1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের ৬ জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি

প্রকাশিত ৩০ মার্চ ২০২৬শেষ আপডেট ১ এপ্রিল ২০২৬

বাংলাদেশের জ্বালানিবাহী ৬ জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান, ক্রাইমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, অন্তত ২৯ জন নিহত, তুরস্কে অভিবাসীবাহী নৌকা ডুবে ১৮ জনের মৃত্যু...আরো খবর এখানে।

https://p.dw.com/p/5BLqG
মানচিত্রে হরমুজ প্রণালী
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি জানিয়েছেন,হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলের কোনো সমস্যা নেই৷ছবি: Jarreteran/Pond5 Images/IMAGO
স্কিপ নেক্সট সেকশন আপনার যা জানা দরকার

আপনার যা জানা দরকার

  • বাংলাদেশের জ্বালানিবাহী ৬ জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান
  • ক্রাইমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, অন্তত ২৯ জন নিহত
  • তুরস্কে অভিবাসীবাহী নৌকা ডুবে ১৮ জনের মৃত্যু
  • দুই সপ্তাহে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করব:  ট্রাম্প
  • ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানের রাষ্ট্রদূত 
  • ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে ২১ শিশু ভর্তি
  • ঢাকায় রাস্তা, ফুটপাথ দখলমুক্ত অভিযান 
  • যুদ্ধ শেষ হলে ন্যাটোর সঙ্গে সম্পর্কের পুনর্বিচার: রুবিও
  • হোয়াইট হাউসে ট্রাম্পের নতুন বলরুমে আদালতের স্থগিতাদেশ
স্কিপ নেক্সট সেকশন তুরস্কে অভিবাসীবাহী নৌকা ডুবে ১৮ জনের মৃত্যু
১ এপ্রিল ২০২৬

তুরস্কে অভিবাসীবাহী নৌকা ডুবে ১৮ জনের মৃত্যু

আজ বুধবার ভোরে তুরস্কের জলসীমায় একটি মোটরচালিত রাবার বোট উল্টে ডুবে যাওয়ায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে বলে তুরস্কের কর্তৃপক্ষ জানিয়েছে৷

কর্তৃপক্ষ জানায়, এজিয়ান সাগর পেরিয়ে ইউরোপে যাওয়ার পথে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌযানটিকে থামার জন্য কোস্টগার্ড বারবার সতর্কবার্তা পাঠালেও নৌযানটির চালক তা উপেক্ষা করে দ্রুত এগিয়ে যাওয়ার চেষ্টা করেন৷ উত্তাল সমুদ্রে নৌযানটিতে পানি ঢুকতে শুরু করে এবং একসময় তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনপ্রিয় অবকাশ কেন্দ্র হিসেবে পরিচিত বোদরুমের উপকূলে নৌকাটি উল্টে যায়৷

এ ঘটনায় অন্তত ১৮ জন ডুবে মারা গেছেন, ২১ জনকে উদ্ধার করা হয়েছে এবং অজ্ঞাত সংখ্যক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন৷

এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)
 

https://p.dw.com/p/5BVuM
স্কিপ নেক্সট সেকশন ক্রাইমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, অন্তত ২৯ জন নিহত
প্রকাশিত ১ এপ্রিল ২০২৬শেষ আপডেট ১ এপ্রিল ২০২৬

ক্রাইমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত, অন্তত ২৯ জন নিহত

ক্রাইমিয়ার রাজধানী সিমফেরোপোলের কাছের পাহাড়ি বনাঞ্চলে রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বলে সে দেশের সংবাদমাধ্যম জানিয়েছে৷ খবরে বলা হয়, ক্রাইমিয়ায় সামরিক বিমানটি বিধ্বস্ত হওয়ায় ২৯ জন প্রাণ হারিয়েছেন৷

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়কে উদ্ধৃত করে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানাচ্ছে, ‘‘ঘটনাস্থল থেকে পাওয়া খবর অনুযায়ী বিমানে থাকা ছয়জন ক্রু এবং ২৩ জন যাত্রী নিহত হয়েছেন৷’’

রাশিয়ার তদন্ত কমিটি এই দুর্ঘটনার কথা নিশ্চিত করলেও এ ঘটনায় মৃতের সংখ্যা সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি৷ তদন্ত কমিটি জানিয়েছে, ৩১ মার্চ ২০২৬ তারিখে ক্রিমিয়া প্রজাতন্ত্রের বাখচিসারাই জেলার কুইবিশেভো গ্রামের কাছে উড়ন্ত অবস্থায় একটি এএন-২৬ বিমান বিধ্বস্ত হয়৷ বিমানটিতে সাত জন ক্রু সদস্য এবং ২৩ জন যাত্রী ছিলেন৷

এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ)

https://p.dw.com/p/5BViq
স্কিপ নেক্সট সেকশন বাংলাদেশের জ্বালানিবাহী ৬ জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান
প্রকাশিত ১ এপ্রিল ২০২৬শেষ আপডেট ১ এপ্রিল ২০২৬

বাংলাদেশের জ্বালানিবাহী ৬ জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিয়েছে ইরান

মানচিত্রে হরমুজ প্রণালী
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি জানিয়েছেন,হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলের কোনো সমস্যা নেই৷ছবি: Jarreteran/Pond5 Images/IMAGO

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, বাংলাদেশের জ্বালানিবাহী ছয়টি জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে তেহরান৷ এই পথ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলের কোনো সমস্যা নেই৷

আজ বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের ছয়টি জ্বালানিবাহী জাহাজকে হরমুজ প্রণালী পার হতে দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুমতি চাওয়া হয়েছিল৷ ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল জাহাজগুলোকে সহায়তার অনুমোদন দিয়েছে৷ জাহাজগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে ইরানের কাছে আগে না আসার কারণে তেহরান তা শনাক্ত করতে পারেনি বলেও জানান তিনি৷

জলিল রহিমি জাহানাবাদি বলেন, ‘‘আমরা বাংলাদেশ সরকারের কাছে জাহাজগুলোর স্পেসিফিকেশন (বিস্তারিত তথ্য) পুঙ্খানুপুঙ্খভাবে দিতে বলেছিলাম৷ সেগুলো গত সপ্তাহে আমরা পেয়েছি৷ এটা নিয়ে কাজ চলছে৷ বাংলাদেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে কোনো সমস্যা নেই৷ এ ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো৷’’

এক প্রশ্নের জবাবে জলিল রহিমি জাহানাবাদি বলেন, বাংলাদেশে জ্বালানিসংকট ঘিরে উদ্ভূত পরিস্থিতি লক্ষ করছে ইরান৷ ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ যেন জ্বালানিসংকটে না পড়ে, সে দিকে ইরানের নজর রয়েছে৷ সেই প্রেক্ষাপটে হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজ চলাচল অব্যাহত রাখবে ইরান৷

জলিল রহিমি জাহানাবাদি আরো জানান, ইরানে আটকে পড়া ১৮০ জন বাংলাদেশি ইতিমধ্যে বাংলাদেশে ফেরত এসেছেন৷ আরো যে বাংলাদেশিরা সেখানে আছেন, তারা যদি আসতে চান, তাহলে ইরান সব ধরনের সহায়তা দেবে৷

এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5BVHz
স্কিপ নেক্সট সেকশন ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানের রাষ্ট্রদূত
১ এপ্রিল ২০২৬

ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানের রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, ইরান ইস্যুতে বাংলাদেশ সরকার যে বিবৃতি দিয়েছে, তা নিয়ে সন্তুষ্ট নয় তেহরান৷ ইরান প্রত্যাশা করে, আগ্রাসী শক্তির ভূমিকার নিন্দা করবে বাংলাদেশ৷

আজ বুধবার ঢাকায় ইরান দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জলিল রহিমি জাহানাবাদি এ কথা বলেন৷ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকার ইরান দূতাবাস৷

ইরানের রাষ্ট্রদূত বলেন, ‘‘ইরান ইস্যুতে বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি৷ এই বিবৃতি আরো স্পষ্ট হওয়া উচিত ছিল৷ বাংলাদেশ মুসলিম রাষ্ট্র৷ আমাদের ভাই (বাংলাদেশ) হিসেবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা করবে—এটাই আমাদের প্রত্যাশা ছিল, সেটা হয়নি৷ এটা আমাদের জন্য কষ্টের৷’’

বাংলাদেশের বিবৃতির পরিপ্রেক্ষিতে ইরান তার অসন্তুষ্টি তুলে ধরে ঢাকাকে কোনো চিঠি দেবে কি না, তা জানতে চাইলে ইরানের রাষ্ট্রদূত বলেন, এ বিষয়ে ইরানের পক্ষ থেকে কোনো চিঠি দেওয়া হবে না৷ তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হলে বিষয়টি তুলে ধরবেন তিনি৷

জলিল রহিমি জাহানাবাদি বলেন, বাংলাদেশ জাতিসংঘ ও ওআইসির সদস্যরাষ্ট্র হিসেবে ইরানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে নিন্দা জানাতে পারতো৷ রাশিয়া ও চীন মুসলিম দেশ না হয়েও এ ব্যাপারে নিন্দা জানিয়েছে৷

এসিবি জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5BUUk
স্কিপ নেক্সট সেকশন দুই সপ্তাহে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করব: ট্রাম্প
প্রকাশিত ১ এপ্রিল ২০২৬শেষ আপডেট ১ এপ্রিল ২০২৬

দুই সপ্তাহে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করব: ট্রাম্প

সম্ভবত আগামী দুই সপ্তাহের মধ্যে তিনি ইরানে যুদ্ধ শেষ করে ফেলবেন বলে দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের বলেন, ''হয়ত আর দুই এক দিন বেশি লাগতে পারে। আমরা ওদের সবকিছু গুঁড়িয়ে দেব।'' 

ট্রাম্প জানিয়েছেন, তার একটাই লক্ষ্য, তা হলো, ইরানের হাতে যেন পরমাণু অস্ত্র না থাকে। সেই লক্ষ্যে তারা পৌঁছে যাবেন। 

ট্রাম্প বলেছেন, ''আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হয়ে যাবে। যদি না হয়, তাহলে আমরা ওদের সেতুতে আঘাত করব। কয়েকটা ভালো সেতুর কথা আমাদের মাথায় আছে। তবে ওরা যদি আলোচনার টেবিলে আসে, সেটা ভালো হবে।'' 

ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালী খোলার বিষয়ে তাদের কিছু করার নেই। এর আগে হরমুজ খোলার বিষয়ে সাহায্য না করার জন্য সহযোগী দেশগুলির সমালোচনা করেছিলেন। 

মঙ্গলবার আল জাজিরা নিউজ নেটওয়ার্কে একটি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আঘারচি সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাবের কোনো জবাব তারা দেবেন না। তিনি মার্কিন বিশেষ দূত স্টিভ উইলকফের কাছ থেকে বার্তা পেয়েছেন। কিন্তু তারা কোনো আলোচনা করছেন না।

ট্রাম্প বুধবার ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশে ভাষণও দেবেন। 

জিএইচ/এসজি(এপি, এএফফি, রয়টার্স)

https://p.dw.com/p/5BTI2
স্কিপ নেক্সট সেকশন যুদ্ধ শেষ হলে ন্যাটোর সঙ্গে সম্পর্কের পুনর্বিচার: রুবিও
প্রকাশিত ১ এপ্রিল ২০২৬শেষ আপডেট ১ এপ্রিল ২০২৬

যুদ্ধ শেষ হলে ন্যাটোর সঙ্গে সম্পর্কের পুনর্বিচার: রুবিও

জি-সেভেন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মার্কো রুবিও। ২৭ মার্চ, ২০২৬-এ তোলা ছবি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরান যুদ্ধ শেষ হলে তারা ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্বিচার করবেন। ছবি: Alain Jocard/AFP

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র ন্যাটোর সঙ্গে তাদের সম্পর্ক আবার বিচার করে দেখবে। 

ফক্স নিউসকে রুবিও বলেছেন, ''আমি মনে করি, দুর্ভাগ্যজনক হলেও যুদ্ধ শেষ হওয়ার পর ন্যাটোর সঙ্গে আমাদের সম্পর্কের পুনর্বিচার করতে হবে। ন্যাটোর সঙ্গে আমাদের দেশের সম্পর্কের মূল্য কতটা সেটা দেখতে হবে।'' 

তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে এখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সময়োচিত হবে না। রুবিওর দাবি, তিনি ন্যাটোর পক্ষে থাকা মানুষদের মধ্যে অন্যতম। কারণ, তিনি মনে করতেন, ন্যাটোর অপরিসীম মূল্য আছে। ইউরোপে মার্কিন সামরিক ঘাঁটি আছে, সেটাই তাদের মূল্যের অন্যতম কারণ। 

রুবিও জানিয়েছেন, ''যদি আমরা এমন একটা অবস্থায় পৌঁছাই যে ন্যোটোর ঘাঁটিগুলি আমরা ব্যবহার করতে পারছি না, তাহলে তো ওই ঘাঁটিগুলি আর অ্যামেরিকার স্বার্থরক্ষা করছে না। তাহলে তো ন্যাটো একমুখি রাস্তা হয়ে গেলো।'' 

ফ্রান্স এই যুদ্ধের কূটনৈতিক পথে সমাধথানের কথা বলেছে। জার্মানি ও যুক্তরাজ্য বারবার ইরানের সঙ্গে আলোচনার কথাই বলেছে। 

জিএইচ/এসজি(এপি, এএফফি, রয়টার্স)

https://p.dw.com/p/5BTQa
স্কিপ নেক্সট সেকশন হোয়াইট হাউসে ট্রাম্পের নতুন বলরুমে আদালতের স্থগিতাদেশ
১ এপ্রিল ২০২৬

হোয়াইট হাউসে ট্রাম্পের নতুন বলরুমে আদালতের স্থগিতাদেশ

ভেঙে দেওয়া ইস্ট উইংয়ের ছবি।
১৯০২ সালে তৈরি হোয়াইট হাউসের ইস্ট উইং তৈরি হয়েছিল। গতবছর ডনাল্ড ট্রাম্পের নির্দেশে তা ভাঙা হয়। ছবি: Jacquelyn Martin/AP Photo/picture alliance

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ৪০ কোটি ডলার খরচ করে হোয়াইট হাউসের ইস্ট উইং-এ বলরুম তৈরি করাচ্ছিলেন। তার উপর স্থগিতাদেশ জারি করলো মার্কিন আদালত। বিচারক জানিয়েছেন, কংগ্রেসের অনুমতি ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প এই কাজ করতে পারেন না। 

গতবছর ট্রাম্প বলরুম তৈরির জন্য ইস্ট উইং ভেঙে ফেলার নির্দেশ দেন। তার যুক্তি ছিল, হোয়াইট হাউসে বলরুম হলো অত্যন্ত জরুরি সংযোজন। 

এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফেডারেল আদালতে যায় ন্যাশনাল ট্রাস্ট ফর হিস্টরিক প্রিভেনশন। তাদের অভিযোগ ছিল, ট্রাম্প তার ক্ষমতার বাইরে গিয়ে এই প্রকল্প হাতে নিয়েছেন। 

মার্কিন ডিস্ট্রিক্ট জজ রিচার্ড লিয়ন বলেছেন, এই মামলার ফয়সালা হওয়া পর্যন্ত বলরুম তৈরির কাজ বন্ধ থাকবে। তিনি তার নির্দেশে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট হলেন হোয়াইট হাউসের স্টুয়ার্ড, ভবিষ্যৎ প্রজন্মের প্রথম পরিবারের জন্য এই ভবন রাখতে হবে। প্রেসিডেন্ট এই ভবনের মালিক নন। 

তিনি বলেছেন, যতক্ষণ কংগ্রেসের অনুমতি না পাওয়া যাচ্ছে, ততদিন এই প্রকল্প বন্ধ রাখতে হবে। 

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

বলরুম কেমন হবে, তার ছবি দেখাচ্ছেন ডনাল্ড ট্রাম্প।
ট্রাম্প দাবি করেছিলেন, বলরুম হবে বিশ্বের সবচেয়ে সুন্দর ভবন। ছবি: Alex Wong/Getty Images
https://p.dw.com/p/5BTWI
স্কিপ নেক্সট সেকশন ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে ২১ শিশু ভর্তি
প্রকাশিত ১ এপ্রিল ২০২৬শেষ আপডেট ১ এপ্রিল ২০২৬

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে ২১ শিশু ভর্তি

বাংলাদেশে একটি শিশুকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। ফাইল ছবি।
বাংলাদেশে ময়মনসিংহে ২৪ ঘণ্টায় আরো ২১ জন শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে। ছবি: Hossain Chowdhury/AA/picture alliance

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের লক্ষণ নিয়ে ২১টি শিশু ভর্তি হয়েছে। মঙ্গলবার সকাল নয়টা থেকে বুধবার সকাল নয়টা পর্যন্ত তাদের ভর্তি করা হয়। তাদের হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ মেডিকেলে গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে ১৪৩টি শিশু। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫ শিশুর। বর্তমানে চিকিৎসাধীন ৬৪টি শিশু। অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, হাম রোগীদের চিকিৎসায় গত সোমবার হাসপাতালের আটতলার কেবিন এলাকায় ৬৪ শয্যার ‍পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম গঠন করে চিকিৎসা চলছে। গত ২৪ ঘণ্টায় নতুন ২১টি শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি হয়েছে।

জিএইচ/এসজি(প্রথম আলো)

https://p.dw.com/p/5BTI6
স্কিপ নেক্সট সেকশন ঢাকায় রাস্তা, ফুটপাথ দখলমুক্ত অভিযান
১ এপ্রিল ২০২৬

ঢাকায় রাস্তা, ফুটপাথ দখলমুক্ত অভিযান

ঢাকার  ফুটপাথের চেনা ছবি। অনেকখানি অংশে মানুষ বসে বা দাঁড়িয়ে খাবার খাচ্ছেন। ফাইল ছবি।
ঢাকার ফুটপাথ ও রাস্তা দখলদার মুক্ত করতে অভিযানে নামছে পুলিশ। ছবি: Mortuza Rashed/DW

ঢাকার বিভিন্ন এলাকার ফুটপাত এবং সড়ক দখলমুক্ত করতে বুধবার থেকে অভিযান শুরু করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানিয়েছে, বিভিন্ন এলাকায় সড়কের পাশের রেস্তোরাঁ, যানবাহন মেরামতের গ্যারেজ, ওয়েল্ডিং ওয়ার্কশপ, পোশাক ও আসবাবের দোকানগুলো তাদের নিজস্ব সীমানার বাইরে অবৈধভাবে ফুটপাত ও রাস্তায় ব্যবসা সম্প্রসারণ করেছে। রেস্তোরাঁর রান্নার চুলা, গ্রিল বা কাবাব তৈরির যন্ত্র, ওয়ার্কশপের পুরোনো টায়ার ও যন্ত্রপাতি ফুটপাতে ফেলে রাখা হচ্ছে। এমনকি মোটরগাড়ির ওয়ার্কশপগুলো প্রায়ই রাস্তার এক লেন দখল করে গাড়ি মেরামত করছে। এতে ফুটপাত দিয়ে পথচারীদের হাঁটার সুযোগ থাকছে না। বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে গিয়ে পথচারীদের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তেমনি সড়কে তৈরি হচ্ছে যানজট

বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অভিযানে ট্রাফিক পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট থানা-পুলিশ, পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) ফোর্স এবং সিটি করপোরেশনের কর্মীরা অংশ নেন। উচ্ছেদকাজে ব্যবহারের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের বড় ট্রাক, রেকার, হাতুড়ি, শাবলসহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে।

ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগ জানায়, পুলিশের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, সকাল ১০টায় কাকলী আউটগোয়িং এবং এর ফুটপাতে থাকা খাবারের হোটেলের বর্ধিত অংশ, আসবাবের দোকানের বর্ধিত অংশসহ আশপাশের এলাকায় অভিযান চালানো হবে। এরপর বৃহস্পতিবার দুই এপ্রিল গুলশান-১ ডিএনসিসি মার্কেট ও গুলশান-২ সিটি করপোরেশন মার্কেট সংলগ্ন ফুটপাতে উচ্ছেদ অভিযান চলবে। চার এপ্রিল মহাখালী কাঁচাবাজার এলাকার কস্তুরী রেস্তোরাঁসহ আশপাশের অবৈধ দোকানপাট এবং পাঁচ এপ্রিল মহাখালী আমতলী সংলগ্ন আজলান মোটরস, কাঁচাবাজার সংলগ্ন ফুটপাত ও পুলিশ প্লাজা এলাকায় অভিযান চালাবে ভ্রাম্যমাণ আদালত।

জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার)

https://p.dw.com/p/5BTMa
স্কিপ নেক্সট সেকশন ইসরায়েলে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেয়ার আইনে ইইউ-র নিন্দা, জার্মানির উদ্বেগ
৩১ মার্চ ২০২৬

ইসরায়েলে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেয়ার আইনে ইইউ-র নিন্দা, জার্মানির উদ্বেগ

ইসরায়েলিদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড অনুমোদনকরা আইন পাস হওয়ার পর নেসেটে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গ্ভির (মাঝে) এবং আইনপ্রণেতাদের উল্লাস
ইইউর মুখপাত্র আনোয়ার এল আনোউনি সাংবাদিকদের বলেন, ‘‘ইসরায়েলের মৃত্যুদণ্ড বিলটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক৷ মৃত্যুদণ্ডের প্রবর্তন এবং সেই সঙ্গে আইনটির বৈষম্যমূলক প্রকৃতি — সব মিলিয়ে এটি স্পষ্টতই একটি পশ্চাৎপদ পদক্ষেপ৷’’ছবি: Itay Cohen/AP Photo/picture alliance

মারাত্মক কোনো হামলার জন্য সন্ত্রাসের অভিযোগে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমতি দেয়- এমন ‘বৈষম্যমূলক’ বিল অনুমোদনের জন্য ইসরায়েলের নিন্দা করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)৷

আজ মঙ্গলবার ব্রাসেলসে ইইউর মুখপাত্র আনোয়ার এল আনোউনি সাংবাদিকদের বলেন, ‘‘ইসরায়েলের মৃত্যুদণ্ড বিলটি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক৷ মৃত্যুদণ্ডের প্রবর্তন এবং সেই সঙ্গে আইনটির বৈষম্যমূলক প্রকৃতি — সব মিলিয়ে এটি স্পষ্টতই একটি পশ্চাৎপদ পদক্ষেপ৷’’ 

এদিকে ইসরায়েলের সংসদ নেসেটে মৃত্যুদণ্ড আইন পাস করার সিদ্ধান্তে দুঃখ এবং আশঙ্কা প্রকাশ করেছে জার্মানি৷ এ আইন ফিলিস্তিনি ভূখণ্ডের ফিলিস্তিনিদের ওপর একচেটিয়াভাবে প্রযোজ্য হবে- এমন আশঙ্কা প্রকাশ করে জার্মানির এক মুখপাত্র মুখপাত্র বলেন, ‘‘ইসরায়েল স্বাভাবিকভাবেই, ৭ অক্টোবর থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে৷ তবে জার্মান সরকার গতকাল পাস হওয়া আইনটিকে গভীর উদ্বেগ নিয়ে দেখছে৷’’ 

তিনি আরো বলেন, জার্মানি মৌলিকভাবে মৃত্যুদণ্ডের বিরোধী, তাই ইসরায়েলের এই সিদ্ধান্তকে সমর্থন করতে পারে না৷’’
 
এসিবি/ জেডএইচ (এপি, রয়টার্স)
 

https://p.dw.com/p/5BRZr
স্কিপ নেক্সট সেকশন পেট্রোল পাম্পে নিরাপত্তা জোরদারের দাবি পাম্প মালিকদের
৩১ মার্চ ২০২৬

পেট্রোল পাম্পে নিরাপত্তা জোরদারের দাবি পাম্প মালিকদের

ঢাকার একটি পেট্রোল পাম্প (ফাইল ফটো)
সংবাদ সম্মেলনে পেট্রলপাম্পের মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্ট অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা দেশের সব পাম্পে নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে আট দফা প্রস্তাব তুলে ধরা হয়৷ছবি: Suvra Kanti Das/abaca/picture alliance

সারা দেশের পেট্রোল পাম্পগুলোয় নিরাপত্তা জোরদার, সরকারি মনিটরিং বৃদ্ধি ও বিশৃঙ্খলা রোধে উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে পেট্রোল পাম্পের মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্ট অ্যান্ড পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন৷

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, তেলের কোনো স্থায়ী সংকট নেই৷ তাই আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল সংগ্রহ না করে সবাইকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করতে হবে৷
 
ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোর খবর অনুযায়ী, আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল৷ সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের পেট্রোল পাম্পগুলো সরকার নির্ধারিত দামে নিয়মিত জ্বালানি তেল সরবরাহ করে আসছে৷ মালিক ও কর্মীরা সকাল থেকে রাত পর্যন্ত দায়িত্ব পালন করলেও বিভিন্ন স্থানে পাম্পে হামলা, কর্মীদের লাঞ্ছনা ও হয়রানির ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক৷

পাম্পে নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে সংবাদ সম্মেলনে আট দফা প্রস্তাব তুলে ধরা হয়৷ প্রস্তাবগুলো হলো—

* পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা
* বাস্তবতার ভিত্তিতে তেল সরবরাহ সমন্বয় করা
* ভোক্তাদের সচেতনতা ও ধৈর্য বজায় রাখা
* পাম্পে হুমকি বা বিশৃঙ্খলা বন্ধ করা
* পেট্রল-অকটেন বিক্রির সময় সকাল ৭টা থেকে রাত ৮টা নির্ধারণ
উপজেলা ও জেলা পর্যায়ে নিরাপত্তা জোরদার
* ট্যাংকলরিতে পূর্ণ ধারণক্ষমতা অনুযায়ী তেল সরবরাহ
* সরকারি মনিটরিং জোরদার ও অযথা দোষারোপ বন্ধ

সংগঠনটি জানিয়েছে, রাতে শৃঙ্খলা বজায় রাখতে পেট্রোল ও অকটেন সরবরাহ সীমিত রাখার প্রস্তাব করা হলেও ডিজেল সরবরাহ অব্যাহত থাকবে, যাতে গণপরিবহন চলাচলে সমস্যা না হয়৷

এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5BRAB
স্কিপ নেক্সট সেকশন শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের জরুরি বৈঠক চায় ইন্দোনেশিয়া
৩১ মার্চ ২০২৬

শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের জরুরি বৈঠক চায় ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো (ফাইল ফটো)
পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো জানান, তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে শান্তিরক্ষীদের মৃত্যুগুলো নিয়ে আলোচনা করেছেন৷ আলোচনার সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি৷ এক্স-এ তিনি লিখেছেন, ‘‘জাতিসংঘের শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে কোনো আপোষ চলে না৷’’ছবি: Kemlu/Adit

দক্ষিণ লেবাননে দুটি পৃথক ঘটনায় ইন্দোনেশিয়ার তিনজন জাতিসংঘ শান্তিরক্ষী নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনী (ইউনিফিল)৷  

ইউনিফিল জানায়, সোমবার বানি হাইয়ানের কাছে এক বিস্ফোরণে তাদের দুজন শান্তিরক্ষী নিহত এবং দুজন আহত হয়েছেন৷ তার আগে রোববার গভীর রাতে আদচিত আল-কুসায়রের কাছে একটি ক্ষেপণাস্ত্র হামলায় আরো একজন ইন্দোনেশীয় সৈন্য নিহত হন৷ ওই ঘটনায় আরেক শান্তিরক্ষী গুরুতরভাবে আহত হন৷

শান্তিরক্ষীদের এমন মৃত্যুর ঘটনায় মধ্যপ্রাচ্যের যুদ্ধরত পক্ষগুলোর প্রতি ‘‘আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করার’’ আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া৷

ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিকো রিকার্ডো সিরাইত এক বিবৃতিতে বলেন, ‘‘শান্তিরক্ষী বাহিনীর নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার হতে হবে৷ সংঘাতরত সকল পক্ষকে আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করার এবং শান্তিরক্ষী কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হচ্ছে৷’’

শান্তিরক্ষীদের মৃত্যুর ঘটনায় ইন্দোনেশিয়া ইতিমধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে৷ হামলাগুলোকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে সে দেশের পররাষ্ট্রমন্ত্রী সুগিওনো জানান, তিনি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে শান্তিরক্ষীদের মৃত্যুগুলো নিয়ে আলোচনা করেছেন৷ আলোচনার সময় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি৷ এক্স-এ তিনি লিখেছেন, ‘‘জাতিসংঘের শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে কোনো আপোষ চলে না৷’’

এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

https://p.dw.com/p/5BQX5
স্কিপ নেক্সট সেকশন ভারত-গামী বিমানে হামলা যুদ্ধাপরাধ, বললো ইরান
প্রকাশিত ৩১ মার্চ ২০২৬শেষ আপডেট ৩১ মার্চ ২০২৬

ভারত-গামী বিমানে হামলা যুদ্ধাপরাধ, বললো ইরান

সোমবার ইরানের মাশহাদ বিমানবন্দর থেকে ভারতে আসার কথা ছিল ইরানের একটি বিমানের। ভারত থেকে বিমানটি মানবিক সাহায্য নিয়ে ইরান ফেরার কথা ছিল। বার্তাসংস্থা এএনআই ইরানের কর্মকর্তাদের(নাম দেওয়া হয়নি) বয়ানে জানায়, ১ এপ্রিল বিমানটির ভারতে আসার কথা ছিল। কিন্তু মার্কিন হামলায় তা ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এরপর ভারতে ইরানের দূতাবাসের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারত থেকে ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে যাওয়ার কথা ছিল বিমানটির। তার উপর আক্রমণ করে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ভেঙেছে। এটা জেনেভা কনভেনশনের বিরোধী। 

যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত এই হামলার অভিযোগ স্বীকার করেনি। ভারতও এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।  

জিএইচ/এসজি(এএনআই, পিটিআই)
 

https://p.dw.com/p/5BPqU
স্কিপ নেক্সট সেকশন ইসরায়েলি হত্যাকারী ফিলিস্তিনিদের ফাঁসি দেয়া যাবে, আইন পাস
প্রকাশিত ৩১ মার্চ ২০২৬শেষ আপডেট ৩১ মার্চ ২০২৬

ইসরায়েলি হত্যাকারী ফিলিস্তিনিদের ফাঁসি দেয়া যাবে, আইন পাস

ইসরায়েলের পার্লামেন্টে হাত মেলাচ্ছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং জাতীয় সুরক্ষামন্ত্রী বেন গাভির।
ইসরায়েলের জাতীয় সুরক্ষামন্ত্রী বেন গাভির এই বিল পেশ করেন। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর এই বিলে পূর্ণ সমর্থন ছিল। ছবি: Oren Ben Hakoon/REUTERS

ইসরায়েলিদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেওয়া হবে বলে একটি বিল ইসরায়েলের পার্লামেন্টে অনুমোদিত হলো।  অতি-দক্ষিণপন্থিদের আনা এই আইন ইসরায়েলের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হতে পারে। 

সোমবার ইসরায়েলের পার্লামেন্টে এই আইন পাস হয়। সেখানে বলা হয়েছে, ওয়েস্ট ব্যাংকে কোনো ফিলিস্তিনি যদি ইসরায়েলিকে হত্যা করেছে বলে প্রমাণিত হয়, তাহলে তার ফাঁসির সাজা হবে। পার্লামেন্টের ১২০ জন সদস্যের মধ্যে ৬২ জন পক্ষে ভোট দেন। 

প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতার জন্য শরিক দলের সমর্থনের উপর নির্ভরশীল। এই পরিস্থিতিতে এই বিল পাস করাটা তার বড় জয় বলে মনে করা হচ্ছে। 

ইসরায়েলের জাতীয় সুরক্ষামন্ত্রী ইটামার বেন গাভির দাবি করেছেন, ইসরায়েল খেলার নিয়ম বদল করলো।  যারা ইহুদিদের মারবে, তারা বেঁচে থাকতে পারবে না বা জেলের সুবিধা ভোগ করতে পারবে না। 

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

https://p.dw.com/p/5BPJR
স্কিপ নেক্সট সেকশন ভোটের আগে বিজেপি-তে যোগ দিলেন লিয়েন্ডার পেজ
প্রকাশিত ৩১ মার্চ ২০২৬শেষ আপডেট ৩১ মার্চ ২০২৬

ভোটের আগে বিজেপি-তে যোগ দিলেন লিয়েন্ডার পেজ

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডাবলস জেতার পর লিয়েন্ডার পেজ এভাবেই আনন্দ প্রকাশ করছেন। ২০১০ সালে তোলা ছবি।
ভোটের আগে বিজেপি-তে যোগ দিলেন লিয়েন্ডার পেজ। ছবি: AP

এবার রাজনীতির ময়দানে বিজেপি-র হয়ে নামলেন সাবেক টেনিস প্লেয়ার লিয়েন্ডার পেস। মঙ্গলবার দুপুরে তিনি দিল্লিতে বিজেপি-তে যোগ দেন।  পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার ও কিরণ রিজিজুর উপস্থিতিতে তিনি বিজেপি-তে যোগ দেন।  

লিয়েন্ডার বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব, অর্থনীতি ও পরিকাঠামোর ক্ষেত্রে তার কাজ, বিশেষ করে রাস্তা ও বিমানবন্দর বানানোর ক্ষেত্রে তার অবদান এবং খেলা নিয়ে তার প্যাশনের জন্য তিনি বিজেপি-তে যোগ দিয়েছেন।  প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত সুপার পাওয়ার হবে বলে লিয়েন্ডারের আশা। লিয়েন্ডার বলেছেন, তিনি দেশের সেবা করার জন্য বিজেপি ও রাজনীতিতে যোগ দিলেন। 

সুকান্ত মজুমদার বলেছেন, লিয়েন্ডার বিজেপি-তে যোগ দেওয়ায় নিঃসন্দেহে রাজ্য বিজেপি উপকৃত হবে।  আসন্ন বিধানসভা নির্বাচনে উপকৃত হবে। সুকান্ত মনে করিয়ে দেন, লিয়েন্ডারের মা মাইকেল মধুসূদন দত্তের পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন। 

এর আগে অবশ্য ২০০১ সালে গোয়ায় তৃণমূলে যোগ দিয়েছিলেন লিয়েন্ডার। তবে তাকে সেভাবে রাজনীতিতে সক্রিয় দেখা যায়নি। 

জিএইচ/এসজি(বিজেপি-র সাংবাদিক সম্মেলন)

https://p.dw.com/p/5BQ2k
আরো পোস্ট দেখান