ডুবে যাওয়া চীনা নারীকে বাঁচালেন ব্রিটিশ কূটনীতিক
১৮ নভেম্বর ২০২০
চীনের দক্ষিণ-পশ্চিমে মেট্রোপল চংকিংয়ের এক প্রাকৃতিক জলধারায় ডুবে যাওয়া এক চীনা শিক্ষার্থীকে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়েন ৬১ বছর বয়সি ব্রিটিশ কূটনীতিক স্টেফেন এলিসন৷ সেই ভিডিওটি চীনা গণমাধ্যমে ছড়িয়ে পড়ে গত মঙ্গলবার৷ ভিডিওতে প্রথমে শিক্ষার্থীর ভাসমান মুখ ডুবে যেতে দেখা যায়৷
চংকিং-এ সম্প্রতি ব্রিটিশ কনসাল জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন স্টেফেন এলিসন৷ শনিবার বেইজিংএ একটি দৈনিক মিডিয়া ব্রিফিং-এ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ার ব্রিটিশ কূটনীতিকের অসাধারণ কাজের প্রশংসা করে বলেন, ‘‘আমি তাকে বড় একটি থাম্বস আপ দিতে চাই৷’’
এ প্রসঙ্গে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব স্টেফেন এলিসনের ভূয়সি প্রশংসা করে বলেন, ‘‘সারা বিশ্বে ব্রিটিশ কূটনীতিকদের মধ্যে এলিসনই সবচেয়ে সেরা৷’’ চীনের সরকারি কাগজ দ্য পেপার জানিয়েছে, মেয়েটিকে উদ্ধার করতে শুধু জুতো জোড়া খুলে পুরো পোশাকেই এলিসনকে পানিতে ঝাঁপিয়ে পড়েছিলেন৷ চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া শিক্ষার্থীর জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানিয়েছে এলিসনকে৷
মঙ্গলবার পর্যন্ত এই ভিডিওটি চীনা মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়াইবোতে অসংখ্য মন্তব্যসহ ১৭০ মিলিয়ন ভিউ হয়েছে৷
এনএস/কেএম (ডিপিএ, এএফপি, রয়টার্স)
২০১৮ সালের ফেব্রুয়ারির ছবিঘরটি দেখুন...