1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুরুত্বপূর্ণ খনিজে ভারত-ব্রাজিল সহযোগিতা বৃদ্ধি

প্রকাশিত ১৬ ফেব্রুয়ারি ২০২৬শেষ আপডেট ২১ ফেব্রুয়ারি ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তায় 'নিরাপদ ও বিশ্বাসযোগ্য' প্রযুক্তির আহ্বান ৮৬ দেশের, গুরুত্বপূর্ণ খনিজে ভারত-ব্রাজিল সহযোগিতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের নতুন ১০ শতাংশ শুল্ক আরোপ...বিশ্বের নানান খবর এখানে।

https://p.dw.com/p/58oqI
আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার সাথে করমর্দনের প্রস্তুতি নিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
গুরুত্বপূর্ণ খনিজ ও দুর্লভ মৃত্তিকায় সহযোগিতা বাড়াতে শনিবার একমত হয়েছে ভারত ও ব্রাজিল।ছবি: Adnan Abidi/REUTERS
স্কিপ নেক্সট সেকশন আপনার যা জানা দরকার

আপনার যা জানা দরকার

  • কৃত্রিম বুদ্ধিমত্তায় 'নিরাপদ ও বিশ্বাসযোগ্য' প্রযুক্তির আহ্বান ৮৬ দেশের
  • গুরুত্বপূর্ণ খনিজে ভারত-ব্রাজিল সহযোগিতা বৃদ্ধি
  • সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের নতুন ১০ শতাংশ শুল্ক আরোপ
  • একুশের চেতনায় দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে: প্রধানমন্ত্রী
  • বাংলাদেশে জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সংকটের আভাস
  • তুরস্কে ডিডাব্লিউর সাংবাদিক গ্রেপ্তার
  • ১৯ লাখ উচ্চ শিক্ষিত জার্মান দারিদ্র্যের ঝুঁকিতে
  • প্রয়াত লেখক শঙ্কর 
  • পারমাণবিক বিষয়ে চুক্তি করতে ইরানকে ১০-১৫ দিনের সময় বেঁধে দিলেন ট্রাম্প  
  • পশ্চিমবঙ্গে আরও ১০ লাখ মানুষের নাম বাদ যেতে পারে ভোটার তালিকা থেকে
  • ঢাকায় এক মাসে মশা বেড়েছে ৪০ শতাংশ, মার্চে আরও বাড়বে
স্কিপ নেক্সট সেকশন কৃত্রিম বুদ্ধিমত্তায় 'নিরাপদ ও বিশ্বাসযোগ্য' প্রযুক্তির আহ্বান ৮৬ দেশের
২১ ফেব্রুয়ারি ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তায় 'নিরাপদ ও বিশ্বাসযোগ্য' প্রযুক্তির আহ্বান ৮৬ দেশের

ভারতের নয়াদিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটে গুগল এবং অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই, ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান, অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই এবং অন্যান্য বিশ্বব্যাপী প্রযুক্তি নেতাদের সাথে ছবির জন্য পোজ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
"নিরাপদ, বিশ্বাসযোগ্য ও শক্তিশালী এআই উন্নয়ন করা জরুরি। এর মাধ্যমেই মানুষের আস্থা তৈরি এবং সামাজিক ও অর্থনৈতিক সুবিধা সর্বোচ্চ করা সম্ভব।"ছবি: Press Information Bureau/REUTERS

নয়াদিল্লিতে অনুষ্ঠিত একটি শীর্ষ সম্মেলনের পর শনিবার যুক্তরাষ্ট্র ও চীনসহ ৮৬টি দেশ এবং দুটি আন্তর্জাতিক সংস্থা "নিরাপদ, বিশ্বাসযোগ্য ও শক্তিশালী" কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আহ্বান জানিয়ে একটি ঘোষণায় স্বাক্ষর করেছে।

ঘোষণায় বলা হয়েছে, "নিরাপদ, বিশ্বাসযোগ্য ও শক্তিশালী এআই উন্নয়ন করা জরুরি। এর মাধ্যমেই মানুষের আস্থা তৈরি এবং সামাজিক ও অর্থনৈতিক সুবিধা সর্বোচ্চ করা সম্ভব।"

তবে এতে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি নেই।আন্তর্জাতিক পর্যায়ে এআই গবেষণা সক্ষমতা একত্রিত করাসহ কয়েকটি স্বেচ্ছাধীন উদ্যোগ তুলে ধরা হয়েছে।

কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ইউরোপের অবস্থান

পাঁচ দিনব্যাপী এআই ইমপ্যাক্ট সামিট ছিল জেনারেটিভ এআই নিয়ে চতুর্থ বার্ষিক বৈশ্বিক বৈঠক৷শীর্ষ প্রযুক্তি কোম্পানির সিইওসহ হাজারেরও বেশি অংশগ্রহণকারী এতে যোগ দিয়েছেন।

সম্মেলনে বহুভাষিক এআই অনুবাদের সামাজিক সুবিধা, চাকরি হারানোর হুমকি এবং ডেটা সেন্টারের ভারী বিদ্যুৎ খরচ নিয়ে আলোচনা হয়েছে। ঘোষণায় শক্তি-সাশ্রয়ী এআই সিস্টেম উন্নয়নের গুরুত্বের ওপর জোর দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, বিশ্বের শীর্ষস্থানীয় এআই শক্তি যুক্তরাষ্ট্র গত বছরের সামিটের বিবৃতিতে স্বাক্ষর না করলেও এবার স্বাক্ষর করেছে।

এসএসজি/টিএম (এএফপি)

https://p.dw.com/p/59BuV
স্কিপ নেক্সট সেকশন গুরুত্বপূর্ণ খনিজে ভারত-ব্রাজিল সহযোগিতা বৃদ্ধি
২১ ফেব্রুয়ারি ২০২৬

গুরুত্বপূর্ণ খনিজে ভারত-ব্রাজিল সহযোগিতা বৃদ্ধি

নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে তাদের বৈঠকের আগে হেঁটে যাওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ডানে) ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার হাত ধরে।
লুলা বলেন, "নবায়নযোগ্য জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজে বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধি করাই আজ আমাদের স্বাক্ষর করা যুগান্তকারী চুক্তির মূল বিষয়।" ছবি: Sajjad Hussain/AFP/Getty Images

গুরুত্বপূর্ণ খনিজ ও দুর্লভ মৃত্তিকায় সহযোগিতা বাড়াতে শনিবার একমত হয়েছে ভারত ও ব্রাজিল। নয়াদিল্লিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠকের পর এ কথা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

মোদী বলেন, "গুরুত্বপূর্ণ খনিজ ও দুর্লভ মৃত্তিকা বিষয়ক চুক্তি সাপ্লাই চেইনকে স্থিতিশীল করার দিকে একটি বড় পদক্ষেপ৷’’

ইলেকট্রিক যান, সোলার প্যানেল, স্মার্টফোন থেকে শুরু করে জেট ইঞ্জিন ও গাইডেড মিসাইল—সবকিছুতেই ব্যবহৃত হয় এই গুরুত্বপূর্ণ খনিজ৷ বিশ্বে এর দ্বিতীয় বৃহত্তম মজুদ রয়েছে ব্রাজিলে৷ 

শীর্ষ রপ্তানিকারক চীনের ওপর নির্ভরতা কমাতে ভারত দেশীয় উৎপাদন বাড়াচ্ছে এবং নতুন সরবরাহকারী খুঁজছে। লুলা বলেন, "নবায়নযোগ্য জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজে বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধি করাই আজ আমাদের স্বাক্ষর করা যুগান্তকারী চুক্তির মূল বিষয়।" 

চুক্তির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি৷ তবে শনিবার ডিজিটাল সহযোগিতা, স্বাস্থ্য, উদ্যোক্তা ও অন্যান্য ক্ষেত্রে আরো নয়টি চুক্তি ও সমঝোতা স্মারক চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়৷

মোদী বলেন, "ল্যাটিন অ্যামেরিকায় ব্রাজিল ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার। আমরা আগামী পাঁচ বছরে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ২০ বিলিয়ন ডলার অতিক্রম করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

২০২৫ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১৫ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ভারতে প্রধানত চিনি, অপরিশোধিত তেল, উদ্ভিজ্জ তেল, তুলা ও লৌহ আকরিক রপ্তানি করে ব্রাজিল৷

বুধবার কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক একটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে লুলা নয়াদিল্লিতে এসেছেন। তার সঙ্গে রয়েছেন এক ডজনেরও বেশি মন্ত্রী এবং ব্যবসায়ী নেতারা। ভারত সফর শেষে তিনি দক্ষিণ কোরিয়া যাবেন।

এসএসজি/টিএম (এএফপি)

https://p.dw.com/p/59Bol
স্কিপ নেক্সট সেকশন সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের নতুন ১০ শতাংশ শুল্ক আরোপ
২১ ফেব্রুয়ারি ২০২৬

সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের নতুন ১০ শতাংশ শুল্ক আরোপ

ওয়াশিংটন, ডিসিতে ট্রাম্প তার কর্তৃত্ব অতিক্রম করে শুল্ক আরোপ করেছেন বলে সুপ্রিম কোর্টের রায়ের পর হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এবং সলিসিটর জেনারেল ডি. জন সাউয়ার।
আদালতের রায়ে ক্ষুব্ধ ট্রাম্প দাবি করেন, এই রায় তাকে "আরো শক্তিশালী" করেছে এবং তিনি বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ অব্যাহত রাখবেন৷ছবি: Kevin Lamarque/REUTERS

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আরোপের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করার পর শুক্রবার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি৷ আদালতের রায়কে ‘‘হাস্যকর‘‘ বলে উড়িয়ে দিয়ে ট্রাম্প অবিলম্বে সব দেশ থেকে আমদানিতে নতুন ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন এবং নির্বাহী আদেশে সই করেন৷ এই শুল্ক বিদ্যমান যেকোনো শুল্কের ওপরে যুক্ত হবে৷

ট্রাম্প ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্ট-এর সেকশন ১২২ ব্যবহার করে নতুন শুল্ক আরোপ করেছেন৷ এই আইন প্রেসিডেন্টকে বাণিজ্য ঘাটতি মোকাবিলায় ১৫০ দিনের জন্য সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা দেয়৷ আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে৷ তবে এ শুল্ক আরোপ আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে৷

নতুন শুল্ক যুক্তরাষ্ট্রের প্রায় সব বাণিজ্যিক অংশীদারের ওপর কার্যকর হবে৷ তবে মেক্সিকো ও ক্যানাডা থেকে আসা ইউএসএমসিএ চুক্তির আওতাভুক্ত পণ্য, ওষুধশিল্প, যাত্রীবাহী গাড়ি, নির্দিষ্ট খনিজ ও কৃষিপণ্য এ শুল্কের আওতামুক্ত থাকবে৷

এর আগে সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটে রায় দিয়ে বলেছে, ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনোমিক পাওয়ারস অ্যাক্ট প্রেসিডেন্টকে একতরফাভাবে শুল্ক আরোপের ক্ষমতাদেয় না৷ এই আইন ব্যবহার করে গত বছরের ২ এপ্রিল ট্রাম্প বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন৷
আদালতের রায়ে ক্ষুব্ধ ট্রাম্প দাবি করেন, এই রায় তাকে "আরো শক্তিশালী" করেছে এবং তিনি বৈশ্বিক বাণিজ্যযুদ্ধ অব্যাহত রাখবেন৷

পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের হিসাব অনুযায়ী, আদালতের রায়ের ফলে প্রায় ১৭৫ বিলিয়ন ডলার ফেরত দিতে হতে পারে৷ যারা আগেরঅবৈধ শুল্কের অধীনেইতিমধ্যে শুল্ক বাবদ অর্থ পরিশোধ করেছেন, সেই আমদানিকারক কোম্পানি ও ব্যবসায়ীদের এই টাকা ফেরত দিতে হতে পারে৷

এসএসজি/টিএম (রয়েটার্স, এএফপি)

https://p.dw.com/p/59BHX
স্কিপ নেক্সট সেকশন একুশের চেতনায় দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে: প্রধানমন্ত্রী
২১ ফেব্রুয়ারি ২০২৬

একুশের চেতনায় দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় জাতীয় সংসদ ভবনে এক শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী মাতৃভাষা বাংলাসহ বিশ্বের সব ভাষার মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান৷ছবি: MD Abu Sufian Jewel/NurPhoto/picture alliance

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একুশের চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই-সংগ্রামপার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। তিনি দেশের বিদ্যমান ভাষাবৈচিত্র্য সংরক্ষণ, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা এবং সর্বস্তরে বাংলা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন৷

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ কথা বলেছেন৷ তিনি মাতৃভাষা বাংলাসহ বিশ্বের সব ভাষার মানুষ ও জাতিগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান৷

তিনি বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষার এই আন্দোলন শুধু ভাষার অধিকার প্রতিষ্ঠাই করেনি, বরং বাঙালির স্বাধিকার, গণতন্ত্র ও সাংস্কৃতিক চেতনার ভিত্তিকে করেছে আরো মজবুত ও সুদৃঢ়। একুশের এই রক্তাক্ত পথ ধরেই মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা, বলেন প্রধানমন্ত্রী৷

মাতৃভাষার প্রতি বাঙালির ত্যাগ ও ভালোবাসার স্বীকৃতি হিসেবে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেসকো ২১ ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি দিয়েছে৷ প্রধানমন্ত্রী বলেন, একুশের চেতনা এখন বিশ্বজুড়ে সব ভাষারমর্যাদা রক্ষা ও সুরক্ষার আন্দোলনে অনুপ্রেরণা জোগাচ্ছে৷

এই দিনে তারেক রহমান বিশ্বজুড়ে সব জাতিগোষ্ঠীর ভাষার মর্যাদা সমুন্নত রাখতে কাজ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন৷

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ১৯৫২ সালের বাংলা ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ কেন্দ্রীয় ভাষা শহীদ স্মৃতিস্তম্ভে ফুলের পাপড়ি সাজিয়েছেন মহিলারা।
খালি পায়ে ফুল হাতে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান দেশের সব শ্রেণি-পেশার মানুষ৷ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

শহিদ মিনারে ফুলেল শ্রদ্ধা

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান৷ শ্রদ্ধা জানিয়েছেন সংসদের বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান৷ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের সব শ্রেণি-পেশার মানুষ৷ খালি পায়ে ফুল হাতে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তারা৷ তাদের অনেকের পরনে ছিল একুশের প্রতীক সাদা–কালো পোশাক৷  

এসএসজি/টিএম (প্রথম আলো)

https://p.dw.com/p/59B7T
স্কিপ নেক্সট সেকশন তুরস্কে ডিডাব্লিউর সাংবাদিক গ্রেপ্তার
২০ ফেব্রুয়ারি ২০২৬

তুরস্কে ডিডাব্লিউর সাংবাদিক গ্রেপ্তার

ডয়চে ভেলের কার্যালয়
উলুডার পরিবারের সদস্য, স্থানীয় আইনজীবী এবং তুরস্কের অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ডিডাব্লিউ যোগাযোগ রেখেছেছবি: Horst Galuschka/IMAGO

তুরস্কের অনুসন্ধানী সাংবাদিক ও ডিডাব্লিউর প্রতিনিধি আলিজান উলুডাকে বৃহস্পতিবার আঙ্কারা থেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ৷ গ্রেপ্তারের পর তাকে ইস্তাম্বুল প্রাদেশিক পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়৷ 

প্রায় ৩০জন পুলিশ সদস্য তাকে পরিবারের সামনে থেকে আটক করে৷ এসময় তার অ্যাপার্টমেন্ট তল্লাশি চালিয়ে তথ্য-প্রযুক্তি সরঞ্জাম জব্দ করে৷ 

তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে রয়েছে: ‘‘বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, প্রেসিডেন্টকে অপমান করা এবং তুর্কি জাতি, রাষ্ট্র ও প্রতিষ্ঠানের মর্যাদা ক্ষুণ্ন করা৷’’ 

প্রায় দেড় বছর আগে তার সামাজিক মাধ্যমে এক্স-এর পোস্টকে কেন্দ্র করে এই অভিযোগগুলো আনা হয়েছে৷ সেই পোস্টে তিনি তুর্কি সরকারের নেওয়া কিছু পদক্ষেপের সমালোচনা করেন৷ আইএস জঙ্গিদের মুক্তি এবং সরকারকে দুর্নীতির অভিযোগে তিনি অভিযুক্ত করেন৷ আদালত প্রতিবেদক হিসেবে উলুডা দীর্ঘদিন ধরে মানবাধিকার, দুর্নীতি এবং বিচারপ্রক্রিয়া নিয়ে প্রতিবেদন করে আসছেন৷ 

ডিডাব্লিউর মহাপরিচালক বারবারা মাসিং উলুডার মুক্তির আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেন, ‘‘আমাদের সহকর্মীর বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন৷ আলিজান উলুডা একজন সুপরিচিত অনুসন্ধানী সাংবাদিক, যিনি মূলত দুর্নীতিবিষয়ক প্রতিবেদন করেন৷’’

গুরুত্বপূর্ণ সোর্সের সঙ্গে জানাশোনা সরকারের দৃষ্টিতে তাকে ‘বিপজ্জনক’ করে তুলছে বলে উল্লেখ করেন মাসিং৷ তিনি বলেন, ‘‘একজন সাংবাদিকের সঙ্গে গুরুতর অপরাধীর মতো আচরণ করা, ৩০ জন পুলিশ সদস্যের মাধ্যমে তাকে তুলে নিয়ে সরাসরি ইস্তাম্বুলে পাঠানো, এক ধরনের উদ্দেশ্যমূলক ভীতি প্রদর্শন এবং সরকার কতটা কঠোরভাবে সংবাদমাধ্যমের স্বাধীনতা দমন করছে তা দেখায়৷ আমাদের সহকর্মীকে অবিলম্বে মুক্তি দিতে হবে৷’’

উলুডার পরিবারের সদস্য, স্থানীয় আইনজীবী এবং তুরস্কের অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ডিডাব্লিউ যোগাযোগ রেখেছে৷ 

এফএস/জেডএইচ

https://p.dw.com/p/599FO
স্কিপ নেক্সট সেকশন ১৯ লাখ উচ্চ শিক্ষিত জার্মান দারিদ্র্যের ঝুঁকিতে
২০ ফেব্রুয়ারি ২০২৬

১৯ লাখ উচ্চ শিক্ষিত জার্মান দারিদ্র্যের ঝুঁকিতে

বন বিশ্ববিদ্যালয়ে স্নাতক ক্যাপ পরিহিত কয়েকজন শিক্ষার্থী
জার্মানিতে স্নাতক ডিগ্রিধারীদের সংখ্যা এখন দুই কোটি ১০ লাখছবি: Rainer Unkel/Imago Images

২০২৫ সালে বিশ্ববিদ্যালয় পর্যায়ের যোগ্যতাধারী প্রায় ১৯ লাখ জার্মান দারিদ্র্যের ঝুঁকিতে ছিলেন, যেখানে ২০২২ সালে এই সংখ্যা ছিল সাড়ে তিন লাখ৷ রাজনৈতিক দল সারা ভাগেনক্নেশট অ্যালায়েন্স-এর অনুরোধের এই সংখ্যা প্রকাশ করেছে দেশটির সরকারি পরিসংখ্যান দপ্তর৷ 

জার্মানিতে স্নাতক ডিগ্রিধারীদের সংখ্যা এখন দুই কোটি ১০ লাখ৷ কেন্দ্রীয় কর্মসংস্থান দপ্তরের হিসাব বলছে অ্যাকাডেমিক ডিগ্রিধারীদের মধ্যে বেকারত্বের হার বেড়ে তিন দশমিক তিন শতাংশ হয়েছে, যা তিন বছর আগে ছিল দুই দশমিক দুই শতাংশ৷ 

পরিসংখ্যানে দেখা যাচ্ছে নিম্ন ও মধ্যম পর্যায়ের শিক্ষিতদের জন্য দারিদ্র্যের ঝুঁকি আরও বেশি৷ এক কোটি ৪৩ লাখ নিম্ন যোগ্যতাধারীদের মধ্যে ৪১ লাখই গত বছর এমন ঝুঁকিতে ছিলেন৷ 

নিজের নামে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের প্রধান সারা ভাগেনক্নেশট বলেন, ‘‘(কর্মসংস্থান) হ্রাস ও দারিদ্র্য এখন শিক্ষার সব পর্যায়ে প্রভাব ফেলেছে৷’’ তিনি অর্থনীতির পুনরুত্থান এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সামাজিক গতিশীলতা আনার জন্য নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানান৷ 

জার্মানিতে মধ্যম আয়ের তুলনায় কেউ ষাট শতাংশ কম আয় করলে সেই ব্যক্তি দারিদ্র্যের ঝুঁকিতে আছে বলে মনে করা হয়৷ প্রাপ্ত বয়স্ক একক ব্যক্তির ক্ষেত্রে গত বছর এই সীমা ছিল এক হাজার ৪৪৬ ইউরো৷  

এফএস/জেডএইচ

জার্মানির ১৭ শতাংশ মানুষ বাস করছেন দারিদ্র্যে

https://p.dw.com/p/598pe
স্কিপ নেক্সট সেকশন জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সংকটের আভাস?
২০ ফেব্রুয়ারি ২০২৬

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সংকটের আভাস?

গত বছরের অক্টোবরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন অধ্যাপক ইউনূস
গত বছরের নভেম্বরে জুলাই সনদ আদেশ বাস্তবায়নের আদেশ জারি করে সরকারছবি: Press Information Department (PID)

সংসদ সদস্যদের শপথ গ্রহণের দিন থেকেই বাংলাদেশে একটি রাজনৈতিক সংকটের শুরু হয়েছে বলে মনে করছেন আইন বিশ্লেষকেরা৷ জামায়াত ও এনসিপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নিলেও বিএনপির সংসদ সদস্যরা তা করেননি৷

এরইমধ্যে জামায়াত ও এনসিপি এর তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে৷ তারা কোনো ধরনের শপথ নেয়া থেকে বিরত থাকতে চাইলেও শেষ পর্যন্ত নিয়েছে৷ তবে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যায়নি৷ বিএনপি বলছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেয়ার কোনো বিধান সংবিধানে নেই৷ তাই তারা শপথ নেননি৷

এনসিপির আহ্বায়ক ও জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনি ঐক্যের সংসদ সদস্য নাহিদ ইসলাম বৃহস্পতিবার বলেন, সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই সংসদের কোনো মূল্য নেই৷

এরইমধ্যে দেশের সর্বোচ্চ আদালতে গণভোটের বিরুদ্ধে রিট হয়েছে৷ জুলাই সনদের কার্যকারিতা স্থগিত চেয়েও আরেকটি রিট হয়েছে৷

শুরু থেকেই এই সংস্কার প্রস্তাব নিয়ে নানা ধরনের বিতর্ক ছিলো৷ গণভোটে যে চারটি প্রশ্ন করা হয়েছে, তা নিয়ে অস্পষ্টতারও অভিযোগ আছে৷ আবার বিএনপি জুলাই সনদে সই করলেও বেশ কিছু বিষয়ে তাদের নোট অব ডিসেন্ট আছে৷

ফলে দেশে জুলাই সনদ ও তার বাস্তবায়ন এখন অনিশ্চয়তার মুখে আছে৷ সংসদের অধিবেশন ডাকা হলে এই বিতর্ক আরো বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা৷ 

বিস্তারিত প্রতিবেদন পড়ুন এখানে: জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সংকটের আভাস?

হ্যাঁ-ভোটের পক্ষে প্রচার সরকার, রাজনৈতিক দল, সবাই করছে

https://p.dw.com/p/598Sx
স্কিপ নেক্সট সেকশন প্রয়াত লেখক শঙ্কর
২০ ফেব্রুয়ারি ২০২৬

প্রয়াত লেখক শঙ্কর

প্রয়াত কিংবদন্তি লেখক মণিশঙ্কর মুখোপাধ্যায়, শঙ্কর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২। বার্ধক্যজনিত সমস্যা নিয়ে তিনি দিন ১৫ আগে হাসপাতালে ভর্তি হন। 

পশ্চিমবঙ্গের বাংলা সাহিত্যে সফলতম লেখকদের মধ্যে অন্যতম শঙ্কর। প্রথম উপন্যাস কত অজানারে থেকেই তার জনপ্রিয়তা ছিলো তুঙ্গে। তার উপন্যাস চৌরঙ্গী, স্বর্গ মর্ত পাতাল, সীমান্ত সংবাদসহ একাধিক বই তাকে বাংলা সাহিত্যে জায়গা করে দেয়। সাহিত্য অ্যাকাডেমি ও বঙ্কিম পুরস্কারসহ একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন শংকর।

কেবলমাত্র বাংলা সাহিত্যে নয়, বাংলা চলচ্চিত্রেও শঙ্করের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তার একাধিক উপন্যাস বড়পর্দায় স্থান পেয়েছে। সত্যজিৎ রায় তার লেখা জন অরণ্য এবং সীমাবদ্ধ থেকে ছবি বানিয়েছেন। উত্তম কুমার, শুভেন্দু চট্টোপাধ্যায় অভনীত চৌরঙ্গী বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ সিনেমা হিসেবে চিহ্নিত। 


তার মৃত্যুতে শোকের ছায়া বাংলার সাহিত্য মহলে। ভগীরথ মিশ্র ডিডাব্লিউকে জানালেন, তার লেখার সঙ্গে শঙ্করের লেখার বিষয় আলাদা হলেও তিনি তার লেখার গুণগ্রাহী পাঠক। ভগীরথ বলেন, "জনপ্রিয়তার নিরিখে শঙ্কর ঈর্ষণীয়। তবে জনপ্রিয়তার জন্য তার লেখনীকে কোনোদিনও অপসাহিত্য বা অসাহিত্যের দিকে বাঁকাতে হয়নি। এযুগে জনপ্রিয়তা পেতে অনেকেই থ্রিলার, তন্ত্র মন্ত্র ইত্যাদি বিষয় অবলম্বন করে সাহিত্য করার চেষ্টা করেন। শঙ্কর তা করেননি। ৯০ পেড়িয়েও গত বছর প্রায় চার ঘণ্টা ধরে তিনি বইমেলাতে পাঠককূলকে সই বিলি করেছেন, এ আমার নিজের চোখে দেখা।" তার সাহিত্য সৃষ্টি দিয়েই শঙ্কর পাঠককুলের মনে স্থায়ী জায়গা করে রাখলেন বলে জানিয়েছেন ভগীরথ। 

https://p.dw.com/p/597dZ
স্কিপ নেক্সট সেকশন ২১শে ফেব্রুয়ারির জন্য প্রস্তুত বাংলাদেশ
২০ ফেব্রুয়ারি ২০২৬

২১শে ফেব্রুয়ারির জন্য প্রস্তুত বাংলাদেশ

শহীদ মিনারের সামনে লাল রং করছেন দুই ব্যক্তি
দিবসটি উপলক্ষে রাজধানীজুড়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি নেয়া হয়েছে৷ছবি: Mamunur Rashid/NurPhoto/picture alliance

শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাসা দিবস পালনের জন্য প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ৷ একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান৷ রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানাবে সর্বস্তরের জনতা৷ দিবসটি উপলক্ষে রাজধানীজুড়ে আলোচনা সভাসহ নানা কর্মসূচি নেয়া হয়েছে৷

সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক একেএম শহিদুর রহমান৷ র‌্যাব মহাপরিচালক বলেন, ‘‘আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্য সব বাহিনীর সাথে সমন্বয় করে র‌্যাব ফোর্স মোতায়েন করা হয়েছে৷’’ শুক্রবার সকালে কেন্দ্রীয় শহিদ মিনারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান৷

ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী গণমাধ্যমকর্মীদের বলেন, ‘‘একুশের প্রথম প্রহর থেকে পরদিন দুপুর পর্যন্ত সাধারণ মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন৷ আমি আশা করি কোনো সমস্যা হবে না৷’’

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেসকো) এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেয়ার পর থেকে বিশ্বজুড়ে দিবসটি গুরুত্বের সঙ্গে পালিত হয়ে আসছে৷

এফএস/জেডএইচ (প্রথম আলো, ডেইলি স্টার)

https://p.dw.com/p/596tV
স্কিপ নেক্সট সেকশন পারমাণবিক বিষয়ে চুক্তি করতে ইরানকে ১০-১৫ দিনের সময় বেঁধে দিলেন ট্রাম্প
২০ ফেব্রুয়ারি ২০২৬

পারমাণবিক বিষয়ে চুক্তি করতে ইরানকে ১০-১৫ দিনের সময় বেঁধে দিলেন ট্রাম্প

বক্তব্য রাখছেন মার্কিন প্রেসিডেট ডনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, এই চুক্তি না হলে ইরানের পক্ষে তা খারাপ হবে। ছবি: Saul Loeb/AFP

ইরানের উপর হামলা করা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত নিতে ১০ থেকে ১৫ দিন যথেষ্ট। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের সঙ্গে পারমাণবিক পরীক্ষা নিয়ে চুক্তি করতে তিনি এর থেকে বেশি সময় দেবেন না। তিনি বলেন, "হয় আমরা চুক্তি করবো, না হলে তা ইরানের জন্য দুঃখজনক হবে।"    

এর আগে ওয়াশিংটনে বিতর্কিত বোর্ড অফ পিসের সভায় একই কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, "হয়ত আমরা ইরানের সঙ্গে চুক্তিবদ্ধ হবো। আগামী ১০ দিনের মধ্যেই তা জানা যাবে।" তিনি আরো বলেন, "ইরান ক্রমাগত ওই অঞ্চলের স্থায়িত্ব বিঘ্নিত করতে পারে না।" পারমাণবিক অস্ত্র পরীক্ষা থেকে ইরানকে বিরত থাকতে হবে বলেও জানান তিনি। ট্রাম্প বলেন, এই চুক্তি না হলে ইরানের পক্ষে তা খারাপ হবে।  

অন্যদিকে, ইরান জাতিসংঘে জানিয়েছে, তাদের বিরুদ্ধে সামরিক আগ্রাসন হলে তারাও প্রস্তুত হবে। ওই অঞ্চলে যারা ইরানের বিরোধী তাদের নিশানায় রাখবে বলেও জানিয়েছে ইরান। জাতিসংঘকে পাঠানো এক চিঠিতে তারা এও জানিয়েছে, ইরান যুদ্ধ চায় না, কিন্তু সামরিক আক্রমণ হলে তারাও চুপ করে থাকবে না।

এসসি/ এসজি (এপি, এএফপি, রয়টার্স)  

https://p.dw.com/p/596cT
স্কিপ নেক্সট সেকশন তদন্ত চলবে, তবে আপাতত ছাড়া পেলেন সাবেক যুবরাজ অ্যান্ড্রু, জানালো পুলিশ
২০ ফেব্রুয়ারি ২০২৬

তদন্ত চলবে, তবে আপাতত ছাড়া পেলেন সাবেক যুবরাজ অ্যান্ড্রু, জানালো পুলিশ

অ্যান্ড্রু মাউন্টব্যাটন উইনসডর রাজা চার্লসের ভাই।
পুলিশ স্টেশন থেকে বেড়িয়ে গাড়িতে প্রিন্স অ্যান্ড্রু। ছবি: Phil Noble/REUTERS

১১ ঘণ্টা পুলিশের হেফাজতে কাটিয়ে অবশেষে ছাড়া পেলেন যুক্তরাজ্যের সাবেক যুবরাজ অ্যান্ড্রু। তদন্ত চলবে, তার সাপেক্ষেই আপাতত ছাড়া পেয়েছেন তিনি বলে জানিয়েছে টেমস ভ্যালি পুলিশ। তারা আরো জানায়, নওফকে অ্যান্ড্রুর বাসস্থানে তল্লাশির কাজও শেষ হয়েছে। 

জেফরি এপস্টিনের সঙ্গে অ্যান্ড্রুর 'বন্ধুত্বের' কথা আগেই প্রকাশিত হয়েছিল। এপস্টিন সংক্রান্ত তথ্য প্রকাশিত হওয়ায় সাবেক প্রিন্সের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ। তিনি সরকারি পদে থেকে অসদাচরণ করেছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।   

বাকিংহ্যাম প্যালেসের জীবনীকার ক্রিস্টোফার উইলসন ডিডাব্লিউকে বলেন, অ্যান্ড্রুর সহজে মুক্তি পাওয়ার সম্ভবনা ক্ষীণ। তিনি বলেন, "গ্রেপ্তারির আগে নিঃসন্দেহে প্রচুর প্রমাণ সংগ্রহ করেছে পুলিশ।" তিনি এও বলেন, অ্যান্ড্রুর নিষ্কৃতি পাওয়ার সম্ভবনা কম এবং তাকে আদালতে যেতে হবে। 

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গ্রেপ্তারের ঘটনা প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা। 

এসসি/ এসজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/596dQ
স্কিপ নেক্সট সেকশন পশ্চিমবঙ্গে আরও ১০ লাখ মানুষের নাম বাদ যেতে পারে ভোটার তালিকা থেকে
২০ ফেব্রুয়ারি ২০২৬

পশ্চিমবঙ্গে আরও ১০ লাখ মানুষের নাম বাদ যেতে পারে ভোটার তালিকা থেকে

পশ্চিমবঙ্গ রাজ্য় নির্বাচন কমিশন
পশ্চিমবঙ্গ রাজ্য় নির্বাচন কমিশনছবি: Satyajit Shaw/DW

আগামী ২৮ ফেব্রুয়ারি ভোটার তালিকার নিবিঢ় সংশোধনী বা এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা। শুনানি শেষ হওয়ার কথা শনিবার অর্থাৎ, ২১ তারিখ। কিন্তু পরিস্থিতি যা, তাতে শনিবারের মধ্য়ে শুনানি শেষ হবে বলে মনে হচ্ছে না। ফলে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে আরও সময় লাগবে বলে নির্বাচন সূত্র ডিডাব্লিউকে জানিয়েছে। 

উল্লেখ্য়, কমিশনের দাবি, তালিকা থেকে আরো ১০ লাখ মানুষের নাম বাদ যেতে পারে। কারণ, যাদের শুনানিতে ডাকা হয়েছিল, তাদের মধ্য়ে সাত লাখ মানুষ হাজিরা দেননি। এর বাইরে আরও চার লাখ মানুষের নাম বাতিলের কথা জানিয়েছে মাইক্রো অবজারভাররা। ফলে সব মিলিয়ে ১০ লাখের বেশি নাম বাদ পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এর আগে ৫৮ লাখ মানুষের নাম প্রথম খসড়া তালিকা থেকে বাদ দিয়েছিল কমিশন। 

এসজি/এসসি (পিটিআই)

https://p.dw.com/p/596cH
স্কিপ নেক্সট সেকশন পরিবহণ ক্ষেত্রে চাঁদাবাজি নিয়ে কী বললেন মন্ত্রী
২০ ফেব্রুয়ারি ২০২৬

পরিবহণ ক্ষেত্রে চাঁদাবাজি নিয়ে কী বললেন মন্ত্রী

ঢাকায় গণপরিবণ ব্য়বস্থায় চাঁদাবাজি
ঢাকায় গণপরিবণ ব্য়বস্থায় চাঁদাবাজিছবি: Mortuza Rashed/DW

বৃহস্পতিবার সড়ক পরিবহণ মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী রবিউল আলম। তিনি একাধারে সড়ক, রেল ও নৌপরিবহণের মন্ত্রী। সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক চাঁদাবাজি সংক্রান্ত প্রশ্ন করলে মন্ত্রী জানান, এই টাকাটা সমঝোতার ভিত্তিতে তোলা হচ্ছে। জোর করে আদায় করা হচ্ছে না। এ জন্য একে ঠিক 'চাঁদা' বলা যায় না। বিশেষজ্ঞদের বক্তব্য়, একথা বলার মাধ্য়মে চাঁদাবাজিকে কার্যত সবুজ সংকেত দিয়ে দিলেন মন্ত্রী।

পরিবহণ খাতে চাঁদাবাজি প্রসঙ্গে মন্ত্রীর বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন এই খাতের বিশেষজ্ঞরা। তারা মনে করেন, পরিবহণ খাতে নানা উপায়ে বছরে হাজার কোটি টাকা চাঁদা তোলা হয়। এটাই এই সেক্টরে বিশৃঙ্খলার মূল কারণ। চাঁদাবাজি বন্ধ না হলে পরিবহণ ব্যবস্থায় শৃঙ্খলা আনা যাবে না।

এসজি/এসসি (প্রথম আলো)

https://p.dw.com/p/596cO
স্কিপ নেক্সট সেকশন পেন্টাগনকে ইউএফও এবং ভিনগ্রহের প্রাণি-সংক্রান্ত তথ্য প্রকাশের নির্দেশ দিলেন ট্রাম্প
২০ ফেব্রুয়ারি ২০২৬

পেন্টাগনকে ইউএফও এবং ভিনগ্রহের প্রাণি-সংক্রান্ত তথ্য প্রকাশের নির্দেশ দিলেন ট্রাম্প

শিল্পীর কল্পনায় ভিনগ্রহের প্রাণি।
ভিনগ্রহের প্রাণিদের অস্তিত্ব নিয়ে নিশ্চিত নন ট্রাম্প। ওবামা জানিয়েছে, তিনি এদের অস্তিত্বে বিশ্বাস করেন। ছবি: Knut Niehus/Zoonar/picture alliance

বহির্বিশ্ব থেকে আসা প্রাণি এবং উড়ন্ত জিনিস বা ইউএফও নিয়ে পেন্টাগন এবং অন্যান্য সংস্থাকে তথ্য প্রকাশ করতে বলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ বিষয় সাধারণ মানুষের 'দারুণ কৌতূহল' আছে। 

তিনি বলেন, সংস্থাগুলির উচিত এই জটিল কিন্তু গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে সব তথ্য প্রকাশ করা। 

গত সপ্তাহে একটি পডকাস্টে প্রেসিডেন্ট বারাক ওবামা জানান, ভিনদেশি প্রাণিদের অস্তিত্বকে সত্যি বলে মানলেও তার প্রেসিডেন্ট থাকাকালীন তিনি এর কোনো প্রমাণ পাননি।  

বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে ডনাল্ড ট্রাম্প তথ্য প্রকাশের কথা ঘোষণা করেন এবং ওবামাকে 'সরকারি তথ্য প্রকাশ্যে আনার জন্য সমালোচন করেন। 

এয়ারফোর্স ওয়ানে ওঠার সময় সাংবাদিকদের তিনি এও জানান, তিনি জানেন না ভিনদেশি-তত্ত্ব সত্যি কিনা। 

এসসি/ এসজি (এপি, এএফপি, রয়টার্স)

https://p.dw.com/p/596cR
স্কিপ নেক্সট সেকশন ঢাকায় এক মাসে মশা বেড়েছে ৪০ শতাংশ, মার্চে আরও বাড়বে
২০ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকায় এক মাসে মশা বেড়েছে ৪০ শতাংশ, মার্চে আরও বাড়বে

বাংলাদেশে বাড়ছে মশা
বাংলাদেশে বাড়ছে মশাছবি: Rashed Mortuza/DW

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশারের নেতৃত্বে সম্প্রতি একটি গবেষণা হয়েছে। তাদের রিপোর্টে বলা হয়েছে, জানুয়ারি মাসের তুলনায় ফেব্রুয়ারিতে মশার সংখ্যা ৪০ শতাংশের বেশি বেড়েছে। আর মশার ৯০ শতাংশই কিউলেক্স। মার্চে মশার পরিমাণ আরও বাড়তে পারে বলে ওই রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। 

বাংলাদেশে তিন প্রজাতির মশাবেশি দেখা যায়।কিউলেক্স, এডিস ও অ্যানোফিলিস। কিউলেক্সের কামড়ে ফাইলেরিয়া বা গোদরোগ ও জাপানি এনসেফালাইটিস হয়। তবে এ দুটি রোগের প্রকোপ বাংলাদেশে তত বেশি নেই। গবেষকদের বক্তব্য, জাপানি এনসেফেলাইটিসে মৃত্য়ুর হার ২৫ শতাংশের কাছাকাছি। ডেঙ্গু বা ম্য়ালেরিয়ায় মৃত্য়ুর হার এর চেয়ে অনেক বেশি।

গবেষকেরা বলছেন, তিন কারণে এবার মশার প্রকোপ বেড়েছে। প্রথমত, এবার শীতের মাত্রা কম ছিল এবং সময়ের আগেই শীত বিদায় নিয়েছে। দ্বিতীয়ত, নর্দমা ও জলাশয়ের দূষণ যথাযথভাবে নিয়ন্ত্রণ করা হয়নি। তৃতীয়ত, রাজধানীর দুই সিটি করপোরেশনে জনপ্রতিনিধির অভাবে মশা নিয়ন্ত্রণ কর্মসূচি এগোচ্ছে না।

এসজি/এসসি (প্রথম আলো)

https://p.dw.com/p/596cI
আরো পোস্ট দেখান