নিরাপত্তা-ঝুঁকির কারণে সরানো হচ্ছে মেসির ভাস্কর্য
২৭ মে ২০২৬
বিজ্ঞাপন
পশ্চিমবঙ্গের বিধায়ক শারদ্বত মুখার্জি বার্তা সংস্থা এএফপিকে জানান, মূর্তিটি ‘বাতাসের তোড়ে দুলছিল'৷ ‘‘কলকাতা শহরে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির এই মূর্তিটি পশ্চিমবঙ্গ সরকারের প্রকৌশলীরা ঝুঁকিপূর্ণ বা অনিরাপদ হিসেবে চিহ্নিত করেছেন'' এবং এ কারণে সবার নিরাপত্তার কথা ভেবে তা সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি৷
তবে ভাস্কর্যটি কবে সরানো হবে তা এখনো স্পষ্ট নয়। বিজেপির রাজনীতিবিদ শারদ্বত বলেন, ‘‘সরিয়ে ফেলার কথা মুখে বলা যতটা সহজ, বাস্তবে তা করা ততটা সহজ নয়। আমরা যত দ্রুত সম্ভব, প্রথম সুযোগেই মূর্তিটি সরিয়ে ফেলার পরিকল্পনা করছি।''
এসিবি/ এপিবি (এএফপি)