1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলকে পেছনে ফেলে ইউরোভিশন শিরোপা বুলগেরিয়ার

১৭ মে ২০২৬

ইসরায়েল, রোমানিয়াকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে বড় লাইভ সংগীতায়োজন ইউরোভিশনের শিরোপা জিতলো বুলগেরিয়া৷ ৭০তম এই আসর প্রতিযোগিতার চেয়েও ইসরায়েলের অংশ নেওয়া নিয়ে প্রতিবাদ আর বয়কটেই সরব ছিল বেশি৷

https://p.dw.com/p/5DsCC
Eurovision Song Contest 2026 | Dara aus Bulgarien gewinnt das Finale in Wien
ছবি: Martin Meissner/AP Photo/picture alliance

শিরোপাজয়ী বুলগেরিয়ার প্রতিযোগী দারা ট্রফি হাতে মঞ্চে দাঁড়িযে বলেন, ‘‘অনেক ধন্যবাদ এই সমর্থনের জন্য৷ এটা অবিশ্বাস্য! আমি বুঝতেও পারছি না আসলে আমার ভেতর কী হচ্ছে৷’’

শনিবার রাতের ফাইনালে ২য় হয়েছে ইসরায়েল আর ৩য় রোমানিয়া৷ জার্মানি ২৩তম আর যুক্তরাজ্যের অবস্থান ছিল এবার ২৫তম৷

ইসরায়েলের অংশগ্রহণ এবারের আসর নিয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছে৷ গাজা যুদ্ধের জেরে ইসরায়েলকে বাদ দেয়ার দাবি জানায় প্রতিবাদকারীরা৷

ইসরায়েল অংশ নেয়ায় আসর বয়কট করে স্পেন, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ড, আইসল্যান্ড ও স্লোভেনিয়া৷ সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া বার্তায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ‘‘আমরা ভিয়েনায় থাকবো না, কিন্তু আমরা ইতিহাসের সঠিক পক্ষ নিয়েছি, এই দৃঢ বিশ্বাস নিয়েই তা করছি৷’’

গান পরিবেশনের মুহূর্তে মঞ্চে সহশিল্পীদের সঙ্গে দারা
‘বাঙ্গারাঙ্গা’ গানটি গেয়ে জয়ী হয়েছেন বুলগেরিয়ার প্রতিযোগী দারাছবি: Martin Meissner/AP Photo/picture alliance

বয়কটের নিন্দা জানিয়ে ইসরায়েল দাবি করেছে তারা বৈশ্বিক নেতিবাচক প্রচারের শিকার হচ্ছে৷ রাজনীতি পাশে রেখে দর্শকদের শো উপভোগের আহ্বান জানান ইউরোভিশনের প্রধান মার্টিন গ্রিন৷ তবে বয়কটের কারণে আগেরবারের তুলনায় কম বৈশ্বিক দর্শক পেয়েছে ৭০তম আসরটি৷

এফএস/টিএম