1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লারিজানির মৃত্য়ুর বদলা নেওয়া হবে: খামেনেই

গৌতম হোড় রয়টার্স, এপি, এএফপি, দ্যডেইলিস্টার, প্রথম আলো | স্যমন্তক ঘোষ
প্রকাশিত ১৬ মার্চ ২০২৬শেষ আপডেট ১৯ মার্চ ২০২৬

লারিজানির মৃত্য়ুর বদলা নেওয়া হবে: খামেনেই, ইস্তাম্বুলে ইমামোগলুর সমর্থনে বিশাল মিছিল, বৈরুতে ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা বাড়ছে, ঢাকায় দুই লঞ্চের সংঘর্ষ, মৃত এক....বিশ্বের আরো খবর এখানে।

https://p.dw.com/p/5ARtB
লারিজানির ছবি হাতে ইরানের নারী
লারিজানির ছবি হাতে ইরানের নারীছবি: Fatemeh Bahrami/Anadolu/picture alliance
স্কিপ নেক্সট সেকশন আপনার যা জানা দরকার

আপনার যা জানা দরকার

  • লারিজানির মৃত্য়ুর বদলা নেওয়া হবে: খামেনেই
  • ইস্তাম্বুলে ইমামোগলুর সমর্থনে বিশাল মিছিল
  • সেনার সঙ্গে লড়াই ৮০ জন জঙ্গির মৃত্য়ু, দাবি নাইজেরিয়ার
  • ঢাকায় দুই লঞ্চের সংঘর্ষ, মৃত এক
  • আসামের কংগ্রেস সাংসদ বিজেপি-তে
  • পশ্চিমবঙ্গের ১৫ আমলাকে অন্য রাজ্যে পর্যবেক্ষক করা হলো
  • ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ব্যাপক যানজট
স্কিপ নেক্সট সেকশন লারিজানির মৃত্য়ুর বদলা নেওয়া হবে: খামেনেই
১৯ মার্চ ২০২৬

লারিজানির মৃত্য়ুর বদলা নেওয়া হবে: খামেনেই

লারিজানির ছবি হাতে ইরানের এক নারী
লারিজানির ছবি হাতে ইরানের এক নারীছবি: Fatemeh Bahrami/Anadolu/picture alliance

দুইদিন আগেই ইসরায়েল দাবি করেছিল ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্য়া করা হয়েছে। ইরান তা স্বীকার করে নিয়েছে। বুধবার দেশের বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনেই জানিয়েছেন, লারিজানির মৃত্য়ু বৃথা যাবে না। যারা একাজ করেছে, তাদের এর খেসারত দিতে হবে। ইরান এর বদলা নেবে। 

শুধু লারিজানি নয়, ইসরায়েল দাবি করেছে, আরেকটি বিমান হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী এসমাইল খাতিবের মৃত্য়ু হয়েছে। ইরান এই মৃত্য়ুর সত্য়তাও স্বীকার করেছে। 

বস্তুত, বুধবার থেকে ইরান নতুন করে মিসাইল আক্রমণ শুরু করেছে। ইসরায়েল লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। মধ্য় ইসরায়েলে এক বিদেশি শ্রমিকের মৃত্য়ু হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। অন্য়দিকে বৈরুতে ইসরায়েল পাল্টা আক্রমণ চালিয়েছে। সেখানে ১২ জনের নিহত হওয়ার কথা জানা গেছে। 

ইসরায়েল জানিয়েছে, ওয়েস্ট ব্যাংকেও ইরানের মিসাইল আঘাত হেনেছে। সেখানে অন্তত তিনজন ফিলিস্তিনির মৃত্য়ু হয়েছে। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

https://p.dw.com/p/5Af32
স্কিপ নেক্সট সেকশন ঢাকায় দুই লঞ্চের সংঘর্ষ, মৃত এক
১৯ মার্চ ২০২৬

ঢাকায় দুই লঞ্চের সংঘর্ষ, মৃত এক

ঢাকার সদরঘাটের ফাইল ছবি।
ঢাকার সদরঘাটে দুই লঞ্চের ধাক্কায় একজন মারা গেছেন। ছবি: Johny Hoque/DW

ঢাকার  সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। তার নাম মো. সোহেল (২২)। তার বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জে।

বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. ফয়সাল আহমেদ।

পুলিশ জানায়, আজ বিকেলে সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছে ঢাকা–ইলিশা (ভোলা) রুটের ‘আসা যাওয়া-৫’ নামে একটি লঞ্চ ট্রলার থেকে যাত্রী তুলছিল। এ সময় লঞ্চটিকে ঢাকা-দেউলা-ঘোষেরহাট রুটের ‘এমভি জাকির সম্রাট-৩’ নামে একটি লঞ্চ ধাক্কা দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, এমভি জাকির সম্রাট–৩ লঞ্চের পেছনের একটি কোণের আঘাতে ‘আসা যাওয়া–৫’ লঞ্চের দুজন যাত্রী পিষ্ট হন। এর মধ্যে একজনকে পানিতে পড়ে যেতে দেখা গেছে। অন্যজনকে ‘আসা যাওয়া–৫’–এর বাইরের অংশে পড়ে থাকতে দেখা গেছে।

পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার ফজলুল হক বলেন, একজনের লাশ হাসপাতালে পাওয়া গেছে। তার নাম সোহেল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার শ্বশুর মিরাজ ফকির নিখোঁজ রয়েছেন এবং শাশুড়ি রুবা ফকির আহত হয়েছেন।

জিএইচ/এসজি (প্রথম আলো)

ঝালকাঠির লঞ্চে অগ্নিকাণ্ড

https://p.dw.com/p/5Af51
স্কিপ নেক্সট সেকশন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ব্যাপক যানজট
১৯ মার্চ ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ব্যাপক যানজট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় বুধবার রাতভর থেমে থেমে বৃষ্টি হয়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে তিন দিকে দীর্ঘ এলাকাজুড়ে তীব্র যানজটের হয়। চরম দুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখী হাজারো মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে যানজট কিছুটা কমতে শুরু করেছে।

স্থানীয় মানুষ ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার বিকেল থেকে শুরু হওয়া বৃষ্টি থেমে থেমে চলে রাতভর। এতে মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে যায়। ফলে যানবাহনের গতি কমে যায় এবং একপর্যায়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, চন্দ্রা-নবীনগর সড়ক ও চন্দ্রা-কোনাবাড়ী সড়কের বিভিন্ন অংশে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়।

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের মির্জাপুর পর্যন্ত ২৫ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া চন্দ্রা থেকে নবীনগর সড়কের জিরানী বাজার পর্যন্ত পাঁচ থেকে সাত কিলোমিটার এলাকায় থেমে থেমে যানবাহন চলাচল করছে। তবে সকাল থেকে যানজট কিছুটা কমতে শুরু করেছে।

এদিকে সকাল হওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি কমে আসায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় যান চলাচল কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। তবে এখনো চন্দ্রা ও আশপাশের এলাকায় গাড়ি ধীরগতিতে চলাচল করছে। প্রতিবছরের মতো এবারও ঈদে ঘরমুখী মানুষের চাপ, সড়কের অব্যবস্থাপনা ও প্রতিকূল আবহাওয়ার কারণে চন্দ্রা ত্রিমোড় এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

জিএইচ/এসজি(প্রথম আলো)

https://p.dw.com/p/5Af7X
স্কিপ নেক্সট সেকশন পশ্চিমবঙ্গের ১৫ আমলাকে অন্য রাজ্যে পর্যবেক্ষক করা হলো
১৯ মার্চ ২০২৬

পশ্চিমবঙ্গের ১৫ আমলাকে অন্য রাজ্যে পর্যবেক্ষক করা হলো

দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে কয়েকজন হেঁটে যাচ্ছেন। ফাইল ছবি।
পশ্চিমবঙ্গের ১৫ জন আমলাকে তামিলনাড়ু ও কেরালায় পর্যবেক্ষক করে পাঠালো নির্বাচন কমিশন। ছবি: Adnan Abidi/REUTERS

পশ্চিমবঙ্গ থেকে আইপিএস অফিসারসহ ১৫ জন আমলাকে তামিলনাড়ু, কেরালার মতো রাজ্যে নির্বাচনী পর্যবেক্ষক করে পাঠালো নির্বাচন কমিশন। প্রথমে এই অফিসারদের তাদের পদ থেকে সরিয়ে দেয় কমিশন। তারপর তাদের অন্য রাজ্যে পর্যবেক্ষক করে পাঠানো হয়েছে। বুঝবার রাতে এই নির্দেশ দেওয়া হয়। 

এই অফিসারদের পর্যবেক্ষক হওয়ার প্রশিক্ষণও দেওয়া হয়নি। তবে কমিশনের মতে, এই প্রশিক্ষণ  জরুরি নয়। 

বিধাননগরের পুলিশ কমিশনার মুরলীধর শর্মা এবং শিলিগুড়ির পুলিশ কমিশনার ওয়াকার রাজ়াকে তামিলনাড়ুর পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে। পুলিশ পর্যবেক্ষক হিসেবে অফিসার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ধৃতিমান সরকার এবং আমনদীপ সিং কেও পুলিশ অবজার্ভার হিসাবে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। 

এছাড়া রাশিদ মুনির খান, সন্দীপ কারা, প্রিয়ব্রত রায়, প্রবীণ কুমার ত্রিপাঠী, মুকেশ, মুরলীধর শর্মা, ইন্দিরা মুখোপাধ্যায়, ধৃতিমান সরকার, সি. সুধাকর, ভাস্কর মুখোপাধ্যায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমনদীপ সিং, আকাশ মাঘারিয়া, অলোক রাজোরিয়া ও সৈয়দ ওয়াকার রাজাকেও নির্বচনী দায়িত্ব দিয়ে তামিলনাড়ু ও কেরালায় পাঠানো হয়েছে। 

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের জন্য ২৯৪ জন পর্যবেক্ষক, ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক, একশ জন খরচের বিষয়টি দেখার পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। 

জিএইচ/এসসি(নির্বাচন কতমিশনের বিজ্ঞপ্তি)

https://p.dw.com/p/5Af56
স্কিপ নেক্সট সেকশন আসামের কংগ্রেস সাংসদ বিজেপি-তে
১৯ মার্চ ২০২৬

আসামের কংগ্রেস সাংসদ বিজেপি-তে

আসামে নির্বাচনের আগে ধাক্কা খেল কংগ্রেস। নওগাঁওয়ের দুইবারের সাংসদ ও প্রবীণ নেতা প্রদ্যোত বরদোলুই কংগ্রেস ছেড়ে বুধবার বিজেপি-তে যোগ দিয়েছেন। 

৫১ বছর ধরে কংগ্রেসে থাকার পর দলবদলের পিছনে তার যুক্তি, তিনি দুই বছর আগে শশী থারুরকে প্রকাশ্যে সমর্থন করেছিলেন। তারপর তাকে দলের মধ্য়ে ব্রাত্য করে দেওয়া হয়েছিল। কংগ্রেসে তার দম বন্ধ হয়ে আসছিল। তাই তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

বরদোলুই বলেছেন, ''আমি অসম্মানিত বোধ করছিলাম। শশী থারুরকে সমর্থন করার পরই এটা শুরু হয়। দলের সব ফোরাম থেকে আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল।''

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নবীন নীতিনের উপস্থিতিতে বরদোলুই বিজেপি-তে যোগ দেন। 

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)

https://p.dw.com/p/5Af54
স্কিপ নেক্সট সেকশন ইস্তাম্বুলে ইমামোগলুর সমর্থনে বিশাল মিছিল
১৯ মার্চ ২০২৬

ইস্তাম্বুলে ইমামোগলুর সমর্থনে বিশাল মিছিল

ইমামোগলুর সমর্থনে ইস্তাম্বুলে বিরাট মিছিল
ইমামোগলুর সমর্থনে ইস্তাম্বুলে বিরাট মিছিলছবি: Emrah Gurel/AP Photo/dpa/picture alliance

এক বছর হয়ে গেল তুরস্কের জেলে বন্দি ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু। মিছিলের সমর্থকদের প্রতি একটি হাতে লেখা চিঠি পাঠিয়েছিলেন ইমামোগলু। যেখানে 'দুর্নীতির মানসিকতা'র কথা লিখেছেন তিনি। 

গত বছর মার্চ মাসে ইমামোগলুর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বাতিল করা হয়। এরপর তাকে ২৩ মার্চ জেলবন্দি করা হয়। গত এক বছরে আদালতে তার মামলার কোনো শুনানি হয়নি। চলতি মাসে তাকে প্রথম আদালতে তোলা হয় এবং সরকারি আইনজীবী তাকে দুই হাজার ৪৩০ বছর জেলে রাখার শাস্তি দাবি করেন। ইমামোগলুরবিরুদ্ধে সন্ত্রাসবাদ এবং দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে।

ইমামোগলুকে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এর্দোয়ানের সবচেয়ে বড় প্রতিপক্ষ বলে মনে করা হয়। সে কারণেই অন্য়ায়ভাবে তাকে জেলে ঢোকানো হয়েছে বলে অভিযোগ। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

https://p.dw.com/p/5Af3K
স্কিপ নেক্সট সেকশন সেনার সঙ্গে লড়াই ৮০ জন জঙ্গির মৃত্য়ু, দাবি নাইজেরিয়ার
১৯ মার্চ ২০২৬

সেনার সঙ্গে লড়াই ৮০ জন জঙ্গির মৃত্য়ু, দাবি নাইজেরিয়ার

নাইজেরিয়ায় সেনার সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ
নাইজেরিয়ায় সেনার সঙ্গে জঙ্গিদের সংঘর্ষছবি: Audu Marte/AFP/Getty Images

গত কয়েকমাসে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় জঙ্গি হামলার পরিমাণ কয়েকগুণ বেড়েছে বলে নাইজেরিয়ার প্রশাসন দাবি করেছে। পোস্ট অফিস, বাজার, হাসপাতাল সর্বত্র আক্রমণ হয়েছে। আত্মঘাতী হামলার ঘটনাও ঘটেছে। 

বুধবার দেশের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্ব নাইজেরিয়ায় একটি সেনাঘাঁটির পাশেই জঙ্গিদের সঙ্গে সেনার লড়াই হয়। সেখানে অন্তত ৮০ জন জঙ্গির মৃত্য়ু হয়েছে। 

সেনা জানিয়েছে, নাইজার সীমান্তের কাছে এই ঘটনা ঘটেছে। বিমান বাহিনীও এই অভিযানে সহায়তা করেছে। চলতি সপ্তাহের গোড়ার দিকে জঙ্গিদের আত্মঘাতী হামলায় অন্তত ২৩ জনের মৃত্য়ু হয়েছিল। শতাধিক ব্যক্তি আহত হয়েছিলেন। তারপরেই সেনা বাহিনী এই হামলা চালালো। 

ওই এলাকায় বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠী যথেষ্ট শক্তিশালী। এছাড়াও আইএস-এর একটি গোষ্ঠী সেখানে আছে। ওই আত্মঘাতী হামলা কারা চালিয়েছিল, তা এখনো স্পষ্ট নয়।

এসজি/জিএইচ (রয়টার্স, এএফপি)

https://p.dw.com/p/5Af3q
স্কিপ নেক্সট সেকশন ইরানে সুইডেনের নাগরিকের মৃত্যুদণ্ড
১৮ মার্চ ২০২৬

ইরানে সুইডেনের নাগরিকের মৃত্যুদণ্ড

সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড (ফাইল ফটো)
ইরানে এক সুইডিশ নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে৷ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড এ কথা জানান৷ ছবি: Christine Olsson/TT/picture alliance


ইরানে এক সুইডিশ নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে৷ সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী মারিয়া মালমার স্টেনারগার্ড এ কথা জানান৷ এক বিবৃতিতে এর নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘‘মৃত্যুদণ্ড একটি অমানবিক, নিষ্ঠুর এবং অপরিবর্তনীয় শাস্তি। সুইডেন, ইউরোপীয় ইউনিয়নের বাকি দেশগুলোর সঙ্গে একযোগে, সকল পরিস্থিতিতে এর প্রয়োগের নিন্দা জানায়৷’’ 
সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী জানান, মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তিকে গত বছরের জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধ চলার সময় ইরানে গ্রেপ্তার করা হয়েছিল৷ স্টেনারগার্ড বলেন, সুইডেন বারবার ইরানের কর্মকর্তাদের কাছে বিষয়টি উত্থাপন করেছে৷ বিবৃতিতে উল্লেখ করা হয়,  মৃত্যুদণ্ড কার্যকরের পূর্ববর্তী আইনি প্রক্রিয়াও ইরান যথাযথভাবে অনুসরণ করেনি।

বুধবার এর আগে ইরান কর্তৃপক্ষ ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দেয়। সুইডেনের পররাষ্ট্রমন্ত্রীর উল্লেখ করা ব্যক্তি আর ইরানের কর্তৃপক্ষের ঘোষণা করা ব্যক্তি এক কিনা তা এখনো স্পষ্ট নয়।

সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এমন দেশগুলোর মধ্যে ইরান অন্যতম৷ গত বছর দেশটিতে এক হাজার জনেরও বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এসিবি/ জেডএ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

https://p.dw.com/p/5AcsH
স্কিপ নেক্সট সেকশন ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ‘কাম্য’, তবে তা ভেতর থেকে আসতে হবে : জার্মান পররাষ্ট্রমন্ত্রী
১৮ মার্চ ২০২৬

ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ‘কাম্য’, তবে তা ভেতর থেকে আসতে হবে : জার্মান পররাষ্ট্রমন্ত্রী

বার্লিনের সংবাদ সম্মেলনে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল বারো এবং জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল (ডান দিকে)
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল বলেছেন, ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ‘কাম্য’, তবে ‘‘এই পরিবর্তন দেশের (ইরান) ভেতর থেকেই আসতে হবে এবং সৌভাগ্যবশত এ ব্যাপারে ইতিবাচক প্রচেষ্টা চলছে।’’ছবি: Tobias Schwarz/AFP/Getty Images

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল বলেছেন, ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন ‘কাম্য’। তবে ইরানের বর্তমান শাসনব্যবস্থায় ‘বর্বরতা ও নির্মমতার’ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, ‘‘আমি বিশ্বাস করি, এই পরিবর্তন দেশের (ইরান) ভেতর থেকেই আসতে হবে এবং সৌভাগ্যবশত এ ব্যাপারে ইতিবাচক প্রচেষ্টা চলছে।’’ আজ বুধবার বার্লিনে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ-নোয়েল বারোর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন৷

এসিবি/ জেডএ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

https://p.dw.com/p/5AcLg
স্কিপ নেক্সট সেকশন বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস ট্টেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে ৫ জেলার যোগাযোগ বন্ধ
প্রকাশিত ১৮ মার্চ ২০২৬শেষ আপডেট ১৮ মার্চ ২০২৬

বগুড়ায় নীলসাগর এক্সপ্রেস ট্টেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে ৫ জেলার যোগাযোগ বন্ধ

ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারী অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে  বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো। এ ঘটনায় অন্তত ৫০ জন আহত হয়েছেন।
নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গের ৫ জেলা– নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও জয়পুরহাটের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। আহতদের নওগাঁ জেলা হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  
বগুড়ার সান্তাহার রেলস্টেশন মাস্টার খাদিজা খাতুন প্রথম আলোকে বলেন, রেললাইনে আগে থেকেই ত্রুটি ছিল। আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস বেলা আড়াইটার দিকে সান্তাহার প্লাটফর্মের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে। এতে ট্টেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। 

এসিবি/ জেডএ (প্রথম আলো)
 

https://p.dw.com/p/5Ac4l
স্কিপ নেক্সট সেকশন বৈরুতে ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা বাড়ছে
১৮ মার্চ ২০২৬

বৈরুতে ইসরায়েলের হামলায় মৃতের সংখ্যা বাড়ছে

ইসরায়েলের হামলার পর বৈরুতের একটি অঞ্চল
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সকালে বৈরুতের মধ্যাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছেন।ছবি: Claudia Greco/REUTERS

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুধবার সকালে বৈরুতের মধ্যাঞ্চলে ইসরায়েলের হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৪১ জন আহত হয়েছেন।

মন্ত্রণালয় আরো জানায়, মূলত বাস্তা এবং জুকাক আল-ব্লাত এলাকায় চালানো হয় এ হামলা৷এছাড়া বাশুরা জেলাতেও হামলা চালানো হয় এবং তাতে একটি ভবন পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
গতকাল মঙ্গলবার রাতে ইরান-সমর্থিত মিলিশিয়া হেজবোল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালায়৷তারপর লেবাননে আবার অভিযান জোরদার করে ইসরায়েল৷

এসিবি/ জেডএ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

https://p.dw.com/p/5Abmx
স্কিপ নেক্সট সেকশন নিরাপত্তা প্রধান লারিজানির মৃত্যু হয়েছে, জানালো ইরান
১৮ মার্চ ২০২৬

নিরাপত্তা প্রধান লারিজানির মৃত্যু হয়েছে, জানালো ইরান

২০২৫-এ বৈরুতে একটি সাংবাদিক সম্মেলনে লারিজানি।
ইরানের পার্লামেন্টের সাবেক স্পিকার ছিলেন লারিজানি। অ্যামেরিকার সঙ্গে ইরানের পারমাণবিক বিষয়ে আলোচনায় আয়াতোল্লাহ আলী খামেনেইকে পরামর্শ দিয়েছিলেন তিনি। ছবি: Marwan Naamani/ZUMA/IMAGO

ইসরায়েলি আক্রমণে মৃত্যু হয়েছে ইরানের সুপ্রিম ন্যাশানাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানির। মঙ্গলবার একথা জানালো ইরান। একই সঙ্গে মৃত্যু হয়েছে রেভলিউশনারি গার্ডের কমান্ডার গোলাম রেজা সোলেমানিরও। তেহরান জানিয়েছে, লারিজানির সঙ্গে ছিলেন তার ছেলে এবং নিরাপত্তা কর্মীরা। আক্রমণে তাদেরও মৃত্যু হয়েছে। 

দেশের প্রতি লারিজানির দীর্ঘ দিনের অবদানকে সম্মান জানিয়েছে ইরান। বলা হয়েছে, তিনি শহিদের মৃত্যু বরণ করেছেন। 

আয়াতোল্লাহ আলো খামেনেই-এর মৃত্যুর পর আলী লারিজানি ইরানে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উঠে আসেন। 

অন্যদিকে, বাগদাদে মার্কিন দূতাবাসে ফের আক্রমণ হয়েছে। এই নিইয়ে দুই দিনে দুই বার আক্রান্ত হলো এই দূতাবাস। 

ইরাকের একাধিক মিডিয়া এবং সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস দূতাবাসে ব্যাপক আগুনের কথা জানায়। 

ইরাকের সেনা এই ঘটনার জন্য 'নিষিদ্ধ গোষ্ঠীদের' দায়ী করেছে। বলা হয়েছে, এই গোষ্ঠীগুলো দেশের সার্বভৌমত্বের উপর আক্রমণ করছে। 

এসসি/ জি এইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ) 

https://p.dw.com/p/5Aa2u
স্কিপ নেক্সট সেকশন দিল্লিতে বহুতল বাড়িতে আগুন, মৃত অন্তত নয়
১৮ মার্চ ২০২৬

দিল্লিতে বহুতল বাড়িতে আগুন, মৃত অন্তত নয়

দমকল কর্মীরা পোড়া বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন।
দিল্লির পালামে এই বাড়িতেই আগুন লেগে নয়জনের মৃত্যু হয়েছে। ছবি: Arun Sankar/AFP

দিল্লির পালামে সাধ নগর এলাকায় একটি বহুতল বাসভবনে আগুন লেগে একই পরিবারের অন্তত নয় জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে তিনজন নাবালিকা। 

সকাল সাতটা নাগাদ আগুন লাগার খবর পায় দমকল বিভাগ। তারপর ঘটনাস্থলে ৩০টি দমকল ইঞ্জিন পাঠানো হয়। তিনজন আহতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে। দমকলের কর্মীরা তাদের উদ্ধার করে। 

পাঁচতলা বাড়িতে তলায় কাপড় ও কসমেটিকসের শোরুম ছিল। দুইটি তলায় মালিক রাজেন্দ্র কাশ্যপ সপরিবারে থাকতেন।

পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। ফরেনসিক দল সেখানে গেছে। আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত চলছে। 

জিএইচ/এসজি(পিটিআই)

আগুন নেভানোর পর দুই দমকলকর্মীকে বাড়ির একটি তলায় দেখা যাচ্ছে।
দিল্লির পালামে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। কিন্তু আগুনে পুড়ে নয়জনের মৃত্যু হয়েছে। ছবি: Arun Sankar/AFP
https://p.dw.com/p/5Aazs
স্কিপ নেক্সট সেকশন পশ্চিমবঙ্গে ১১ জেলাশাসককে বদল কমিশনের
১৮ মার্চ ২০২৬

পশ্চিমবঙ্গে ১১ জেলাশাসককে বদল কমিশনের

দিল্লিতে নির্বাচন কমিষনের সদরদপ্তরের সামনে দিয়ে কয়েকজন হেঁটে যাচ্ছেন।
ভোটের দিন ঘোষণার পর পশ্চিমবঙ্গে পুলিশ ও প্রশাসনের ব্যাপক রদবদল করলো নির্বাচন কমিশন। ছবি: Adnan Abidi/REUTERS

পশ্চিমবঙ্গে ১১ জন জেলাশাসককে বদলি করলো নির্বাচন কমিশন। এর সঙ্গে কলকাতা উত্তরের নির্বাচনী আধিকারিক এবং কলকাতা পুরসভার কমিশনারকেও বদল করা হয়েছে। যে সব জেলায় জেলাশাসক বদল করা হয়েছে, তার মধ্যে আছে, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর দিনাজপুর, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, দুই ২৪ পরগনা, দার্জিলিং ও আলিপুরদুয়ার।

এর আগে ১৩জন পুলিশ সুপারকে বদল করেছে নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিআইজি পর্যায়ের অফিসারকে বদল করা হয়েছে। বুধবারই পাঁচজন ডিআইজি-কে বদল করা হয়েছে।

নির্বাচনের দিন ঘোষণার পরে পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল করছে নির্বাচন কমিশন। 

জিএইচ/এসজি(নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি

https://p.dw.com/p/5AawD
স্কিপ নেক্সট সেকশন হরমুজ নিয়ে 'বোকামো' করছে ন্যাটোর দেশগুলো: ট্রাম্প
১৮ মার্চ ২০২৬

হরমুজ নিয়ে 'বোকামো' করছে ন্যাটোর দেশগুলো: ট্রাম্প

সেন্ট প্যাট্রিকস ডে-তে হোয়াইট হাউসে ডনাল্ড ট্রাম্প।
ইরানে এখনই সামরিক আক্রমণ থামাতে প্রস্তুত নয় অ্যামেরিকা, জানালেন ট্রাম্প। ছবি: Evan Vucci/REUTERS

হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ বের করার ক্ষেত্রে সাহায্য না করে 'চরম বোকামি' করছে ন্যাটোর দেশগুলো। সেন্ট প্যাট্রিকস ডে-তে আয়ারল্যান্ডের নেতা মাইকেল মার্টিনের সঙ্গে হোয়াইট হাউসে দেখা করে এমনটাই বলেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। 

এর পরে তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে তিনি লেখেন, "আমাদের ওদেরকে প্রয়োজন নেই। কিন্তু ওদের আমাদের পাশে থাকা উচিত ছিলো।" 

বিশেষ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সমালোচনা করেন ট্রাম্প। বলেন, প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের উচ্চতায় পৌঁছাতে ব্যার্থ স্টারমার। তিনি লেখেন, "উনি আমাদের সাহায্য করেননি। আমি মনে করি এটা একটা বড় ভুল। আমি কিয়েরকে নিয়ে হতাশ। আমি ওনাকে পছন্দ করি। আমার মনে হয়ে উনি ভালো মানুষ। কিন্তু আমি হতাশ।" 

অন্যদিকে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল বলেন, কেবলমাত্র সামরিক উপায়ে ইরানে শাসকদের পরিবর্তনের চিন্তা অবাস্তব। তিনি বলেন, সামরিক আক্রমণ ছাড়াও অন্য পদ্ধতি অবলম্বন করা উচিত। বার্লিনের একটি অনুষ্ঠানে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "এর কোনো সামরিক সমাধান নেই। আর আমার মনে হয়, শাসক পরিবর্তন অলীক কল্পনা। বাস্তবে সম্ভব না।" 

এর আগে, সোমবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস বলেছিলেন, "ইরানে রাজনৈতিক সমাধান প্রয়োজন। আমরা অতীতেও দেখেছি, সামরিক পদ্ধতিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না।" 

এসসি/ জি এইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ) 
 

https://p.dw.com/p/5Aa2w
আরো পোস্ট দেখান