ার হয়ে উঠবেন। 

এসসি/ জিএইচ (রয়টার্স, এএফপি) 

https://p.dw.com/p/5EpLH
স্কিপ নেক্সট সেকশন জামিনে মুক্ত সেলিনা হায়াৎ আইভী
প্রকাশিত ৪ জুন ২০২৬শেষ আপডেট ৪ জুন ২০২৬

জামিনে মুক্ত সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে জেতার পর সেলিনা হায়াৎ রিজভী। ফাইল ছবি।
জামিনে মুক্তি পেলেন সেলিনা হায়াৎ আইভী। ছবি: Samir Kumar Day

এক বছরের বেশি সময় কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাত সওয়া ১০টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। রাত সাড়ে ১২টার দিকে তিনি নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবনে পৌঁছান।

সেলিনা হায়াৎ আইভীর কারামুক্তির খবরে রাত ১১টা থেকে তার বাড়ির সামনে স্বজন ও কর্মী–সমর্থকেরা ভিড় করেন। দীর্ঘদিন পর আইভী বাসায় ফেরায় তাঁরা স্বস্তি প্রকাশ করেন।

বাসায় পৌঁছানোর পর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান সেলিনা হায়াৎ আইভী। তিনি সাংবাদিকদের বলেন, ‘'আমি বিচার বিভাগের প্রতি অসম্ভব কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সরকারের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি চাই, সকলকে নিয়ে একটি মানবিক সরকার গঠিত হোক। জেলে আমার মতো অনেক মায়েরা আছেন, তাঁরা নিরপরাধ। আশা করছি, সরকার তাঁদের প্রতিও সদয় হবে।’'

সেলিনা হায়াৎ আইভীকে ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ের ৩টি হত্যা মামলা, ২টি হত্যাচেষ্টা মামলাসহ মোট ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে কয়েকটি মামলায় তিনি একাধিকবার জামিন পেলেও নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

সর্বশেষ গত ৩০ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার দুই হত্যা মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান সেলিনা হায়াৎ আইভী। এরপর তাঁর মুক্তির পথ খোলে।

জিএইচ/এসজি(প্রথম আলো)

https://p.dw.com/p/5Ep0k
স্কিপ নেক্সট সেকশন দিল্লির অগ্নিদগ্ধ হোটেলের মালিক গ্রেপ্তার
৪ জুন ২০২৬

দিল্লির অগ্নিদগ্ধ হোটেলের মালিক গ্রেপ্তার

দিল্লির মালবিয়া নগরের হোটেলে আগুন নেভানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।
দিল্লির মালবিয়া নগরে হোটেলে আগুন লেগে ২১ জন মারা গেছেন। ছবি: Manish Swarup/AP Photo/picture alliance

দিল্লির মালবিয়া নগরের অগ্নিদগ্ধ হোটেল ফ্লারিশ স্টে-র মালিক লভকেশ বাজাজকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। বুধবার এই হোটেলে আগুন লেগে ২১ জন মারা গেছেন। অনেকে এখনো মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। মৃতদের মধ্যে অধিকাংশই বিদেশি। বাংলাদেশের দূতাবাস জানিয়েছে,  আহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি। 

ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট জানাচ্ছে, লভকেশ পুলিশকে বলেছেন, আগুন লাগার পর তিনি ভয় পেয়ে ঘটনাস্থল থেকে পালিযে যান।

লভকেশ তিন বছর আগে এই বাড়িটি কিনেছিলেন। তারপর তিনি বিএনবি-র লাইসেন্স নেন। বিএনবি-র নিয়ম অনুযায়ী, সর্বাধিক ছয়টি ঘর থাকতে পারে। কিন্তু এখানে ২৫টি ঘর ছিল। কয়েকটা ঘর বেসমেন্টেও ছিল। 

আগুনে মৃত ২১ জনের মধ্যে ১২ জন বিদেশি। ভারতীয়দের মধ্যে গুরুগ্রামের এক পরিবারের আটজন সদস্য আছেন। ৮০ বছর বয়সি রাধেশ্যাম আগরওয়াল এই হোটেলে থেকে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার সঙ্গে পরিবারের সকলে দেখা করতে এসেছিলেন। রাধেশ্যাম আহত হয়ে ম্যাক্স হাসপাতালে ভর্তি। বাকিরা মারা গেছেন। 

জিএইচ/এসজি(এএনআই, এনডিটিভি)

https://p.dw.com/p/5Ep6u
স্কিপ নেক্সট সেকশন কর্ণাটকের মুখ্যমন্ত্রী হয়েই যে সিদ্ধান্ত নিলেন শিবকুমার
৪ জুন ২০২৬

কর্ণাটকের মুখ্যমন্ত্রী হয়েই যে সিদ্ধান্ত নিলেন শিবকুমার

কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে কর্ণাটকের মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার।
মুখ্যমন্ত্রী হয়েই ডিকে শিবকুমার কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ছবি: AICC

কংগ্রেস হাইকম্যান্ডের সিদ্ধান্তে ডিকে শিবকুমার কর্ণাটকের মুখ্যমন্ত্রী হয়েছেন। মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েই তিনি কর্ণাটকের রাজধানী শহর ও দেশের আইটি রাজধানী বলে পরিচিত বেঙ্গালুরুর বেহাল রাস্তাঘাট ঠিক করার জন্য দুই হাজার কোটি টাকার প্রকল্পের কথা ঘোষণা করেছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, খুব তাড়াতাড়ি ৫০ হাজার সরকারি পদে নিয়োগ করা হবে। সেই সঙ্গে বেসরকারি ক্ষেত্রের চাকরির পথ সুগম করতে প্রাইভেট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গঠন করা হবে। 

বেঙ্গালুরুর বেআইনি নির্মাণের বিষয়ে শিবকুমারের সিদ্ধান্ত, আড়াই হাজার বর্গফুটের বাড়িতে যে নির্মাণ হয়েছে সেগুলিকে এককালীন ভিত্তিতে অনুমোদন দেওয়া হবে। এছাড়া রাজ্যে দশ হাজার ভারত জোড়ো যুবক সংঘ তৈরি করার কথাও তিনি জানিয়েছেন। 

জিএইচ/এসজি(ডিকে শিবকুমারের ঘোষণা)

https://p.dw.com/p/5Ep0m
স্কিপ নেক্সট সেকশন দিল্লির হোটেলে আগুন, ১৮ বিদেশি নাগরিকসহ ২১ জনের মৃত্যু
প্রকাশিত ৩ জুন ২০২৬শেষ আপডেট ৩ জুন ২০২৬

দিল্লির হোটেলে আগুন, ১৮ বিদেশি নাগরিকসহ ২১ জনের মৃত্যু

আগুন আর ধোঁয়ায় ঢাকা ভবন
স্থানীয়রা জানান, চারতলার ওই ভবনের নীচতলা ও প্রথম তলায় প্রথমে আগুন লাগায় ওপরের তলাগুলোর সবাই আটকে পড়েন৷ছবি: Manish Swarup/AP Photo/picture alliance

দিল্লির একটি হোটেলে আগুনে পুড়ে মারা যাওয়া ২১ জনের মধ্যে ১৮ জনই বিদেশি নাগরিক বলে পুলিশ ও সংবাদমাধ্যম সিএনএন-নিউজ১৮-কে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে৷
বার্তা সংস্থাটির খবরে বলা হয়, নিহতদের মধ্যে বাংলাদেশ, নাইজেরিয়া, মোজাম্বিক এবং লাইবেরিয়ার নাগরিকরা রয়েছেন। তবে নিহতদের জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে না পারার কথাও উল্লেখ করা হয়েছে রয়টার্সের খবরে৷
এর আগে প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বুধবার সকালে আগুনের শিখা থেকে বাঁচতে বেশ কয়েকজন ভবনটি থেকে ঝাঁপ দেন৷ ঝাঁপ দেওয়া ব্যক্তিদের গুরুতর আহত হওয়া থেকে বাঁচাতে স্থানীয়রা এ সময় পাশের এক দোকান থেকে তোশক এনে নীচে বিছিয়ে দেন৷
প্রত্যক্ষদর্শী শের খান বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘‘নীচে তোশক বিছিয়ে দেয়ার পর তৃতীয় তলা থেকে এক নারী তার ছোট সন্তানকে নিয়ে ঝাঁপ দেন৷’’
উদ্ধারকাজে সহায়তা করা স্থানীয়রা জানান, চারতলার ওই ভবনের নীচতলা ও প্রথম তলায় প্রথমে আগুন লাগায় ওপরের তলাগুলোর সবাই আটকে পড়েন৷
এক বিবৃতিতে পুলিশ জানায়, দিল্লির দক্ষিণাঞ্চলের মালভিয়া নগরের হোটেলটিতে সকাল ৯টার একটু আগে আগুনের সূত্রপাত হয়৷ 
এক প্রত্যক্ষদর্শী জানান, দুপুরের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে৷
পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘‘পুলিশ, দমকল বাহিনী এবং অন্যান্য জরুরি সেবাদানকারী সংস্থার সমন্বিত প্রয়াসে ৪০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাছের হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে৷’’
বিবৃতিতে আরো বলা হয়, ‘‘গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে, মর্মান্তিক এ ঘটনায় ২১ জনকে মৃত ঘোষণা করা হয়েছে৷’’
এসিবি/ জেডএইচ (রয়টার্স)

https://p.dw.com/p/5En27
স্কিপ নেক্সট সেকশন কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত একজন, আহত অনেক
প্রকাশিত ৩ জুন ২০২৬শেষ আপডেট ৩ জুন ২০২৬

কুয়েত বিমানবন্দরে ইরানের হামলায় নিহত একজন, আহত অনেক


আজ বুধবার সকালে কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের চালানো হামলায় অন্তত ৬৩ জন আহত হয়েছেন৷ কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় এ খবর নিশ্চিত করেছে৷
এ হামলায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হামলার দায় স্বীকার করেছে৷
আইআরজিসি জানিয়েছে, ইরানের একটি তেলবাহী ট্যাঙ্কার এবং একটি দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে৷
কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, এ হামলায় বিমানবন্দরের টার্মিনাল ১-এর ব্যাপক ক্ষতি হয়েছে৷ তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, শুরুতে বন্ধ থাকলেও পরে টার্মিনাল ৪ থেকে কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট আবার চালু হয়েছে৷
গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে কুয়েত তুলনামূলকভাবে শান্ত ছিল৷ বিমানবন্দরে চালানো এ হামলার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়৷ এক বিবৃতিতে বলা হয়, ইরানকে পাল্টা জবাব দেওয়ার অধিকার দেশটির রয়েছে এবং তারা এ ধরনের হামলা ‘‘কোনোভাবেই মেনে নেবে না৷’’
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5Enbf
আরো পোস্ট দেখান