1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হরমুজ পুরোপুরি বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি ইরানের

প্রকাশিত ১৬ মার্চ ২০২৬শেষ আপডেট ২২ মার্চ ২০২৬

ট্রাম্প আল্টিমেটাম কার্যকর করলে হরমুজ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি ইরানের, এনআইএ-কে হাদি হত্যার আসামিদের জিজ্ঞাসাবাদের অনুমতি দিল পশ্চিমবঙ্গের আদালত,...বিশ্বের আরো খবর এখানে।

https://p.dw.com/p/5ARtB
হরমুজ প্রণালীর স্যাটেলাইট চিত্র
শনিবার ট্রাম্প হুমকি দিয়েছিলেন, তেহরান ৪৮ ঘণ্টার মধ্যে কৌশলগত এই জলপথটি পুরোপুরি চালু না করলে তিনি ইরানের জ্বালানি অবকাঠামো ‘ধ্বংস’ করে দিবেন।ছবি: NASA/The Visible Earth/dpa/picture alliance
স্কিপ নেক্সট সেকশন আপনার যা জানা দরকার

আপনার যা জানা দরকার

  • ট্রাম্প আল্টিমেটাম কার্যকর করলে হরমুজ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি ইরানের
  • হাদি হত্যার প্রধান আসামি ও সহযোগী কারা হেফাজতে রাখার নির্দেশ
  • হরমুজ প্রণালী: ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ইরানের জবাব
  • জ্বালানি সংকট এড়াতে ২০০ কোটি ডলার ঋণের সন্ধানে বাংলাদেশ
  • ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল: তেল কেনার প্রস্তুতি এশিয়ার দেশগুলোর
স্কিপ নেক্সট সেকশন ট্রাম্প আল্টিমেটাম কার্যকর করলে হরমুজ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি ইরানের
২২ মার্চ ২০২৬

ট্রাম্প আল্টিমেটাম কার্যকর করলে হরমুজ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি ইরানের

রোববার এক বিবৃতিতে ইরানের রিভোল্যুশনারি গার্ড জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে আঘাত হানার হুমকি বাস্তবায়ন করলে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দিবে ইরান।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে ইরানের আইআরজিসির অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া বলেন, "ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি যদি কার্যকর করা হয়... তাহলে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে এবং আমাদের ধ্বংসপ্রাপ্ত বিদ্যুৎকেন্দ্রগুলো পুনর্নির্মাণ না করা পর্যন্ত এটি আবার খুলে দেয়া হবে না।"

শনিবার ট্রাম্প হুমকি দিয়েছিলেন, তেহরান ৪৮ ঘণ্টার মধ্যে কৌশলগত এই জলপথটি পুরোপুরি চালু না করলে তিনি ইরানের জ্বালানি অবকাঠামো ‘ধ্বংস’ করে দিবেন।

এই হুমকি-পাল্টা হুমকির ফলে যুদ্ধ একটি বিপজ্জনক মোড় নিতে পারে৷ এই হুমকি দেয়ার মাত্র একদিন আগেই ট্রাম্প মন্তব্য করেছিলেন যে তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ কথা বিবেচনা করছেন।

এডিকে/এফএস

https://p.dw.com/p/5At5a
স্কিপ নেক্সট সেকশন হাদি হত্যার প্রধান আসামি ও সহযোগীকে কারা হেফাজতে রাখার নির্দেশ
২২ মার্চ ২০২৬

হাদি হত্যার প্রধান আসামি ও সহযোগীকে কারা হেফাজতে রাখার নির্দেশ

একটি প্রতিবাদ র‍্যালিতে অংশ নেওয়া অন্যদের সঙ্গে ওসমান হাদি
ঢাকায় গুলিবিদ্ধ ওসমান হাদি গত বছরের ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যানছবি: Mehedi Hasan/REUTERS

বাংলাদেশের ওসমান হাদি হত্যার সন্দেহভাজন মূল আসামি ফয়সাল করিম এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ১৪ দিনের পুলিশ হেফাজত শেষে আজ পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে তোলা হয়েছে৷ আদালত তাদেরকে জুডিশিয়াল কাস্টডিতে রাখার নির্দেশ দিয়েছে৷ ভারতের ন্যাশনাল ইনভেস্টিগেটিভ অ্যাজেন্সিকে (এনআইএ) গ্রেপ্তারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের অনুমতিও দিয়েছে আদালত৷

এর আগে ৮ মার্চ ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁ এলাকা থেকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স বা এসটিএফ৷  আইনজীবী রাজদীপ বন্দ্যোপাধ্যায় ডয়চে ভেলেকে বলেন, ‘‘ধারণা করতে পারি ভারতবর্ষে তারা কোনো সন্ত্রাসবাদী কার্যক্রমে যুক্ত কিনা এই জায়গাগুলো এনআই খতিয়ে দেখবেন৷’’

আদালতে থেকে বের হওয়ার সময় অভিযুক্ত ফয়সাল করিম সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি হাদি হত্যায় জড়িত নন৷

বিস্তারিত দেখুন এই ভিডিওতে৷

এফএস/এডিকে

https://p.dw.com/p/5Ass4
স্কিপ নেক্সট সেকশন সুদানে হাসপাতালে হামলায় নিহত ৬৪
২২ মার্চ ২০২৬

সুদানে হাসপাতালে হামলায় নিহত ৬৪

সুদানের একটি শরণার্থী শিবিরে লাকড়ি বয়ে নিয়ে যাচ্ছেন কয়েকজন
২০২৩ সালের এপ্রিলে গৃহযুদ্ধ শুরুর পর সুদানে এ নিয়ে দুই শতাধিক হামলায় দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন৷ছবি: Muhammed Emin Canik/Anadolu Agency/IMAGO

পূর্ব দারফুরে একটি হাসপাতালে হামলার ঘটনায় অন্তত ৬৪ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) প্রধান৷ শুক্রবারের এই হামলার ঘটনায় নিহতদের মধ্যে ১৩ শিশু, হাসপাতালের স্বাস্থ্যকর্মী এবং রোগী রয়েছেন৷ আহত হয়েছেন ৮৯ জন৷

সুদানিজ সেনা ড্রোন হামলায় এই হতাহতের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে অধিকার সংস্থা ইমারজেন্সি লইয়ার্স৷  ডাব্লিউএইচও মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া পোস্টে জানিয়েছেন, ২০২৩ সালের এপ্রিলে গৃহযুদ্ধ শুরুর পর সুদানে এ নিয়ে দুই শতাধিক হামলায় দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন৷

শান্তির আহ্বান জানিয়ে তিনি বলেন,  ‘‘যথেষ্ট রক্তপাত হয়েছে৷ যথেষ্ট ভোগান্তি তৈরি করা হয়েছে৷ এখন সময় এসেছে সুদানের সংঘাত হ্রাসের এবং বেসামরিক মানুষ, স্বাস্থ্যকর্মী ও মানবিক কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার৷’’

স্বাস্থ্যসেবা কখনোই হামলার নিশানা হওয়া উচিত নয় বলেও পোস্টে উল্লেখ করেন তিনি৷ 

এফএস/এডিকে

https://p.dw.com/p/5Asof
স্কিপ নেক্সট সেকশন হরমুজ প্রণালী: ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ইরানের জবাব
২২ মার্চ ২০২৬

হরমুজ প্রণালী: ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ইরানের জবাব

ইরান যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীর কাছে নোঙ্গর করা একটি জাহাজ (ছবি সাম্প্রতিক)
ইরানের হুমকির কারণে হরমুজ প্রণালী দিয়ে বেশিরভাগ জাহাজ চলাচল কার্যত বন্ধ আছে ছবি: REUTERS

ইরানকেহরমুজ প্রণালীখুলে দিতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প৷ শনিবার নিজের ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে এই আল্টিমেটাম দিয়ে তিনি লিখেছেন, ‘‘যদি ইরান এই মুহূর্ত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে, হুমকি ছাড়াই সম্পূর্ণভাবে হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে আঘাত হানবে এবং সেগুলো ধ্বংস করে দেবে, শুরু হবে সবচেয়ে বড়টি দিয়ে৷’’

এর জবাবে ইরান বলছে যুক্তরাষ্ট্র দেশটির জ্বালানি স্থাপনায় হামলা চালালে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট জ্বালানি, তথ্য-প্রযুক্তি, ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা চালাবে তেহরান৷ ইরানের সামরিক বাহিনীর অপারেশন কমান্ড খাতাম আল আনবিয়া এক বিবৃতিতে বলেন, ‘‘শত্রুপক্ষ যতি ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে আঘাত হানে তবে এই অঞ্চলে যুক্তরাষ্ট্র এবং তাদের শাসনব্যবস্থার সব ধরনের জ্বালানি, তথ্যপ্রযুক্তি ও লবণাক্ত পানি বিশুদ্ধকরণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে৷’’

এদিকে জাতিসংঘের সামুদ্রিক বিষয়ক সংস্থায় ইরানের প্রতিনিধি আলি মুসাভি বলেছেন,  ‘ইরানের শত্রু’ হিসেবে বিবেচিত জাহাজ ছাড়া হরমুজ প্রণালী সব ধরনের নৌপরিবহনের জন্য উন্মুক্ত রয়েছে৷ ইরানের বার্তা সংস্থা মেহর এই তথ্য জানিয়েছে৷

এফএস/এডিকে

https://p.dw.com/p/5As9v
স্কিপ নেক্সট সেকশন ইরান যুদ্ধ চতুর্থ সপ্তাহ: ডিয়েগো গার্সিয়ায় ইরানি হামলা, নাতানজে পুনরায় আঘাত
২১ মার্চ ২০২৬

ইরান যুদ্ধ চতুর্থ সপ্তাহ: ডিয়েগো গার্সিয়ায় ইরানি হামলা, নাতানজে পুনরায় আঘাত

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সংঘাত চলাকালীন সমাবেশ
যুদ্ধে এখন পর্যন্ত ইরানে ১,৩০০-এর বেশি, ইসরায়েলে ১৯ জন এবং কমপক্ষে ১৩ মার্কিন সেনা সদস্য নিহত হয়েছে।ছবি: Getty Images

মধ্যপ্রাচ্যে যুদ্ধ চতুর্থ সপ্তাহে প্রবেশ করলেও সংঘাতের তীব্রতা কমছে না। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ শনিবার হুমকি দিয়ে বলেছেন, আগামী সপ্তাহে ইরানের বিরুদ্ধে হামলার "তীব্রতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।"

ইরান থেকে প্রায় ২,৫০০ মাইল দূরে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে তেহরান। এটি যুক্তরাজ্য ও অ্যামেরিকার যৌথ ঘাঁটি। এই হামলা থেকে স্পষ্ট হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা আগে প্রকাশিত তথ্যের চেয়ে অনেক বেশি।

শনিবার ইরানের নাতানজ পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রে পুনরায় হামলা চালানো হয়। ইরানি সংবাদ সংস্থা জানিয়েছে, কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়ায়নি। ইসরায়েল দাবি করেছে, তেহরানে আইআরজিসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা "উল্লেখযোগ্যভাবে কমানো" হয়েছে।

ইরানের রামসারে হামলায় এক দম্পতি ও তাদের শিশু সন্তান নিহত হয়েছে। তেল আবিবের কাছে একটি খালি কিন্ডারগার্টেনে ইরানি ক্ষেপণাস্ত্রের টুকরো আঘাত করেছে। লেবানন থেকে ছোড়া রকেটে উত্তর ইসরায়েলের মেতুলা ও সাফেদ শহরের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরাকের বাগদাদে গোয়েন্দা সদর দপ্তরে ড্রোন হামলায় এক কর্মকর্তা নিহত হয়েছেন। সৌদি আরব শনিবার ২০টি ড্রোন ভূপাতিত করেছে।

অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সামরিক অভিযান "কমিয়ে আনার" কথা বললেও মার্কিন প্রশাসন অঞ্চলে আরও ২,৫০০ মেরিন মোতায়েনের ঘোষণা দিয়েছে। জ্বালানি মূল্য নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসন ইরানি তেলের ওপর নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য শিথিল করেছে

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ফার্সি নববর্ষে ইরানকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, "একনিষ্ঠ বন্ধু হিসেবে তেহরানের পাশে রয়েছে মস্কো।" ভারতের প্রধানমন্ত্রী মোদিও ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন।

যুদ্ধে এখন পর্যন্ত ইরানে ১,৩০০-এর বেশি, ইসরায়েলে ১৯ জন এবং কমপক্ষে ১৩ মার্কিন সেনা সদস্য নিহত হয়েছে। লেবাননে ১,০০০-এর বেশি মানুষ নিহত এবং ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত হয়েছে।

এসএসজি/এডিকে (এপি/প্রথম আলো)

https://p.dw.com/p/5Ar5o
স্কিপ নেক্সট সেকশন জ্বালানি সংকট এড়াতে ২০০ কোটি ডলার ঋণের সন্ধানে বাংলাদেশ
২১ মার্চ ২০২৬

জ্বালানি সংকট এড়াতে ২০০ কোটি ডলার ঋণের সন্ধানে বাংলাদেশ

আইএমএফের লোগো
তিতুমীর জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ১৩০ কোটি ডলার বাজেট সহায়তা হিসেবে প্রতিশ্রুতি দিয়েছে।ছবি: AFP

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানির দাম বৃদ্ধির মধ্যেই বহুপাক্ষিক সংস্থাগুলো থেকে প্রায় ২০০ কোটি ডলার ঋণ সংগ্রহের চেষ্টা করছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমীর শনিবার বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, টেকসই জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ‘‘এর একটি অংশ হলো ঋণ সংগ্রহ।’’
তিতুমীর জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ১৩০ কোটি ডলার এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ৫০ কোটি ডলার বাজেট সহায়তা হিসেবে প্রতিশ্রুতি দিয়েছে। সরকার বিশ্বব্যাংকের কাছেও যেতে পারে।
তিনি বলেন, ‘‘বৈদেশিক মুদ্রার রিজার্ভ অক্ষুণ্ণ রাখতে চাই বলে ঋণ খোঁজা ছাড়া আমাদের কাছে সীমিত বিকল্প রয়েছে।’’
ঋণের পাশাপাশি সরকার ‘‘উত্তর অ্যামেরিকা, দক্ষিণ অ্যামেরিকা বা আফ্রিকা’’ থেকে জ্বালানি সংগ্রহের বিকল্পও খতিয়ে দেখছে।
বাংলাদেশ তার তেল ও গ্যাসের চাহিদার ৯৫ শতাংশ আমদানি করে। অধিকাংশ অশোধিত জ্বালানি আসে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে, আর প্রায় ৩৫ শতাংশ গ্যাস সরবরাহ মধ্যপ্রাচ্য থেকে আসে।
মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর সরকার জ্বালানি ব্যবহার কমাতে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে বেশিরভাগ সার কারখানার উৎপাদন বন্ধ করা এবং সমুদ্রপথে এলএনজি পরিবহণ সুরক্ষায় নৌবাহিনী মোতায়েন।
এসএসজি/এডিকে (এএফপি)

ড. ইউনূসের চীন সফর: ২১০ কোটি ডলারের প্রতিশ্রুতি

https://p.dw.com/p/5Aqxe
স্কিপ নেক্সট সেকশন ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল: তেল কেনার প্রস্তুতি এশিয়ার দেশগুলোর
২১ মার্চ ২০২৬

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল: তেল কেনার প্রস্তুতি এশিয়ার দেশগুলোর

বন্দর ত্যাগ করছে কন্টেইনার জাহাজ
২০ মার্চ বা এর আগে জাহাজে তোলা ইরানি তেল আগামী ১৯ এপ্রিলের মধ্যে আনলোড করলে এ সুবিধার আওতায় পড়বে।ছবি: Ander Gillenea/AFP

ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়ায় ভারতসহ এশিয়ার অন্য দেশগুলো আবারও ইরানের তেল কেনার পরিকল্পনা করছে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট শুক্রবার জানান, ট্রাম্প প্রশাসন সমুদ্রে থাকা ইরানি তেল কেনার ওপর ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে। ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মেটাতে ওয়াশিংটন এ পদক্ষেপ নিয়েছে।
বেসেন্ট এক্সে লিখেছেন, এই ছাড়ের ফলে বৈশ্বিক বাজারে প্রায় ১৪ কোটি ব্যারেল তেল আসবে এবং জ্বালানি সরবরাহের ওপর চাপ কমাতে সাহায্য করবে।
প্রায় তিন সপ্তাহ ধরে মার্কিন ও ইসরায়েলি হামলার পর তেলের দাম বৃদ্ধি পেয়েছে। নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে এই মূল্যবৃদ্ধি অ্যামেরিকার ব্যবসা ও ভোক্তাদের ক্ষতিগ্রস্ত করতে পারে বলেহোয়াইট হাউস উদ্বিগ্ন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দল কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছে সেই নির্বাচনে।
মার্কিন অর্থ বিভাগের বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় জানিয়েছে, ২০ মার্চ বা এর আগে জাহাজে তোলা ইরানি তেল আগামী ১৯ এপ্রিলের মধ্যে আনলোড করলে এ সুবিধার আওতায় পড়বে।
জ্বালানি বাজার বিশ্লেষক সংস্থা কেপলারের তথ্য অনুযায়ী, বর্তমানে সমুদ্রের বিভিন্ন প্রান্তে জাহাজে প্রায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল রয়েছে।

এসএসজি/এডিকে (রয়টার্স, প্রথম আলো)

https://p.dw.com/p/5AqCz
স্কিপ নেক্সট সেকশন সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা সৌদি আরবের
২১ মার্চ ২০২৬

সিরিয়ায় ইসরায়েলি হামলার নিন্দা সৌদি আরবের

ইসরায়েলের গুলি করে ভূপাতিত করা একটি ইরানি ড্রোনের ধ্বংসাবশেষ
সৌদি আরব ইসরায়েলের "নির্লজ্জ আগ্রাসনের" নিন্দা করছে। (প্রতীকী ছবি)ছবি: Emad Albasiri/Anadolu Agency/IMAGO

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার সিরিয়ার সেনা শিবিরে ইসরায়েলের হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী "আগ্রাসন" বলে বর্ণনা করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, সৌদি আরব ইসরায়েলের "নির্লজ্জ আগ্রাসনের" নিন্দা করছে। তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি হামলাকে "বিপজ্জনক উসকানি" বলে অভিহিত করেছে। মিশর, জর্ডান, কাতার এবং কুয়েতও এই পদক্ষেপের নিন্দা করেছে।

ইসরায়েলের সামরিক বাহিনী শুক্রবার জানায়, তারা দক্ষিণ সিরিয়ায় হামলা চালিয়েছে সোয়েইদা প্রদেশে দ্রুজ সম্প্রদায়ের ওপর হামলার প্রতিক্রিয়ায়। তারা বলেছে, "সিরিয়ায় দ্রুজদের ক্ষতিগ্রস্ত হতে দেবে না এবং তাদের সুরক্ষার জন্য পদক্ষেপ নিতে থাকবে।"

ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বৃহস্পতিবার জানিয়েছিল, সোয়েইদা প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে চারজন দ্রুজ যোদ্ধা নিহত হয়েছেন।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলি হামলাকে "সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর জঘন্য আক্রমণ" বলে অভিহিত করেছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা শুক্রবার বলেছেন, বর্তমান মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে তিনি "সিরিয়াকে যেকোনো সংঘাত থেকে দূরে রাখতে" কাজ করছেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যে ইসরায়েলের এই পদক্ষেপ অঞ্চলটিতে আরও অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এসএসজি/এডিকে

https://p.dw.com/p/5Aq94
স্কিপ নেক্সট সেকশন লেবাননে সাংবাদিক আহত হওয়ার ঘটনায় ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব রাশিয়ার
২০ মার্চ ২০২৬

লেবাননে সাংবাদিক আহত হওয়ার ঘটনায় ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব রাশিয়ার

ইসরায়েলের স্বয়ংক্রিয় হাউইৎসার কামান থেকে দক্ষিণ লেবাননের দিকে গোলাবর্ষণের দৃশ্য
দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় সাংবাদিকদের আহত হওয়ার ঘটনায় ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।ছবি: Jalaa Marey/AFP/Getty Images

দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় সাংবাদিকদের আহত হওয়ার ঘটনায় ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে এ খবর৷ তাস-এর প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবারের হামলায় আহত ব্যক্তিরা রাশিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আরটি-র সাংবাদিক।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধৃত করে তাস আরো জানায়, ইসরায়েলের রাষ্ট্রদূত ওদেদ জোসেফকে ডেকে নিয়ে ঘটনার তদন্ত এবং ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না সে নিশ্চয়তা চেয়েছে মস্কো।

এসিবি/ জেডএ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

https://p.dw.com/p/5AnZb
স্কিপ নেক্সট সেকশন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ
প্রকাশিত ২০ মার্চ ২০২৬শেষ আপডেট ২০ মার্চ ২০২৬

ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আলোচনা করেছেন বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে।
আজ শুক্রবার দুপুরে এস জয়শংকর ও এম রিয়াজ হামিদুল্লাহ নিজেদের এক্স হ্যান্ডলে দেওয়া পোস্টে এ তথ্য জানান। এর আগে সকালে নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এম রিয়াজ হামিদুল্লাহ।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তার এক্স পোস্টে লিখেছেন,  ‘‘বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়টি ছিল আমাদের আলোচনার প্রতিপাদ্য।’’
বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তার পোস্টে লিখেছেন,  ‘‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সুযোগ পেয়েছি। অভিন্ন স্বার্থ ও অভিন্ন সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করার জন্য বাংলাদেশ যে তৈরি আছে, সেটা নিশ্চিত করেছি।’’

দিল্লির একটি কূটনৈতিক সূত্র ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোকে জানায়, আজ বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
গত বছরের মে মাস থেকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়াজ হামিদুল্লাহ । ভারতে কাজ শুরুর পর এই প্রথম তিনি দেশটির মন্ত্রী পর্যায়ে সাক্ষাতের সুযোগ পেলেন। অবশ্য গত বছরের আগস্টে ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন রিয়াজ হামিদুল্লাহ।
এদিকে ভারতের ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মাসে ভারতে সংক্ষিপ্ত সফর করতে পারেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওরা)-র মন্ত্রী পর্যায়ের সম্মেলনে মরিশাস যাওয়ার পথে তিনি ৮ এপ্রিল দিল্লি সফর করতে পারেন।

এসিবি/ জেডএ (প্রথম আলো)

https://p.dw.com/p/5Amux
স্কিপ নেক্সট সেকশন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের রেভোল্যুশনারি গার্ডের মুখপাত্র নিহত
প্রকাশিত ২০ মার্চ ২০২৬শেষ আপডেট ২০ মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের রেভোল্যুশনারি গার্ডের মুখপাত্র নিহত

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)র মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি  (ফাইল ফটো)
ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)র মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন৷ ছবি: Tasnim

ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)র মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন৷ 

আইআরজিসি নিজেদের ওয়েবসাইট  সেপাহ নিউজ-এ লিখেছে,  ‘‘ভোরে মার্কিন-জায়নবাদী পক্ষের অপরাধমূলক কাপুরুষোচিত সন্ত্রাসী হামলায় নাইনি শহীদ হয়েছেন।”

২০২৪ সাল থেকে আইআরজিসি-র মুখপাত্রের দায়িত্ব পালন করে আসা নাইনির মৃত্যুর খবর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও প্রচার করেছে৷ তবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য আসেনি৷

এসিবি/ জেডএ (এপি. এএফপি. রয়টার্স, ডিপিএ)

https://p.dw.com/p/5AlKU
স্কিপ নেক্সট সেকশন যুদ্ধের পরে তেল, গ্যাস ইসরায়েলের মধ্য় দিয়ে পরিবহণ হোক, চান নেতানিয়াহু
২০ মার্চ ২০২৬

যুদ্ধের পরে তেল, গ্যাস ইসরায়েলের মধ্য় দিয়ে পরিবহণ হোক, চান নেতানিয়াহু

জেরুসালেমে প্রেস বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইরানের নেতৃত্বে ফাটল দেখতে পাচ্ছেন বলেন জানিয়েছেন নেতানিয়াহু। ছবি: Ronen Zvulun/AFP

পশ্চিম এশিয়ার তেল এবং গ্যাস পরিবহণের জন্য গালফ দেশগুলি থেকে ইসরায়েল পর্যন্ত পাইপলাইন বসানো উচিত বলে মনে করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। তিনি আরো জানান, এর ফলে ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী এবং গালফ অঞ্চলের অন্যান্য জলপথের উপর নির্ভর করতে হবে না। 

ইরানের মূল গ্যাস ফিল্ড সাউথ পার্স আক্রমণ করেছে ইসরায়েল। এর ফলে অ্যামেরিকা এবং ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত আরো তীব্রতর হয়েছে। তার একদিনের মধ্যেই সাংবাদিক বৈঠকে নেতানিয়াহু আরো জানান, তেহরান আর ইউরেনিয়াম নিয়ে কাজ করতে পারবে না। তবে তার এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে জাতিসংঘের পারমাণবিক ওয়াচডগ।   

সাউথ পার্সে আক্রমণের পর দেশের সেনার পাশে দাঁড়িয়েছেন নেতানিয়াহু। পশ্চিম এশিয়ার অন্যান্য দেশের তেল এবং গ্যাস রিফাইনারিতে ইরানের ক্রমাগত আক্রমণের পর সেই দেশের গ্যাস ফিল্ডে আক্রমণকে 'টিট-ফর-ট্যাট' বলেন তিনি। 

তবে এই আক্রমণের পর ইসরায়েলকে ভবিষ্যৎ আক্রমণ থেকে বিরত থাকতে বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নেতানিয়াহু বলেন, "ভবিষ্যতে ফের আক্রমণ থেকে প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের বিরত থাকতে বলেছেন।" 

হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্ব বাজারে হু হু করে বেড়েছে তেলের দাম। এর ফলে নিজের ভোটারসহ সকলের কাছেই রাজনৈতিক জনপ্রিয়তা হারিয়েছেন ট্রাম্প। এর আগে তার মিত্র দেশগুলিকে হরমুজ প্রণালী নিয়ে ঐক্যবদ্ধ ব্যবস্থা নিতে আহবান জানান তিনি। মিত্র দেশগুলি সারা না দেওয়ায় তাদের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। 

এসসি/ এসজি (রয়টার্স)  

https://p.dw.com/p/5AkOg
স্কিপ নেক্সট সেকশন মেক্সিকোতে বিশ্বকাপের ম্য়াচ চেয়েছিল ইরান, মানলো না ফিফা
২০ মার্চ ২০২৬

মেক্সিকোতে বিশ্বকাপের ম্য়াচ চেয়েছিল ইরান, মানলো না ফিফা

২০২৬-এর বিশ্বকাপের গ্রুপ বাছাইয়ের পর্বের আগে ট্রাম্পের হাতে 'ফিফা পিস প্রাইজ' তুলে দিচ্ছেন ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো।
ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো 'ফিফা পিস প্রাইজ' নামের একটি নতুন একত্বই স্মারক উদ্ভাবন করে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেন। ছবি: Evan Vucci/AP Photo/picture alliance

অ্যামেরিকাতে নয়, যুদ্ধের আবহে নিজেদের ম্যাচগুলি মেক্সিকোতে খেলতে চেয়েছিলো ইরান। সেই আবেদন খারিজ করলো ফিফা। 

ফিফা জানিয়েছে, গ্রুপ লিগের তিনটি ম্যাচ অ্যামেরিকাতেই খেলতে হবে ইরানকে। গ্রুপ জি-তে ইঙ্গলউডে নিউজিল্যান্ড এবং বেলজিয়ামের সঙ্গে ম্যাচ ইরানের। ইজিপ্টের সঙ্গে খেলা সিয়াটেলে। নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থান পেলে, পরের রাউন্ডে অ্যামেরিকার মুখোমুখি হতে পারে ইরান।  

ইরানের ফুটবল আধিকারিকরা জানিয়েছিলেন, বিশ্বকাপ বয়কট করতে চায় না ইরান তবে যুদ্ধ পরিস্থিতিতে অ্যামেরিকার মাটিতে খেলা তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু ফিফার প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো একটি বিবৃতিতে জানিয়েছেন, তাদের সময়সূচি তৈরি হয়ে গেছে এবং সেটা মেনেই তারা এগোতে চান। 

বিবৃতিতে তিনি বলেন, "ভূরাজনীতির সংঘর্ষ থামাতে পারবে না ফিফা।" যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন আগে তারই নেতৃত্বে ফিফামার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে 'ফিফা পিস প্রাইজ' নামের একটি নতুন সম্মানে ভূষিত করেছে। 

এসসি/ এসজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5AkNF
স্কিপ নেক্সট সেকশন বাড়ছে তেলের দাম, কর বসানোর চিন্তায় জার্মানি
২০ মার্চ ২০২৬

বাড়ছে তেলের দাম, কর বসানোর চিন্তায় জার্মানি

গ্যাস স্টেশনে তেলের দাম।
ফেব্রুয়ারির শেষের দিক থেকেই জার্মানিতে ব্যাপক হারে বেড়েছে তেলের দাম।ছবি: Rene Traut/Rene Traut Fotografie/picture alliance

ইরানের সঙ্গে ইসরায়েল এবং অ্যামেরিকার যুদ্ধের প্রভাবে বিশ্ব বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম। এই অবস্থায় তেলের দাম নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে জার্মানির অর্থনীতি মন্ত্রী ক্যাথেরিনা রাইখা বৃহস্পতিবার সতর্কতা জারি করেছেন। জার্মানির একটি পত্রিকাকে রাইখা বলেন, যুদ্ধ শুরুর পর জ্বালানি নিয়ে ব্যবস্থা নিতে জার্মানি ২০ দিন অপেক্ষা করেনি, বরং ধীরে ধীরে ব্যবস্থা নিয়ে চলেছে। তবে এর পরে তেলের দামের উপর নিয়ন্ত্রণ, কর এবং ছাড়ের কথাও ভাবে যেতে পারে বলে তিনি জানান। তবে যে কোনো ব্যবস্থাই চিন্তা ভাবনা করে নেওয়া হবে বলে জানান তিনি। 

হরমুজ প্রণালীকে ইরান তাদের নিয়ন্ত্রণে রাখার কারণে পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে অন্যান্য দেশে তেল সরবরাহ ব্যহত হয়েছে। ফেব্রুয়ারির শেষের দিক থেকেই জার্মানিতে ব্যাপক হারে বেড়েছে তেলের দাম। জেনারেল জার্মান অটোমোবাইল ক্লাবের হিসাব অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ৪২ ইউরো-সেন্ট বেড়েছে। অন্যদিকে, ই১০ পেট্রলের দাম লিটার পিছু বেড়েছে ২৭ ইউরো-সেন্ট। 

এসসি/ এসজি (এএফপি, ডিপিএ, রয়টার্স)  

https://p.dw.com/p/5AkNj
স্কিপ নেক্সট সেকশন অভয়ার মা কি নির্বাচনে প্রার্থী হবেন?
২০ মার্চ ২০২৬

অভয়ার মা কি নির্বাচনে প্রার্থী হবেন?

আরজি কর কাণ্ডের পর প্রতিবাদ
আরজি কর কাণ্ডের পর প্রতিবাদছবি: Samir Jana/Hindustan Times/Sipa USA/picture alliance

আরজি কর কাণ্ডে নিহত চিকিৎসক 'অভয়া'র মা এবারের নির্বাচনে প্রার্থী হতে পারেন বলে পশ্চিমবঙ্গের বিভিন্ন গণমাধ্য়মে আলোচনা চলছে। অভয়ার মা নিজেই সংবাদমাধ্য়মকে জানিয়েছেন তিনি বিজেপির নেতাদের ফোন করে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বিজেপির তরফে অবশ্য় এখনো এবিষয়ে কোনো মন্তব্য় করা হয়নি। যে আসন থেকে অভয়ার মা লড়তে চেয়েছেন, সেই পানিহাটি আসনে এখনো কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। 

চলতি সপ্তাহের গোড়ার দিকে প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। বৃহস্পতিবার বিকেলে তারা দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তবে এখনো ৩৮টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। 

শুক্রবার প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্য়ায়ের নাম। টিকিট দেওয়া হয়েছে হিরণ চট্টোপাধ্য়ায়কেও। এছাড়া আইনজীবী কৌস্তভ বাগচীকেও টিকিট দেওয়া হয়েছে। কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন কৌস্তভ। 

এসজি/এসসি (পিটিআই)

https://p.dw.com/p/5AkMq
আরো পোস্ট দেখান