1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তিস্তার জল সংকট: কখনও মরুভূমি, কখনও মৃত্যুস্রোত

৫ জানুয়ারি ২০২৬

ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে তিস্তা৷ বাংলাদেশের উত্তরাঞ্চলের এই নদী এক সময় মানুষের জীবিকা ও আশার প্রতীক ছিল৷ কিন্তু বর্তমানে তা আশঙ্কা ও অনিশ্চয়তায় পরিণত হয়েছে৷ কমছে নদীর জল, ফলে বিপর্যয়ের মুখে কৃষি, মাছ ধরা-সহ স্থানীয় মানুষের জীবিকা৷ নদীর বুকে জেগে উঠেছে ধূ ধূ বালির চর৷ আসন্ন জাতীয় নির্বাচনে তাই স্থানীয় মানুষের দাবি তিস্তা রক্ষার৷ তার কারণ, এই নদী না বাঁচলে রক্ষা পাবে না গ্রামীণ অর্থনীতি৷

https://p.dw.com/p/56MCu