বিজ্ঞাপন
বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জনগোষ্ঠীগুলোর একটি রোহিঙ্গা৷ সেনাবাহিনীর দমন-পীড়নের কারণে ২০১৭ সালে তাদের সবচেয়ে বড় অংশটি মিয়ানমারের নিজভূমি থেকে পালিয়ে যেতে বাধ্য হয়৷ দশ লাখেরও বেশি রোহিঙ্গা এখন প্রতিবেশী বাংলাদেশে আশ্রিত৷ সেখানে তাদের সুযোগ-সুবিধা খুবই সীমিত৷
রোহিঙ্গারা এখনো মিয়ানমার থেকে পালিয়ে আসছে৷ কারণ তারা শুধু সেনাবাহিনীর নয়, মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির লক্ষ্যবস্তুতেও পরিণত হয়েছে৷ বর্তমানে উভয় পক্ষই তাদের যুদ্ধে রোহিঙ্গাদেরকে ‘নিয়োগ’ করার চেষ্টা করছে, এমনকি জোরপূর্বক সংঘাতে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটছে৷
মিয়ানমার সরকার বলছে, রোহিঙ্গাদের একটি অংশ দেশে ফিরে যেতে পারে৷ কিন্তু সামরিক শাসকদের বিরুদ্ধে যখন গৃহযুদ্ধ চলছে, তখন তারা ফিরে গিয়ে কী পাবে?