1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করতে চান শেখ হাসিনা

প্রকাশিত ৬ জুলাই ২০২৬শেষ আপডেট ১০ জুলাই ২০২৬

ডিসেম্বরে দেশে ফিরে নেতা-কর্মীদের নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার, মিশরের বিশ্বকাপ দলকে বীরোচিত সংবর্ধনা : ‘তোমরা আমাদের গর্বিত করেছো’, স্পেন : তীব্র দাবদাহের সময়ে ভয়াবহ দাবানলের বিরুদ্ধে লড়াই... আরো খবর এখানে।

https://p.dw.com/p/5GcPp
শেখ হাসিনা (ফাইল ফটো)
শেখ হাসিনা বলেন, ‘‘আমি ন্যায়বিচারে বিশ্বাসী৷ আমার ধারণা, আইনি প্রক্রিয়া শুরু হলে আদালতের কার্যক্রম কতটা প্রহসনমূলক, তা জনগণের কাছে স্পষ্ট হয়ে যাবে৷ আমি সেটাই প্রমাণ করতে চাই৷''ছবি: Mohammad Ponir Hossain/REUTERS
স্কিপ নেক্সট সেকশন আপনার যা জানা দরকার

আপনার যা জানা দরকার

  • ডিসেম্বরে দেশে ফিরে নেতা-কর্মীদের নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার
  • ডিসেম্বরে দেশে ফিরে নেতা-কর্মীদের নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার
  • বিমানের জানালা দিয়ে বাইরে ছিটকে পড়া থেকে রক্ষা
  • স্পেন : তীব্র দাবদাহের সময়ে ভয়াবহ দাবানলের  বিরুদ্ধে লড়াই
  • বাংলাদেশে পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্দরে সতর্কসংকেত
  • ইরানে সমাহিত সাবেক সর্বোচ্চ নেতা খামেনেই
  • গোল করে, করিয়ে এমবাপে যে রেকর্ড করলেন
  • গুরুগ্রামে পুলিশের সঙ্গে অভিযুক্তদের এনকাউন্টার, মৃত চার
  • বাংলাদেশে রোববার পর্যন্ত প্রবল বৃষ্টি হতে পারে
স্কিপ নেক্সট সেকশন মিশরের বিশ্বকাপ দলকে বীরোচিত সংবর্ধনা : ‘তোমরা আমাদের গর্বিত করেছো’
প্রকাশিত ১০ জুলাই ২০২৬শেষ আপডেট ১০ জুলাই ২০২৬

মিশরের বিশ্বকাপ দলকে বীরোচিত সংবর্ধনা : ‘তোমরা আমাদের গর্বিত করেছো’

ছাদখোলা বাসে মিশরের খেলোয়াড়-কর্মকর্তারা
বিমানবন্দর থেকে বের হয়ে বিশ্বকাপ মাতানো খেলোয়াড়-কর্মকর্তারা ওঠেন ছাদ-খোলা বাসে৷ তাদের নিয়ে ধীরে ধীরে চলতে থাকে বাস৷ চলন্ত বাস থেকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন তারা৷ছবি: Mohamed Abdel Ghany/REUTERS

জাতীয় পতাকা উড়িয়ে, দেশাত্মবোধক গান গেয়ে, ‘মিশরের ছেলেরা আমাদের গর্বিত করেছে’ লেখা ব্যানার হাতে নিয়ে হাজার হাজার সমর্থক স্বাগত জানিয়েছে বিশ্বকাপ খেলে ফেরা জাতীয় ফুটবল দলকে৷

দেশের ইতিহাসে সফলতম বিশ্বকাপ অভিযান শেষ করে আজ শুক্রবার দেশে ফিরেছে ‘ফারাও’ নামে পরিচিত মিশরীয় দল৷ দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের অভ্যর্থনা জানাতে আলামেইন আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভিড় জমান কয়েক হাজার জনতা৷

এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে

এসিবি/ জেডএইচ (রয়টার্স)

https://p.dw.com/p/5Gtrh
স্কিপ নেক্সট সেকশন বিমানের জানালা দিয়ে বাইরে ছিটকে পড়ার উপক্রম, কোনোরকমে প্রাণরক্ষা
১০ জুলাই ২০২৬

বিমানের জানালা দিয়ে বাইরে ছিটকে পড়ার উপক্রম, কোনোরকমে প্রাণরক্ষা

প্রতীকী ছবি
এক প্রত্যক্ষদর্শী জানান, জানালা আকস্মিকভাবে ভেঙে যাওয়ায় ওই ব্যক্তির শরীরের কিছু অংশ বিমানের বাইরে বেরিয়ে যায়৷ কিন্তু সিটবেল্ট বাঁধা থাকায় বাইরে ছিটকে পড়েননি৷ছবি: Alberto Lo Bianco/IPA/Zuma/picture alliance


গ্রিস থেকে জার্মানি আসছিল রায়ান এয়ারের একটি ফ্লাইট৷ মাঝ আকাশে হঠাৎ ভেঙে যায় জানালা৷ জানালার কাছের এক যাত্রীর বাইরে ছিটকে পড়ার উপক্রম হয়েছিল৷ অন্য যাত্রীদের তাৎক্ষণিক উদ্যোগে প্রাণ বেঁচেছে তার৷
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, অন্য যাত্রীরা তাকে শক্ত করে ধরে রেখেছিলেন, তাতে জানালায় ঘষা খাওয়ায় কয়েক জায়গায় ব্যথা পেলেও প্রাণে বেঁচে যান৷ এখন তিনি ভালো আছেন বলেও জানিয়েছে কর্তৃপক্ষ৷
গ্রিসের স্থানীয় এক রেডিওকে এক প্রত্যক্ষদর্শী জানান, জানালা আকস্মিকভাবে ভেঙে যাওয়ায় ওই ব্যক্তির শরীরের কিছু অংশ বিমানের বাইরে বেরিয়ে যায়৷ কিন্তু সিটবেল্ট বাঁধা থাকায় বাইরে ছিটকে পড়েননি৷
গ্রিসের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রায়ান এয়ারের বিমানটির একটি ইঞ্জিন থেকে কিছু একটা খুলে গিয়ে উড়ে এসে আঘাত করায় জানালা ভেঙে যায়৷
পরে রায়ান এয়ার জানায়, ওই ঘটনার পর ফ্লাইটটি আবার থেসালোনিকিতে ফিরে যায় এবং সব যাত্রীকে অন্য একটি বিমানে করে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়৷
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি,ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5GtOd
স্কিপ নেক্সট সেকশন ডিসেম্বরে দেশে ফিরে নেতা-কর্মীদের নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার
প্রকাশিত ১০ জুলাই ২০২৬শেষ আপডেট ১০ জুলাই ২০২৬

ডিসেম্বরে দেশে ফিরে নেতা-কর্মীদের নিয়ে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার

শেখ হাসিনা (ফাইল ফটো)
শেখ হাসিনা বলেন, ‘‘আমি ন্যায়বিচারে বিশ্বাসী৷ আমার ধারণা, আইনি প্রক্রিয়া শুরু হলে আদালতের কার্যক্রম কতটা প্রহসনমূলক, তা জনগণের কাছে স্পষ্ট হয়ে যাবে৷ আমি সেটাই প্রমাণ করতে চাই৷''ছবি: Christophe Ena/AP Photo/picture alliance

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে ফিরলে তার প্রাণনাশের ঝুঁকি রয়েছে, তা সত্ত্বেও তিনি ও দলের নির্বাসিত জ্যেষ্ঠ নেতারা ডিসেম্বর নাগাদ দেশে ফেরার পরিকল্পনা করছেন৷ বার্তা সংস্থা রয়টার্সকে শেখ হাসিনা আরো বলেন, ভারত থেকে দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান৷

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে দেয়া প্রায় এক ঘণ্টার টেলিফোন সাক্ষাৎকারে ৭৮ বছর বয়সি হাসিনা বলেন ‘‘দেশে ফেরার পর তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি আমাকে হত্যাও করতে পারে৷’’

‘‘তবুও আমাকে যেতেই হবে৷ আমার দলের নেতা-কর্মীরা চরম দমন-পীড়নের শিকার হচ্ছেন৷ মৃত্যু যদি আসে, আমি চাই তা যেন আমার নিজের মাটিতেই আসে, যেখানে আমার বাবা-মায়ের রক্ত ​​ঝরেছিল, যেখানে তাদের সমাহিত করা হয়েছে৷’’

২০২৪ সালের আগস্টে গণ-আন্দোলনের মুখে বাংলাদেশ ছাড়েন শেখ হাসিনা৷ গণ-অভ্যুত্থান দমনে প্রাণঘাতী পদক্ষেপের নির্দেশ দেওয়ার দায়ে দেশটির যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গত নভেম্বরে তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়৷ তবে নির্বাসনে থাকা অবস্থায় সব অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনা৷

এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে

এসিবি/ জেডএইচ (রয়টার্স)

https://p.dw.com/p/5Gso4
স্কিপ নেক্সট সেকশন স্পেন : তীব্র দাবদাহের সময়ে ভয়াবহ দাবানলের বিরুদ্ধে লড়াই
১০ জুলাই ২০২৬

স্পেন : তীব্র দাবদাহের সময়ে ভয়াবহ দাবানলের বিরুদ্ধে লড়াই

আগুন আর ধোঁয়ার কবলে বনাঞ্চল
দাবানল শুরুর পর প্রত্যক্ষদর্শীরা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, একটি বিদ্যুতের লাইন ছিঁড়ে শুকনো গাছপালার ওপর পড়লে সেখানে আগুন লেগে যায়, সেই আগুনই ধীরে ধীরে সর্বগ্রাসী রূপ নেয়৷ছবি: Samuel de Roman/Anadolu Agency/IMAGO

গত জুন থেকে তীব্র দাবদাহের কবলে স্পেন৷ এরই মাঝে বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল৷ দক্ষিণাঞ্চলের আলমেরিয়ায় দাবানলে অন্তত ১২ জন মারা  গেছেন৷ ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে দমকল কর্মীদের সহায়তার জন্য সামরিক বাহিনীর জরুরি ইউনিটকেও মোতায়েন করেছে সরকার৷

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দাবানলে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন৷
আন্দালুসিয়ার প্রেসিডেন্সি, স্বাস্থ্য ও জরুরিসেবা বিষয়ক মন্ত্রী আন্তোনিও সানজ স্থানীয় বাসিন্দাদের দাবানলকবলিত এলাকা এড়িয়ে চলা এবং জরুরি সেবাদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘এই মুহূর্তে জীবন বাঁচানোই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার৷ জরুরি সেবাকর্মীরা সেই লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন৷''

এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে

এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5GsdS
স্কিপ নেক্সট সেকশন বাংলাদেশে পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্দরে সতর্কসংকেত
১০ জুলাই ২০২৬

বাংলাদেশে পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্দরে সতর্কসংকেত

প্রতীকী ফাইল ফটো
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের ১২৭টি পানি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৭৯টিতে নদ-নদীর পানি বাড়ছে, ৪৩টিতে কমছে এবং পাঁচটিতে অপরিবর্তিত রয়েছে৷ছবি: Mohammad Ponir Hossain/REUTERS

বাংলাদেশের পাঁচটি নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে৷ তবে গতকাল বৃহস্পতিবারের তুলনায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে৷

বৃহস্পতিবার যেখানে ছয়টি নদীর পানি বিপৎসীমার ওপরে ছিল, আজ শুক্রবার তা কমে পাঁচটিতে নেমেছে৷

তবে আগামী কয়েক দিনের বন্যা পরিস্থিতি মূলত বৃষ্টির ধরনের ওপর নির্ভর করবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র৷

আজ শুক্রবার সকাল ৯টার তথ্যের ভিত্তিতে কেন্দ্রের প্রকাশিত বুলেটিনে এ তথ্য জানানো হয়৷

চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে৷

এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে

https://p.dw.com/p/5GrrD
স্কিপ নেক্সট সেকশন ইরানে সমাহিত সাবেক সর্বোচ্চ নেতা খামেনেই
প্রকাশিত ১০ জুলাই ২০২৬শেষ আপডেট ১০ জুলাই ২০২৬

ইরানে সমাহিত সাবেক সর্বোচ্চ নেতা খামেনেই

আয়াতোল্লাহ আলী খামেনেই-এর শেষকৃত্যে তার ছবি নিয়ে প্রচুর মানুষ এসেছিলেন। তারা অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
প্রয়াত সাবেক সর্বোচ্চ নেতার শেষকৃত্যের অনুষ্ঠানে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন। ছবি: Majid Asgaripour/WANA/REUTERS

শুক্রবার ভোরে তাদের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইকে সমাহিত করলো ইরান। বিমান হামলায় খামেনেই-এর মৃত্যুর চার মাসের বেশি সময় পরে তার দেহ সমাহিত হলো। 

পতাকায় মোড়া খামেনেই-এর কফিন পূর্ব ইরানে তার নিজের শহর মাশহাদে ইমাম রেজার মাজারে নিয়ে যাওয়া হয়। এই সময় বাইরে প্রচুর  মানুষ জড়ো হয়েছিলেন। তারা প্রার্থনা শুনছিলেন। তবে তার ছেলে ও উত্তরসূরি মোজতবা খামেনেইকে জনসমক্ষে দেখা যায়নি।

এক সপ্তাহ ধরে জানাজা মিছিল, সমাবেশ ও শোকপালনের পর এই শেষকৃত্য সম্পন্ন হলো। কয়েক সপ্তাহের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন ইরানের নতুন করে সংঘাত শুরু হয়েছে। সেই প্রেক্ষাপটে সাবেক সর্বোচ্চ নেতার শেষকৃত্য হলো।

ইরানের রেভলিউনারি গার্ড জানিয়েছে, মার্কিন হামলায় তাদের তিন সদস্যের মৃত্যু হয়েছে।  সরকারি প্রেস অফিস জানিয়েছে, মার্কিন হামলায় মোট ১৪ জন মারা গেছেন, ৭৮ জন আহত হয়েছেন। সরকারি মিডিয়া দাবি করেছে, জর্ডানের উপর ১০টি ব্যালেস্টিক মিসাইল হামলা করেছে ইরান। মার্কিন হামলার জবাব দিতেই এই পাল্টা হামলা করা হয়েছে। 

এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফোনে কথা বলেছেন। তারা বিভিন্ন ফ্রন্টে সহযোগিতার নীতি চালিয়ে যাবেন বলে ঠিক করেছেন। নেতানিয়াহুর অফিস এক বিবৃতিতে এই কথা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে অ্যামেরিকার মুভ নিয়ে ট্রাম্প নেতানিয়াহুকে অবহিত করেছেন।   

জিএইচ/এসজি)এপি, এএফপি, রয়টার্স)

https://p.dw.com/p/5Gqve
স্কিপ নেক্সট সেকশন গোল করে, করিয়ে এমবাপে যে রেকর্ড করলেন
প্রকাশিত ১০ জুলাই ২০২৬শেষ আপডেট ১০ জুলাই ২০২৬

গোল করে, করিয়ে এমবাপে যে রেকর্ড করলেন

মরক্কোর বিরুদ্ধে গোল করার পর এমবাপের উচ্ছ্বাস।
মরক্কোর বিরুদ্ধে পেনাল্টি নষ্ট করলেও গোল করলেন, করালেন এবং একাধি্ক রেকর্ড করলেন কিলিয়ান এমবাপে। ছবি: Brian Snyder/REUTERS

মরক্কোকে দুই গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো ফ্রান্স। কিলিয়ান এমবাপে পেনাল্টি থেকে গোল করতে না পারলেও একটি গোল করলেন এবং একটি গোল করালেন। এর ফলে বেশ কিছু রেকর্ড করলেন বা ছুঁলেন এমবাপে। 

বর্তমান বিশ্বকাপে এমবাপে ও লিওনেল মেসি দুজনেই গোল্ডেন বুটের দাবিদার। দুজনেই প্রতিটি ম্যাচে গোল করছেন। দুজনেই আটটি গোল করেছেন। তবে এমবাপে তিনটি গোলের ক্ষেত্রে অ্যাসিস্ট করেছেন, মেসি করেছেন একটি গোলের ক্ষেত্রে। 

মরক্কোর বিরুদ্ধে গোল দিয়ে এমবাপে যে বিশ্বরেকর্ড করেছেন, তা হলো, ৩০ বছর বয়স হওয়ার আগে তিনি বিশ্বকাপে ২০টি গোল করে ফেললেন। মেসি অবশ্য বিশ্বকাপে ২১টি গোল করেছেন, তবে তিরিশ বছর বয়স হওয়ার আগে তিনি এত গোল করতে পারেননি। 

এই নিয়ে তৃতীয়বার এমবাপে একই ম্যাচে নিজে গোল করলেন এবং একটি গোল করার ক্ষেত্রে সাহায্য করলেন। গত ৬০ বছরের মধ্যে একই ম্যাচে গোল করা ও করানোর তালিকায় এমবাপে দুই নম্বরে আছেন। পাঁচবার এই কৃতিত্ব অর্জন করে মেসি এক নম্বরে আছেন। 

এই নিয়ে আটবার এমবাপে জয়সূচক গোল করলেন ফিফা বিশ্বকাপে। এটাও একটা রেকর্ড।  ১৯৬৬ সালের পর এমবাপে প্রথম ফুটবলার যিনি দুইটি বিশ্বকাপে ১০টি গোল করেছেন বা অন্যকে গোল করতে সাহায্য করেছেন।   ২০২২ সালের বিশ্বকাপে নিজের গোল ও অ্যাসিস্ট করা মিলিয়ে সংখ্যাটা ছিল ১০, এবার এখনো পর্যন্ত সেই সংখ্যা ১১। 

সবমিলিয়ে বিশ্বকাপে ১৪টি গোল করার ক্ষেত্রে অন্যকে সাহায্য করেছেন এমবাপে। গত ৬০ বছরের হিসাবে এক্ষেত্রেও মেসির সঙ্গে এক নম্বর স্থানে আছেন এমবাপে। 

জিএইচ/এসজি(এএফপি, ইএসপিএন)

https://p.dw.com/p/5Gqvl
স্কিপ নেক্সট সেকশন বাংলাদেশে রোববার পর্যন্ত প্রবল বৃষ্টি হতে পারে
১০ জুলাই ২০২৬

বাংলাদেশে রোববার পর্যন্ত প্রবল বৃষ্টি হতে পারে

বৃষ্টির পর চট্টগ্রামের অবস্থা। রাস্তায় জমা জলের মধ্যে চলছে রিকশা, বাস, অটো।
পাঁচদিন ধরে প্রবল বৃষ্টি চলতে থাকার বাংলাদেসের অনেক জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ছবি: Md Rafayat Haque Khan/ZUMA/IMAGO

বাংলাদেশ-জুড়ে গত প্রায় পাঁচদিন ধরে যে বৃষ্টি হচ্ছে তা শুক্রবারও চলতে পারে। দেশের অন্তত চার বিভাগের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় পাহাড় ধসে অন্তত ৩০ জন মারা গেছেন। ওই বিভাগের অনেক স্থানে সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে।

আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে, প্রবল বৃষ্টি রোববার পর্যন্ত চলতে পারে। রাজধানী ঢাকাতেও শুক্রবার সারাদিন মাঝেমধ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বলে অধিদপ্তর সূত্র জানিয়েছে।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা শুক্রবার ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার প্রথম আলোকে বলেন, গত প্রায় পাঁচদিন ধরে বাংলাদেশে বৃষ্টির প্রাথমিক কারণ ছিল বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ। পরে সেই নিম্নচাপ অবশ্য চলে গেছে। এখন বৃষ্টি হচ্ছে মূলত মৌসুমী বায়ু বেশ সক্রিয় হয়ে ওঠার কারণে। তিনি আরো বলেন, মৌসুমী বায়ুর এই সক্রিয়তার প্রভাব দেশের সর্বত্রই দেখা যাচ্ছে। শুক্রবার সারাদিনই দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

যখন কোন এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয় তখন তাকে ভারী বৃষ্টি বলে এবং এর বেশি হলে তাকে অতিভারী বৃষ্টি বলে।

গত চার দিনে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান , রাঙামাটি, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টি হয়েছে।

জিএইচ/এসজি(প্রথম আলো)

রেকর্ড বৃষ্টিতে বাংলাদেশে বাড়ছে সাপের উৎপাত

https://p.dw.com/p/5Gr1g
স্কিপ নেক্সট সেকশন গুরুগ্রামে পুলিশের সঙ্গে অভিযুক্তদের এনকাউন্টার, মৃত চার
১০ জুলাই ২০২৬

গুরুগ্রামে পুলিশের সঙ্গে অভিযুক্তদের এনকাউন্টার, মৃত চার

হরিয়ানায় পুলিশের ফাইল ছবি।
হরিয়ানায় পুলিশের সঙ্গে এনকাউন্টারে চারজন অভিযুক্ত মারা গেছে। ছবি: Manish Swarup/AP Photo/picture alliance

দিল্লির লাগোয়া শহর হরিয়ানার গুরুগ্রামে বৃহস্পতিবার রাত সাড়ে নয়টা নাগাদ পুলিশের সঙ্গে এনকাউন্টারে চারজন অভিযুক্ত মারা গেছে। তিনজন পুলিশ কর্মী আহত হয়েছেন। 

গুরুগ্রাম পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কাছে খবর আসে, কয়েকজন সশস্ত্র লোক একটা স্করপিও গাড়িতে করে যাচ্ছে। ক্রাইম ব্রাঞ্চের একাধিক দল ঘটনাস্থলে যায়।   

এনডিটিভি-কে পুলিশের ডেপুটি কমিশনার, ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছেন, পুলিশের দল গিয়ে রাস্তা ব্লক করে দেয়। অভিযুক্তরা একজন ব্যবসায়ীর বাড়িতে গিয়েছিল এবং সেই ব্যবসায়ীকে তারা বারবার টাকা দেওয়ার জন্য হুমকি দিচ্ছিল। সেখানে তারা গুলিও চালায়। পুলিশ ওই অভিযুক্তদের গাড়ি ঘিরে ফেলে।  তারা তখন পালাতে গিয়ে পুলিশের উপর গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালায় ও অভিযুক্তদের ধরে। 

পুলিশ জানিয়েছে, দীপক নাদাল গোষ্ঠীর পাঁচজন বন্দুকধারী ওই গাড়িতে ছিল। তাদের কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা চারজনকে মৃত বলে ঘোষণা করে। পঞ্চম অভিযুক্তের চিকিৎসা চলছে। 

জিএইচ/এসজি(এনডিটিভি, এএনআই)

https://p.dw.com/p/5Gqwv
স্কিপ নেক্সট সেকশন জার্মানিতে ৩০ বছরের কম বয়সিদের মাদকজনিত মৃত্যুর ‘বিস্ময়কর’ বৃদ্ধি
৯ জুলাই ২০২৬

জার্মানিতে ৩০ বছরের কম বয়সিদের মাদকজনিত মৃত্যুর ‘বিস্ময়কর’ বৃদ্ধি

সংবাদমাধ্যমের মুখোমুখি জার্মানির কেন্দ্রীয় মাদক বিষয়ক কমিশনার হেন্ড্রিক স্ট্রেক
জার্মানির কেন্দ্রীয় মাদক বিষয়ক কমিশনার হেন্ড্রিক স্ট্রেক জানান, এমন পরিসংখ্যান প্রকাশ করতে তার কষ্ট লাগছে, কারণ, বিষয়টি এখন যেন এক ধরনের বার্ষিক রুটিনে পরিণত হয়েছে৷ছবি: Helen Whittle/DW

জার্মানিতে মাদকজনিত মৃত্যু অনেক বেড়েছে৷ বিস্ময়কর বিষয় হলো, এমন মৃত্যু ৩০-এর কম বয়সিদের মধ্যেও বিস্ময়কর হারে বেড়েছে৷

অনেকের মৃত্যুর কারণ সিন্থেটিক ওপিওয়েড-এর মতো নতুন এবং অত্যন্ত বিপজ্জনক সব মাদকসেবন৷

সম্প্রতি বার্লিনের পাত্রিদা ওপিওয়েড আসক্তি নিরাময় কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে জার্মানিতে মাদকজনিত মৃত্যুর সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করা হয়৷ পরিসংখ্যান প্রকাশের পর জার্মানির কেন্দ্রীয় মাদক বিষয়ক কমিশনার হেন্ড্রিক স্ট্রেক জানান, এমন পরিসংখ্যান প্রকাশ করতে তার কষ্ট লাগছে, কারণ, বিষয়টি এখন যেন এক ধরনের বার্ষিক রুটিনে পরিণত হয়েছে৷ এ সময় দেশে মাদক সেবনজনিত কারণে তরুণদের মৃত্যু বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি৷

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, জার্মানিতে মাদকসেবনের কারণে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৮১.৫% মারা গেছেন একাধিক মাদক বা বিভিন্ন পদার্থের মিশ্রণ সেবনের কারণে৷ ২০২১ সালের তুলনায় ক্র্যাক ও কোকেনজনিত মৃত্যুও ১১০.৭% বেড়েছে৷

ডাকবাক্সে বিনামূল্যে মাদক

জার্মানির রাজধানী বার্লিনে মাদক বিক্রেতারা আজকাল অনেক বাড়ির ডাকবাক্সে মাদকের নমুনা ভর্তি প্যাকেট পাওয়া যাচ্ছে৷ মঙ্গলবার বার্লিন পুলিশ জানিয়েছে, এভাবে বিনামূল্যে মাদকের নমুনা রেখে যাচ্ছে মাদকবিক্রেতারা৷

এ বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে

হেলেন হুইটল/ এসিবি

https://p.dw.com/p/5GpMa
স্কিপ নেক্সট সেকশন সাউথ আফ্রিকায় ২৪ ঘণ্টার ব্যবধানে গুলিতে নিহত আরেক বাংলাদেশি
প্রকাশিত ৯ জুলাই ২০২৬শেষ আপডেট ৯ জুলাই ২০২৬

সাউথ আফ্রিকায় ২৪ ঘণ্টার ব্যবধানে গুলিতে নিহত আরেক বাংলাদেশি

প্রতীকী ছবি
বুধবার জোহানেসবার্গে নিহত ব্যবসায়ীর নাম মো. বেলায়েত হোসেন (৪০)৷ তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর গ্রামের বাসিন্দা৷ছবি: Getty Images/AFP/B. Smialowski

সাউথ আফ্রিকার জোহানেসবার্গে নোয়াখালীর প্রবাসী আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা৷ গতকাল বুধবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে শহরের একটি বিপণিবিতানে এ ঘটনা ঘটে৷
এর আগে গত মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় সাউথ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে বাড়ির গেটের সামনে মো. ইয়াছিন (৪০) নামের নোয়াখালীর আরেক প্রবাসীকে গুলি করা হয়৷
বুধবার জোহানেসবার্গে নিহত ব্যবসায়ীর নাম মো. বেলায়েত হোসেন (৪০)৷ তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর গ্রামের বাসিন্দা৷
গুলির ঘটনা ডয়চে ভেরের কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে নিশ্চিত করেন নিহত বেলায়েত হোসেনের প্রতিবেশী মো. হানিফ৷ তিনি বলেন, বুধবার স্থানীয় সময় বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে৷ দুর্বৃত্তরা বেলায়েত হোসেনকে গুলি করে পালিয়ে যায়৷ ঘটনাস্থলেই বেলায়েতের মৃত্যু হয়৷
এসিবি7 জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5GpAK
স্কিপ নেক্সট সেকশন বাংলাদেশে হামের প্রাদুর্ভাব: মৃত্যু বেড়ে ৭৪৭
৯ জুলাই ২০২৬

বাংলাদেশে হামের প্রাদুর্ভাব: মৃত্যু বেড়ে ৭৪৭

হাসপাতালে হামে আক্রান্ত দুই শিশু শিশু ও তাদের পরিবার (ফাইল ফটো)
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে শনাক্ত রোগীর সংখ্যা ১২৮৷ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ১৯৮ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে৷ছবি: Mahmud Hossain Opu/AP Photo/picture alliance


হামের উপসর্গ নিয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো দুই শিশু মারা গেছে৷ এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে মোট ৬৫৪ জন শিশু৷ আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯৩ জন শিশুর৷ সব মিলিয়ে মৃতের সংখ্যা ৭৪৭৷
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়৷
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে৷
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৮১৮ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে৷ ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৯৯৮৷
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে শনাক্ত রোগীর সংখ্যা ১২৮৷ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ১৯৮ রোগীর শরীরে হাম শনাক্ত হয়েছে৷
১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯২ হাজার ৩১ রোগী৷ এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৮ হাজার ৪১৯ জন৷
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরো বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি৷ হামের উপসর্গে যে দুই শিশু মারা গেছে, তাদের একজন ঢাকা বিভাগের৷ আরেকজন সিলেট বিভাগের৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5Go0k
স্কিপ নেক্সট সেকশন জার্মানি: তাপজনিত কারণে সারা বছরে পাঁচ হাজারের বেশি মৃত্যু
প্রকাশিত ৯ জুলাই ২০২৬শেষ আপডেট ৯ জুলাই ২০২৬

জার্মানি: তাপজনিত কারণে সারা বছরে পাঁচ হাজারের বেশি মৃত্যু

জার্মানির রাজধানী বার্লিনের এক ঝরনার জলে শীতল হচ্ছেন এক নারী
গত জুনের শেষের দিকে জার্মানির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যায়৷ছবি: Kay Nietfeld/dpa/picture alliance

রবার্ট কখ ইনস্টিটিউট (আরকেআই) জানিয়েছে, চলতি বছরে জার্মানিতে অন্তত পাঁচ হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে তাপমাত্রাজনিত কারণে৷ তাদের মধ্যে অধিকাংশই মারা যান জুনের দাবদাহের সময়৷

জার্মানির প্রধান জনস্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আরকেআই আরো জানায়, মৃতদের মধ্যে প্রায় চার হাজার ২৭০ জনের বয়স ছিল ৭৫ বছর বা তার বেশি৷

ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস-এর প্রতিবেদন অনুযায়ী ২০২৬ সালের জুন ছিল ইউরোপের ইতিহাসের উষ্ণতম জুন৷ গত মাসে ইউরোপের গড় তাপমাত্রা ১৯৯১-২০২০ সালের গড় তাপমাত্রার চেয়েও ৩ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি ছিল৷

গত জুনের শেষের দিকে জার্মানির বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে যায়৷

দাবদাহের কারণে ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস এবং বেলজিয়ামেও শত শত মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে৷

এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5Gnv5
স্কিপ নেক্সট সেকশন শিশুদের মৃত্যুর পর রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ স্থানে সরানোর উদ্যোগ
৯ জুলাই ২০২৬

শিশুদের মৃত্যুর পর রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ স্থানে সরানোর উদ্যোগ

লাউডস্পিকার হাতে এক স্বেচ্ছাসেবী
রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ স্থানে সরানোর উদ্যোগ সফল করতে লাউডস্পিকারে শরণার্থীদের এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়৷ স্বেচ্ছাসেবক ও কমিউনিটি নেতাদের একটি নেটওয়ার্কও এ কাজে সক্রিয় রয়েছে৷ছবি: Shamimul Islam Faisal/AP Photo/picture alliance

গত কয়েক দিনে ভূমিধসে অন্তত ১৩ জনের মৃত্যুর পর আজ বৃহস্পতিবার বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবির কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরানোর উদ্যোগ নিয়েছে৷

গতকাল কক্সবাজারের একটি ক্যাম্পে প্রবল মৌসুমি বৃষ্টির কারণে ভূমিধস হওয়ায় একটি মাদ্রাসার একাংশে মাটি ধসে পড়ে৷ তাতে অন্তত পাঁচ জন শিশু প্রাণ হারায় বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি৷

এর আগে সাত শিশু শিক্ষার্থী ও এক শিক্ষকসহ মোট আটজনের মৃত্যুর খবর জানিয়েছিল বার্তা সংস্থা এএফপি৷

রোহি্ঙ্গা শরণার্থীদের নিরাপদ স্থানে সরানোর উদ্যোগ সফল করতে আজ লাউডস্পিকারে শরণার্থীদের এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়৷ স্বেচ্ছাসেবক ও কমিউনিটি নেতাদের একটি নেটওয়ার্কও এ কাজে সক্রিয় রয়েছে৷

এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন এখানে

এসিবি/ জেডএইচ (এপি, এএফপি)

https://p.dw.com/p/5GndM
স্কিপ নেক্সট সেকশন ইরানে আরো তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ
প্রকাশিত ৯ জুলাই ২০২৬শেষ আপডেট ৯ জুলাই ২০২৬

ইরানে আরো তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ

মার্কিন হামলার পর হরমুজ প্রণালীর কাছে একটি বন্দর থেকে আকাশে ধোঁয়া ওঠার ছবি।
ইরানের উপর হামলা আরো তীব্র করেছে অ্যামেরিকা। ছবি: Social Media/REUTERS

বুধবারই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, রাতে ইরানের উপর আরো তীব্র আক্রমণ করা হবে। বাস্তবে সেটাই হলো। 

ইরানের সরকারি মিডিয়া জানিয়েছে, বন্দর আব্বাস ও সিরিকে একাধিক বিস্ফোরণ হয়েছে। ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং(আইআরআইবি) জানিয়েছে, হরমুজ প্রণালীর আবু মিসা দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। চাবাহারে প্রজেক্টাইলের শার্পনেল হাসপাতালে গিয়ে আঘাত করেছে। 

বার্তাসংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা বলেছেন,  মঙ্গলবারের তুলনায় অনেক তীব্র আক্রমণ চালিয়েছে অ্যামেরিকা। 

মঙ্গলবার মার্কিন সেন্ট্রাল কম্যান্ড জানায়, তারা ৮০টিরও বেশি লক্ষ্যে আঘাত করেছে। তার মধ্যে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম, কোস্টাল রেডার কেন্দ্র ও রেভলিউশনারি গার্ডের ৬০টি ছোট নৌকাও ছিল। 

রেভলিউশনারি গার্ড জানিয়েছে, তারা কুয়েত ও বাহরাইনে বুধবার সারারাত ধরে হামলা করেছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বুধবার রাতে যে আক্রমণ হয়েছে, তা প্রতিশোধ নেওয়ার জন্য হয়েছে। 

তার সামাজিক মাধ্যমের পোস্টে কোনো মন্তব্য ছাড়া বেশ কিছু ভিডিও পোস্ট করেছেন ট্রাম্প। সম্ভবত সেগুলি ইরানের উপর মিসাইল হামলার ভিডিও। ট্রাম্প বলেছেন, যদি আবার আক্রমণ হয়, তাহলে তার (প্রতিক্রিয়া) আরো খারাপ হবে। 

প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি আর নেই। 

বাহরাইনের স্বরাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সকালে বলেছেন, রাজধানী মানামাতে বিমান হামলার সাইরেন বেজেছে। 

বুধবার ইরান বাহরাইনে হামলা করেছে। রয়টার্স জানাচ্ছে, কাতারে আবাসিকরা 'অল ক্লিয়ার' বার্তা পাওয়ার পর মোবাইলে আরো বাড়তি নিরাপত্তার সতর্কবার্তা পেয়েছেন। কাতার ও বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা আছে। 

অন্যদিকে ইরানের প্রধান মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী শুধুমাত্র ইরানের শর্তেই খুলতে পারে। 

জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)

https://p.dw.com/p/5Gmsz
আরো পোস্ট দেখান