ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
প্রকাশিত ৮ ডিসেম্বর ২০২৫শেষ আপডেট ১৩ ডিসেম্বর ২০২৫
আপনার যা জানা দরকার
- রাশিয়ার জমানো সম্পদ অনির্দিষ্টকাল জব্দ রাখবে ইইউ
- ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
- ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালে
- ভারতীয় পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক মেক্সিকোর
- রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার সাজিদ বেঁচে নেই
- ঢাকায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
- মাদুরোর স্ত্রী ও ভাইপোদের বিরুদ্ধে অ্যামেরিকার নিষেধাজ্ঞা
রাশিয়ার জমানো সম্পদ অনির্দিষ্টকাল জব্দ রাখবে ইইউ
ইউরোপীয় ইউনিয়ন শুক্রবার ইউরোপে জমা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ অনির্দিষ্টকালের জন্য জব্দ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে আর্থিক সহায়তা দেওয়ার পথ সহজ হবে।
২০২২ সালে মস্কোর ইউক্রেন আক্রমণের পর ইইউ রাশিয়া সরকারের যে সম্পদ জব্দ করেছিল, সেগুলো কাজে লাগিয়ে ইউক্রেনকে ঋণ দিতে চায় জোটটি। ইইউ মনে করে, রাশিয়ার এই আগ্রাসন তাদের নিজেদের নিরাপত্তার জন্যও হুমকি।
তবে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এই পদক্ষেপকে অবৈধ বলেছে।
এসএসজি/জেডএ (রয়েটার্স)
ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার
ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রেক্ষাপটে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের ডেকে নিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস৷ হাদির ওপর হামলাকে পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা৷ শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়৷
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলা পূর্ব-পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ৷ এর পেছনে বিরাট শক্তি কাজ করছে।
শুক্রবার রাজধানীতে গুলি করা হয় ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে। মাথায় গুলিবিদ্ধ হাদি এখন আশঙ্কিজনক অবস্থায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।
এসএসজি/জেডএ
ওসমান হাদি এভারকেয়ার হাসপাতালে
মাথায় গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাজধানীর এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্তে তাকে ওই হাসপাতালে নেওয়া হয়েছে৷
ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল থেকে হাদিকে নিয়ে যাত্রা করে অ্যাম্বুলেন্স। রাত ৮টা ৬ মিনিটে অ্যাম্বুলেন্সটি বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়।
এর আগে রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তরকে উদ্ধৃত করে জানায় প্রথম আলো৷
বিকেল চারটার পরে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানকে ফোন করা হলে তার দপ্তর থেকে কারণ জানতে চাওয়া হয়। তখন হাদির বিষয়ে জানতে চাইলে বলা হয়, হাদির অবস্থা ক্রিটিক্যাল (আশঙ্কাজনক)। তাকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে। বুলেটটি (গুলিটি) তাঁর মাথার ভেতরে রয়েছে।
এর আগে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়৷
দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়৷ গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷
তারপর ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘‘২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে৷ মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়৷’’
সকাল ১১টা ৫২ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাদি লিখেন, ‘‘যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই৷ দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক৷’’
এদিকে, ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নিদেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা৷ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস৷
তিনি বলেন, ‘‘নির্বাচনি পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা৷’’
আহত ওসমান হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা৷ এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন৷
একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন৷
এপিবি/এসিবি (দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, প্রধান উপদেষ্টার প্রেস উইং)
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ‘লাইফ নাপোর্টে’
রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তরকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো৷
আজ শুক্রবার বিকেল চারটার পরে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানকে ফোন করা হলে তার দপ্তর থেকে কারণ জানতে চাওয়া হয়। তখন হাদির বিষয়ে জানতে চাইলে বলা হয়, হাদির অবস্থা ক্রিটিক্যাল (আশঙ্কাজনক)। তাকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়েছে। বুলেটটি (গুলিটি) তাঁর মাথার ভেতরে রয়েছে।
এর আগে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়৷
দুপুরে বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়৷ গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়৷
তারপর ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘‘২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে৷ মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়৷’’
সকাল ১১টা ৫২ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাদি লিখেন, ‘‘যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই৷ দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক৷’’
এদিকে, ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নিদেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা৷ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস৷
তিনি বলেন, ‘‘নির্বাচনি পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা৷’’
আহত ওসমান হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা৷ এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন৷
একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন৷
এপিবি/এসিবি (দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, প্রধান উপদেষ্টার প্রেস উইং)
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর বিজয়নগরে গুলি করা হয়েছে৷
আজ শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করা হয়৷ গুরুতর আহত অবস্থায় ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে৷
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘‘২টা ২৫ মিনিটে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা আসে৷ মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়৷’’
আজ সকাল ১১টা ৫২ মিনিটের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাদি লিখেন, ‘‘যেহেতু ঢাকা-৮ এ আমার পোস্টার-ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়া-ছিঁড়িরও চাপ নাই৷ দুদকের সামনে থেইকা জুম্মা মোবারক৷’’
এদিকে, ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস৷ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘‘নির্বাচনি পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা৷’’
আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা৷ এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেছেন তিনি৷
একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন৷
এপিবি/এসিবি (দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার, প্রধান উপদেষ্টার প্রেস উইং)
ভারতীয় পণ্যে ৫০ শতাংশ হারে শুল্ক মেক্সিকোর
এবার ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ হারে শুল্ক আরোপের কথা ঘোষণা করলো মোক্সিকো। এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে ভারত থেকে মেক্সিকোয় গাড়ি রপ্তানি।
কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির(সিআইআই) দেওয়া তথ্য অনুযায়ী, ভারত ও মেক্সিকোর মধ্যে ২০২৩-২৪ সালে মোট বাণিজ্যের পরিমাণ ছিল ৮৪০ কোটি ডলার।
মেক্সিকো ভারতে তৈরি গাড়ির যন্ত্রাংশ, গাড়ি, খেলনা, পোশাক, বস্ত্র, প্লাস্টিক, আসবাবপত্র, চটি-জুতো, চামড়ার জিনিস, কাগজ, কাচ, সাবান, কার্ডবোর্ড, পারফিউম ও প্রসাধনীর উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ১ জানুয়ারি, ২০২৬ থেকে নতুন হারে শুল্ক কার্যকর হবে।
এর আগে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ হারে শুল্ক আরোপ করেছিল। কিছুদিন ধরে চীনের উপর বাড়তি শুল্ক আরোপ করার জন্য ট্রাম্প প্রশাসন মেক্সিকোকে চাপ দিচ্ছিল।
ভারতে তৈরি গাড়ির ক্ষেত্রে আগে ১৫ শতাংশ শুল্ক ছিল। এখন তা ৩৫ শতাংশ বাড়ানো হয়েছে। এর ফলে মারুতি-সুজুকি, ফক্সভাগেন, হুন্ডাই, নিসান ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে।
জিএইচ/এসজি(রয়টার্স, এপি, এএফফি)
রাজশাহীতে গর্ত থেকে উদ্ধার সাজিদ বেঁচে নেই
রাজশাহীর তানোরে গর্ত থেকে উদ্ধার করা দুই বছরের শিশু সাজিদ বেঁচে নেই। তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের বরাত দিয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম এ কথা জানিয়েছেন।
সাজিদকে ৩২ ঘণ্টা পর উদ্ধার করে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার রাত নয়টার দিকে তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্মকর্তা বার্নাবাস হাসদাক জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, উদ্ধার অভিযান শুরুর পর থেকেই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা ছিল। তবে সেখানে কোনো চিকিৎসক দল ছিল না। শিশুটিকে উদ্ধারের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
স্থানীয় মানুষ জানিয়েছেন, তানোরের কোয়েল হাট গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এ এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে। এরপরও ওই গ্রামের এক ব্যক্তি তাঁর জমিতে পানির স্তর পাওয়া যায় কি না, সেটা যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন। সেই গর্ত ভরাটও করেছিলেন; কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত সৃষ্টি হয়। মায়ের সঙ্গে মাঠে গিয়ে শিশুটি সেই গর্তে পড়ে যায়।
জিএইচ/এসজি(প্রথম আলো)
ঢাকায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার
পুরান ঢাকার শ্যামবাজার এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সন্দেহভাজন ব্যক্তির নাম নয়ন। র্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। র্যাব-১০ এর মিডিয়া অফিসার তাপস কর্মকার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
শ্যামবাজার কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও মশলা ব্যবসায়ী আবদুর রহমানকে (৫৫) শ্যামবাজারের মাওলা বক্স সরদার চক্ষু হাসপাতালের সামনে গুলি করা হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে পথচারীরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে দুপুর দেড়টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।
জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার)
মাদুরোর স্ত্রী ও ভাইপোদের বিরুদ্ধে অ্যামেরিকার নিষেধাজ্ঞা
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তিন ভাইপো এবং স্ত্রীর বিরুদ্ধে এবার নিষেধাজ্ঞা জারি করল অ্যামেরিকার প্রশাসন। ট্রেসারির সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, এরা সকলই অ্যামেরিকায় মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। তারা এত বেশি মাদক পাচার করেছেন যে দেশের একটা বিরাট অংশের মানুষ মাদকের নেশায় ডুবে গেছেন।
মাদুরোর তিন ভাইপো ভেনেজুয়েলায় 'নারকো নেফিউ' নামে পরিচিত। অ্যামেরিকা জানিয়েছে, তারা এবং মাদুরোর স্ত্রী অ্যামেরিকায় কোনো সম্পত্তি কিনতে পারবেন না। অ্যামেরিকার কোনো ব্যক্তি যদি তাদের সঙ্গে কোনোরকম ব্যবসায় যুক্ত হন, তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
এর ঠিক আগে ভেনেজুয়েলার উপকূলে একটি বিরাট তেলের ট্যাংকার আটক করেছিল অ্যামেরিকা।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)
পার্লামেন্ট ভেঙে দিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চার্নবিরাকুল শুক্রবার দেশের রাজার অনুমতি নিয়ে পার্লামেন্ট ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছেন। আগামী বছরের গোড়ায় দেশে জাতীয় নির্বাচন হবে বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে পরবর্তী নির্বাচন করার কথা বলেছেন তিনি।
কাম্বোডিয়ার সঙ্গে দেশের বিতর্কিত সীমান্ত নিয়ে সংঘাতে জড়িয়েছে থাইল্যান্ড। তার মধ্যেই প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত ঘোষণা করলেন। তবেপ্রধানমন্ত্রী জানিয়েছেন, তার এই সিদ্ধান্তের জন্য দেশের সেনাবাহিনীর সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধা হবে না।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)
কিলমারকে মুক্তির নির্দেশ দিল মার্কিন আদালত
এল সালভাদোরের মানুষ কিলমার আব্রেগো গার্সিয়াকে মুক্তির নির্দেশ দিলো অ্যামেরিকার আদালত। অভিযোগ, তাকে বেআইনিভাবে আটক করে রেখেছিল মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসন।
এর আগে কিমারকে দেশে ডিপোর্ট করা হয়েছিল। এরপর তাকে আবার অ্যামেরিকায় ফিরিয়ে আনা হয় এবং তার বিরুদ্ধে মানবপাচারের মতো গুরুতর অভিযোগ আনা হয়। এতদিন তাকে আটক করে রাখা হয়েছিল।
বৃহস্পতিবার অ্যামেরিকার একটি আদালত জানিয়েছে, সম্পূর্ণ বেআইনিভাবে কিলমারকে গ্রেপ্তার এবং আটক করে রাখা হয়েছে। তাকে দ্রুত মুক্তি দিয়ে মেরিল্যান্ডের বাড়িতে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত। যে বিচারক তাকে এই নির্দেশ দিয়েছেন, তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় আদালতে নিযুক্ত হয়েছিলেন।
এসজি/জিএইচ (রয়টার্স, এপি)
অপমানিত বোধ করেছেন, সরতে চান বাংলাদেশের রাষ্ট্রপতি
আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের পর নিজের পদ থেকে সরে যেতে চান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, বৃহস্পতিবার তিনি এ কথা জানিয়েছেন৷ তার দাবি, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তিনি অপমানবোধ করছেন।
তিনি জানিয়েছেন, “আমি বিদায় নিতে আগ্রহী। নির্বাচন না হওয়া পর্যন্ত আমাকে দায়িত্ব পালন করতে হবে। সাংবিধানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব রয়েছে বলেই আমি এ অবস্থানে আছি।”
তার অভিযোগ, প্রায় সাত মাস হলো প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তার সঙ্গে কোনো ধরনের সাক্ষাৎ করেননি৷ সেই সঙ্গে তার প্রেস ডিপার্টমেন্ট কেড়ে নেওয়া হয়েছে। এমনকি, বিভিন্ন দেশের দূতাবাস থেকে নিজের ছবি সরিয়ে ফেলার কথাও বলেন তিনি।
রাষ্ট্রপতি বলেন, “এতে মানুষের কাছে ভুল বার্তা যায়। তারা ভাবতে পারে, রাষ্ট্রপতিকে হয়ত সরিয়ে দেওয়া হচ্ছে। আমি খুব অপমানিত বোধ করেছি।”
এসটি/এসএস (রয়টার্স)
রাখাইনে হাসপাতালে হামলা সেনার, নিহত অন্তত ৩৪
মিয়ানমারের শীর্ষ বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রিত এলাকায় হামলা চালিয়ে একটি হাসপাতাল ধ্বংস করেছে মিয়ানমার সেনা।
বিপর্যয় মোকাবিলা বাহিনী ও স্বাধীন সংবাদমাধ্যম সূত্রে খবর, এতে প্রাণ গিয়েছে অন্তত ৩৪ জন রোগী ও চিকিৎসাকর্মীর।
বুধবার রাতে রাখাইন প্রদেশের ম্রাউক-উ টাউনশিপের সাধারণ হাসপাতালে এই হামলায় আরও প্রায় ৮০ জন আহত হয়েছেন।
দীর্ঘদিন ধরেই এই এলাকা আরাকান সশস্ত্র গোষ্ঠীর দখলে৷ শাসক সেনাবাহিনী এ ঘটনার বিষয়ে কোনো তথ্য দেয়নি৷ উদ্ধারবাহিনীর কর্মকর্তা ওয়াই হুন আং-এর দাবি, রাখাইন অঞ্চলের মানুষের জন্য এই হাসপাতালই ছিল প্রধান চিকিৎসার কেন্দ্র।
এসটি/এসএস (এপি)
বাংলাদেশে ভোট ১২ ফেব্রুয়ারি
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ করা হবে বাংলাদেশে। সেই সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটও হবে একই দিন। ওই দিন সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
আজ বৃহস্পতিবার, জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটারেরাও পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত ৩ লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছেন৷
ঘোষিত তফসিল অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর।
মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১১ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১২ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতালিকা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি।
নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি, প্রচার শেষ হবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায়। ১২ ফেব্রুয়ারি সারা দেশে ৩০০ সংসদীয় আসনে ভোট গ্রহণ করা হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোই কেবল দলীয় প্রতীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে। এখন ইসিতে নিবন্ধিত দল আছে ৫৬টি। এর মধ্যে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত আছে। নিবন্ধন স্থগিত থাকা দল নির্বাচনে অংশ নিতে পারে না।
এসটি/এসএস (প্রথম আলো)
মোদীকে নেতানিয়াহুর ফোন, শীঘ্রই বৈঠক
বুধবার সন্ধ্যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস থেকে সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, ''উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ আলোচনার পর দুই নেতাই খুব তাড়াতাড়ি বৈঠকের বিষয়ে সম্মত হয়েছেন।''
দিল্লিতে প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, ''দুই নেতা ভারত ও ইসরায়েলের রাজনৈতিক সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং এই সম্পর্ক আরো জোরদার করার কথা বলেন। দুই নেতাই সন্ত্রাসবাদের তীব্র নিন্দা করে বলেছেন, কোনো ধরনের সন্ত্রাসবাদ বরদাস্ত করা হবে না। এই বিষয়ে কোনো নরম নীতি নেওয়া হবে না।''
বিবৃতিতে বলা হয়েছে, ''মোদী ও নেতানিয়াহু পশ্চিম এশিয়া নিয়েও মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এই অঞ্চলে নিরপেক্ষ ও স্থায়ী শান্তির জন্য প্রয়াস দরকার। ভারত চায়, গাজা শান্তিচুক্তি দ্রুত কার্যকর হোক। দুই নেতাই একমত যে, তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ থাকা দরকার।''
জিএইচ/এসজি (পিটিআই, প্রধানমন্ত্রীর অফিসের বিবৃতি)