দনেৎস্কে রুশ ও ইউক্রেনের সেনার তীব্র লড়াই
৩ জুলাই ২০২৩
দনেৎস্ক ও লুহানস্কে ইউক্রেনের বাহিনী এখন পাল্টা আক্রমণে গেছে। এর ফলেই রুশ সেনার সঙ্গে তাদের তীব্র লড়াই হচ্ছে।
ইউক্রেনের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, পূর্ব ইউক্রেনে এখন প্রবল সংঘর্ষ চলছে। রাশিয়া কিছু জায়গায় এগোনের চেষ্টা করছে। তারা কিছুটা এগিয়েছে। আর বাখমুতে এগোনের ক্ষোত্রে আংশিক সাফল্য পেয়েছে ইউক্রেনের বাহিনী।
লেখিকার মৃত্যু
ক্র্যামাতোর্স্কের রেস্তোরাঁয় রাশিয়ার ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছিল। তাতে আহত হয়েছিলেন ইউক্রেনের লেখিকা ভিক্টোরিয়া অ্যামেলিনা। নিপ্রোর হাসপাতালে তিনি মারা গেছেন। লেখার জন্য তিনি বেশ কিছু পুরস্কারও পেয়েছেন।
বাইডেনের সফর
আগামী সপ্তাহান্তে বাইডেন ইউরোপের তিন দেশে সফর করবেন। তিনি লিথুয়ানিায় ন্যাটোর শীর্ষ বৈঠকে যোগ দেবেন।
তারপর তিনি ফিনল্যান্ড ও যুক্তরাজ্য যাবেন। তার আগে সুইডেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করবেন। তার সঙ্গে সুইডেনের ন্যাটোয় যোগ দেয়ার বিষয়টি নিয়ে বাইডেন আলোচনা করবেন।
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)