২০১৯ সালে ভারত-বাংলাদেশ সীমান্তে নো-ম্য়ানস ল্য়ান্ডে তৈরি হয়েছিল একাধিক বাজার। দুই দেশের ব্য়বসায়ী এবং ক্রেতারা সেই বাজারে যোগ দিতেন। কোভিডের পর থেকে বন্ধ সীমান্ত বাজার। কবে খুলবে, প্রশ্ন ব্য়বসায়ীদের। ত্রিপুরা সীমান্তে তেমনই এক বন্ধ বর্ডার হাট থেকে ডিডাব্লিউয়ের রিপোর্ট।