লাগাতার দ্বিতীয় বছরে কমলো চীনের জনসংখ্যা
১৭ জানুয়ারি ২০২৪
চীনের জনসংখ্যা ২০ লাখেরও বেশি কমেছে। জন্মহার কম হওয়া এবং করোনাভাইরাসে মৃত্যুর কারণে জনসংখ্য়া কমেছে বলে জানানো হয়েছে।
পাশাপাশি চীন দাবি করেছে, তাদের অর্থনীতির বৃদ্ধি হয়েছে। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর এই তিন মাসে জিডিপি বৃদ্ধির হার বেড়ে হয়েছে পাঁচ দশমিক দুই শতাংশ।
চীনের দাবি, তারা আর্থিক ক্ষেত্রে বৃদ্ধির টার্গেট পূরণ করতে পেরেছে। করোনার কড়াকড়ি তুলে নেয়ার পর চীনের আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল পাঁচ শতাংশ।
চীনের জনসংখ্য়ার খতিয়ান
বেজিংয়ের জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, ২০২৩ সালের শেষে চীনের জনসংখ্য়া ছিল ১৪০ কোটি ৯৬ লাখ ৭০ হাজার। ২০২২ সালে যে জনসংখ্যা ছিল, তার তুলনায় ২৩ সালের জনসংখ্যা ২০ লাখ ৮০ হাজার কম।
২০২৩ সালে জন্মহার ছিল প্রতি হাজারে ছয় দশমিক ৩৯।
ভারত অবশ্য জনসংখ্য়ারনিরিখে চীনকে টপকে এখন বিশ্বের এক নম্বর দেশ।
জিএইচ/এসজি (রয়টার্স, এএফপি)