1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব

প্রকাশিত ৩০ মার্চ ২০২৬শেষ আপডেট ৬ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব, ইরানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মাজিদ খাদেমি নিহত, হুমকি দিয়ে পাল্টা হুমকি ও নিন্দার মুখে ট্রাম্প, বাউলশিল্পী আবুল সরকারের অন্তর্বর্তীকালীন জামিন... আরো খবর এখানে।

https://p.dw.com/p/5BLqG
যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি৷
মিশর, পাকিস্তান ও তুরস্কের মধ্যস্থতাকারীরা রোববার গভীর রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের কাছে এ প্রস্তাব পাঠান৷ ছবি: ERIC TSCHAEN/SISPA/picture alliance / SIPA | Vahid Salemi/AP/dpa/picture alliance
স্কিপ নেক্সট সেকশন আপনার যা জানা দরকার

আপনার যা জানা দরকার

  • যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব
  • ইরানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মাজিদ খাদেমি নিহত
  • ইরানকে হুমকি দিয়ে পাল্টা হুমকি ও তীব্র নিন্দার মুখে ট্রাম্প
  • বাউলশিল্পী আবুল সরকারের অন্তর্বর্তীকালীন জামিন
  • ইটালির উপকূলে ৩২ অভিবাসনপ্রত্যাশী জীবিত উদ্ধার, নিখোঁজ ৭১
  • জার্মানিতে ইস্টারের শান্তি মিছিলে বিশ্বজুড়ে চলা সংঘাতের বিরুদ্ধে প্রতিবাদ
স্কিপ নেক্সট সেকশন বাউলশিল্পী আবুল সরকারের অন্তর্বর্তীকালীন জামিন
প্রকাশিত ৬ এপ্রিল ২০২৬শেষ আপডেট ৬ এপ্রিল ২০২৬

বাউলশিল্পী আবুল সরকারের অন্তর্বর্তীকালীন জামিন

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় বাউলশিল্পী আবুল সরকারকে হাইকোর্ট ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন বলে জানিয়েছে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার৷ আজ সোমবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সাগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন৷

জামিনের পাশাপাশি এই মামলায় তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত৷ সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে৷

আদালতে আবুল সরকারের পক্ষে শুনানি করেন আইনজীবী গাজী কামরুল ইসলাম সজলয রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আখতার রুবি৷

আইনজীবী গাজী কামরুল ইসলাম বলেন, অন্য কোনো মামলা না থাকলে হাইকোর্টের এই আদেশের ফলে আবুল সরকারের কারামুক্তিতে কোনো বাধা নেই৷ তবে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা আছে কি না, সে বিষয়ে নিশ্চিত করতে পারেননি এই আইনজীবী৷

এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার)

https://p.dw.com/p/5Bk72
স্কিপ নেক্সট সেকশন যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব
৬ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি৷
মিশর, পাকিস্তান ও তুরস্কের মধ্যস্থতাকারীরা রোববার গভীর রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের কাছে এ প্রস্তাব পাঠান৷ছবি: ERIC TSCHAEN/SISPA/picture alliance / SIPA | Vahid Salemi/AP/dpa/picture alliance

যুক্তরাষ্ট্র ও ইরানকে ৪৫ দিনের জন্য যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়ে একটি খসড়া প্রস্তাব দেয়া হয়েছে৷

মিশর, পাকিস্তান ও তুরস্কের মধ্যস্থতাকারীরা রোববার গভীর রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের কাছে এ প্রস্তাব পাঠান বলে বার্তা সংস্থা এপি জানিয়েছে৷ তবে ইরান ও যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি৷

ইরানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেছেন, তার দেশ অস্থায়ী যুদ্ধবিরতির অংশ হিসেবে হরমুজ প্রণালী পুনরায় খুলবে না এবং প্রস্তাব পর্যালোচনার জন্য কোনো সময়সীমাও মেনে নেবে না৷

এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5BjyU
স্কিপ নেক্সট সেকশন ইটালির উপকূলে ৩২ অভিবাসনপ্রত্যাশী জীবিত উদ্ধার, নিখোঁজ ৭১
প্রকাশিত ৬ এপ্রিল ২০২৬শেষ আপডেট ৬ এপ্রিল ২০২৬

ইটালির উপকূলে ৩২ অভিবাসনপ্রত্যাশী জীবিত উদ্ধার, নিখোঁজ ৭১

একটি নৌকা লিবিয়া থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল৷ ইটালির উপকূলের কাছে পৌঁছালে নৌকা থেকে ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়৷ মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস এবং সি-ওয়াচ নামের দুটি দাতব্য সংস্থার দেয়া তথ্য অনুযায়ী, এ সময় নৌকা থেকে দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়৷ জীবিতদের উদ্ধৃত করে তারা আরো জানায়, ৭১ জন অভিবাসনপ্রত্যাশী সমুদ্রে নিখোঁজ হয়েছেন৷

সংস্থাগুলো জানিয়েছে, নিহতদের ইটালীয় উপকূলরক্ষী বাহিনীর একটি টহল নৌকায় করে ইতিমধ্যে লাম্পেদুসা দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে৷ তবে ইটালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি৷

জীবিত উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীরা মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস এবং সি-ওয়াচ-কে বলেছেন, তাদের নৌকায় ১০৫ জন যাত্রী ছিলেন৷ ১০৫ জনের মধ্যে ৭১ জনই এখনো সমুদ্রে নিখোঁজ৷

এসিবি/ জেডএইচ (রয়টার্স)

https://p.dw.com/p/5BjjK
স্কিপ নেক্সট সেকশন ইরানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মাজিদ খাদেমি নিহত
৬ এপ্রিল ২০২৬

ইরানের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা মাজিদ খাদেমি নিহত

মাজিদ খাদেমি (ফাইল ফটো)
সোমবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিরাম বিমান হামলায় ইরানে ২৫ জন নিহত হয়৷ নিহতদের মধ্যে মাজিদ খাদেমিও ছিলেন।ছবি: faraz.ir

সোমবার ইসরায়েলের বিমান হামলায় ইরানের রেভোল্যুশনারি গার্ড বাহিনীর গোয়েন্দা প্রধান মাজিদ খাদেমি নিহত হয়েছেন৷ ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে৷ 

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ খাদেমিকে ‘লক্ষ্যবস্তু’ করে হামলার কথা জানিয়ে বলেন, ‘‘রেভোল্যুশনারি গার্ড বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালাচ্ছে এবং আমরা সন্ত্রাসীদের নেতাদের নির্মূল করছি৷’’ তিনি আরো বলেন, ‘‘ইরানের নেতারা লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কা নিয়ে বেঁচে আছেন৷ আমরা এক এক করে তাদের খুঁজে বের করে নির্মূল করতে থাকবো৷’’

সোমবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিরাম বিমান হামলায় ইরানে ২৫ জন নিহত হয়৷ নিহতদের মধ্যে মাজিদ খাদেমিও ছিলেন৷

এর আগে রোববার গভীর রাতে ইসরায়েলের হাইফায় একটি অ্যাপার্টমেন্টে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত দুজন নিহত হন৷

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের বেশ কয়েকজন ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন৷ সে দেশের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং রেভোল্যুশনারি গার্ডের সর্বাধিনায়ক মোহাম্মদ পাকপুরও রয়েছেন৷

এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5Bjnk
স্কিপ নেক্সট সেকশন ইরানকে হুমকি দিয়ে পাল্টা হুমকি ও তীব্র নিন্দার মুখে ট্রাম্প
৬ এপ্রিল ২০২৬

ইরানকে হুমকি দিয়ে পাল্টা হুমকি ও তীব্র নিন্দার মুখে ট্রাম্প

ডনাল্ড ট্রাম্প (ফাইল ফটো)
ট্রাম্পের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলে সিনেটর ক্রিস ভ্যান হোলেন এক্স-এ লিখেছেন, ‘‘ট্রাম্প স্পষ্টতই প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য৷’’ সিনেটর ক্রিস মারফি মনে করেন ট্রাম্প ‘সম্পূর্ণ, চূড়ান্তভাবে ভারসাম্যহীন’৷ছবি: Alex Brandon/AP Photo/dpa/picture alliance

হরমুজ প্রণালী খুলে না দিলে বেসামরিক অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে - ডনাল্ড ট্রাম্পের এমন হুমকির জবাবে ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড বলেছে, বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হলে ‘বিধ্বংসী ও ব্যাপক’ প্রতিশোধমূলক অভিযান চালানো হবে৷

এরপর সোমবার ভোরে ইসরায়েল, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়৷ তবে এসব হামলায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি৷

কুয়েতের সেনাবাহিনী জানায়, রাতভর হামলার জবাব দেওয়ার পর সকালেও তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে৷

আবুধাবিতে, প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ একটি শিল্প স্থাপনার ওপর পড়ে৷ এ ঘটনায় ঘানার এক ব্যক্তি আহত হন৷

ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সেগুলো প্রতিহত করছে৷

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল শব্দে ভরা এক পোস্টে ডনাল্ড ট্রাম্পের ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু ধ্বংস করে দেওয়ার হুমকির তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাটরা৷

ট্রাম্পের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলে সিনেটর ক্রিস ভ্যান হোলেন এক্স-এ লিখেছেন, ‘‘ট্রাম্প স্পষ্টতই প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য৷’’ সিনেটর ক্রিস মারফি মনে করেন ট্রাম্প ‘সম্পূর্ণ, চূড়ান্তভাবে ভারসাম্যহীন’৷

এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

https://p.dw.com/p/5Bjgz
স্কিপ নেক্সট সেকশন জার্মানিতে ইস্টারের শান্তি মিছিলে যোগ দিয়েছে হাজারো মানুষ
৫ এপ্রিল ২০২৬

জার্মানিতে ইস্টারের শান্তি মিছিলে যোগ দিয়েছে হাজারো মানুষ

বার্লিনে শান্তি মিছিলে অংশগ্রহণকারীদের একটি পতাকা
প্রতি ইস্টারে রীতি অনুযায়ী জার্মানিতে বিভিন্ন শহরে শান্তি মিছিল অনুষ্ঠিত হয়ছবি: Michael Kuenne/PRESSCOV/ZUMA/picture alliance

শনিবার জার্মানিতে ইস্টারের ঐতিহ্যবাহী শান্তি মিছিলে কয়েক হাজার মানুষ যোগ দিয়েছেন৷ বার্লিন, ব্রেমেন, মিউনিখ, ডুইসবুর্গ, লাইপসিশ ও স্টুটগার্টসহ ৭০ টি শহরে এই মিছিল হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা৷ জার্মানিতে সামরিক ব্যয় বৃদ্ধিসহ বিশ্বজুড়ে চলা বিভিন্ন সামরিক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা৷  

মিছিলে অংশগ্রহণকারীদের হাতে সংঘাতের বার্তাবাহী ফেস্টুন
বিশ্বজুড়ে চলমান বিভিন্ন সহিংস সংঘাতের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন মিছিলে অংশগ্রহণকারীরাছবি: Volodymyr Sindieiev/Anadolu/picture alliance

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, স্টুটগার্টে তিন হাজার, বার্লিনে এক হাজার ৬০০ এবং ড্যুইসবুর্গে ৩০০ মানুষ মিছিলে যোগ দিয়েছেন৷ বৃহস্পতি ও শুক্রবারও মিছিল হয়েছে৷ তবে রীতি অনুযায়ী শনিবারই এই আয়োজনের প্রধান দিন৷ সোম ও মঙ্গলবারও বিভিন্ন স্থানে কিছু কার্যক্রমের পরিকল্পনা রয়েছে৷ 

স্ট্যাচু অব লিবার্টির আদলে গড়া মূর্তির এক হাতে যুদ্ধবিমান অন্য হাতে তেলের গ্যালন
গত এক মাস ধরে ইরানে চলা মার্কিন-ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদও উঠে এসেছে মিছিলেছবি: Volodymyr Sindieiev/Anadolu/picture alliance

এবারের আয়োজনে মূল বিষয় ছিল জার্মানিতে শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ এবং সামরিক ব্যয়বৃদ্ধি৷ আয়োজকেরা বলেছেন, বাধ্যতামূলক সামরিক সেবার বিষয়টির কারণে এবার তরুণদের অংশগ্রহণ বেড়েছে৷ এরইমধ্যে স্কুলগুলোতেও এই বিষয়ে প্রতিবাদ ও ক্লাস বর্জন কর্মসূচি চালিয়েছেন শিক্ষার্থীরা৷  

লাইপসিশে একটি মিছিলে প্রতিবাদকারীরা
এবারের আয়োজনে মূল বিষয় ছিল জার্মানিতে শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ এবং সামরিক ব্যয়বৃদ্ধি৷ ছবি: Maria Castro/ZUMA/IMAGO

এই মিছিলের নেটওয়ার্কের প্রতিনিধি ক্রিস্টিয়ান গোলা বলেন, ‘‘শান্তির জন্য এত বিপুল সংখ্যক মানুষের রাস্তায় নেমে আসাটা গুরুত্বপূর্ণ৷ প্রায় ৪০ বছরের ইস্টার শান্তি মিছিলের ইতিহাসে, আমি বিশ্বজুড়ে এত সংঘাতপূর্ণ ইস্টার আগে দেখিনি৷’’

বার্লিনে মিছিলে বিভিন্ন দেশের পতাকা হাতে অংশগ্রহণকারীরা
পারমাণবিক অস্ত্রের প্রতিবাদে ৬০-এর দশকে জার্মানিতে এই শান্তি মিছিলের সূচনা হয়৷ছবি: Volodymyr Sindieiev/Anadolu/picture alliance
https://p.dw.com/p/5BhNc
স্কিপ নেক্সট সেকশন ‘মঙ্গল’ বা ‘আনন্দ’ নয়, এবার নাম ‘বৈশাখী শোভাযাত্রা’
৫ এপ্রিল ২০২৬

‘মঙ্গল’ বা ‘আনন্দ’ নয়, এবার নাম ‘বৈশাখী শোভাযাত্রা’

বাংলাদেশে বাংলা নববর্ষের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বৈশাখী শোভাযাত্রা’ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি সরকার৷ ফলে ‘মঙ্গল শোভাযাত্রা’ বা ‘আনন্দ শোভাযাত্রা’র মতো নামগুলো আর ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী৷

সচিবালয়ে রোববার তিনি বলেন, ‘‘আমরা একে আনন্দ শোভাযাত্রা বা মঙ্গল শোভাযাত্রা বলবো না৷ এর নাম হবে বৈশাখী শোভাযাত্রা৷’’

তিনি আরো বলেন, ‘‘শোভাযাত্রার নাম নিয়ে চলমান বিতর্ক ও বিভাজন দূর করতে এবং উৎসবের আমেজে সবাইকে ঐক্যবদ্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ আমরা কোনো বিভাজন চাই না; মানুষের মধ্যে কোনো মতভেদ বা সংঘাত চাই না৷ আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য চাই৷’’ 

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিত থাকলেও বিগত অন্তর্বর্তী সরকারের সময় নববর্ষের সবচেয়ে বড় এই আয়োজনের নাম বদল করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করা হয়৷ বিএনপি সরকার আবারও এই আয়োজনের নাম পরিবর্তন করলো৷

এআই/এফএস (দ্য ডেইলি স্টার) 

https://p.dw.com/p/5BgvE
স্কিপ নেক্সট সেকশন নিখোঁজ মার্কিন সেনা উদ্ধার, অভিযানে নিয়োজিত বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইরানের
৫ এপ্রিল ২০২৬

নিখোঁজ মার্কিন সেনা উদ্ধার, অভিযানে নিয়োজিত বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করার দাবি ইরানের

হোয়াইট হাউসে কথা বলার মুহূর্তে ট্রাম্প
নিখোঁজ সেনাকে খুঁজে বের করে উদ্ধারের জন্য ট্রাম্প নিজের ও সামরিক বাহিনীর প্রশংসা করেন৷ ছবি: Alex Brandon/AP Photo/dpa/picture alliance

ইরানে ভূপাতিত এফ–১৫ই বিমানের নিখোঁজ ক্রুকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র৷ শুক্রবার ইরান বিমানটিকে ভূপাতিত করার পর থেকে নিখোঁজ ছিলেন ঐ সেনা৷ আরেকজনকে তার আগেই উদ্ধারের কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র৷ 

নিখোঁজ সেনাকে খুঁজে বের করে উদ্ধারের জন্য ট্রাম্প নিজের ও সামরিক বাহিনীর প্রশংসা করেন৷ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘‘তাকে পুনরুদ্ধারে জন্য মার্কিন সামরিক বাহিনী আমার নির্দেশে ডজন ডজন বিমান পাঠিয়েছে, যেগুলো বিশ্বের সবচেয়ে মারাত্মক অস্ত্র দিয়ে সজ্জিত৷ আঘাত পেলেও তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন৷’’ ট্রাম্প আরো লিখেছেন, ‘‘আমরা কখনও কোন অ্যামেরিকান যোদ্ধাকে ফেলে যাব না৷’’

আরেক সেনাকেও উদ্ধারের কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই অভিযানগুলো সম্পন্ন হওয়া প্রমাণ করে যে, যুক্তরাষ্ট্র ইরানের আকাশে ‘অপ্রতিরোধ্য আধিপত্য’ গড়ে তুলেছে৷ তবে ইরানের রাষ্ট্রীয় সমর্থিত তাসনিম বার্তা সংস্থা ইরানের রেভোলিউশনারি গার্ডসের তথ্য দিয়ে জানিয়েছে, দক্ষিণ ইস্পাহানে অনুসন্ধানে জড়িত মার্কিন বিমান তারা ভূপাতিত করেছে৷ তাদের দাবি অনুযায়ী, ‘‘একটি যৌথ অভিযানের (এয়ারোস্পেস, গ্রাউন্ড ফোর্স, পপুলার ইউনিট, বাসিজ ও পুলিশ কমান্ড) সময় শত্রুপক্ষের বিমান ধ্বংস করা হয়েছে৷’’

এর আগে ইরানের পুলিশ কমান্ডও ইস্পাহান প্রদেশের দক্ষিণে একটি মার্কিন সি–১৩০ বিমান ভূপাতিত করার তথ্য জানিয়েছে৷ ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতাম আল–অম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের মুখপাত্র বলেছেন, ভূপাতিত উড়োযানের মধ্যে দুটি ব্ল্যাক হক হেলিকপ্টারও ছিল৷

ইরানের সেনাবাহিনী আরও দাবি করেছে, একই প্রদেশে তারা একটি ইসরায়েলি ড্রোনও গুলি করে নামিয়েছে৷

এফএস/এআই

https://p.dw.com/p/5Bgbb
স্কিপ নেক্সট সেকশন ইউক্রেনে রুশ বিমান হামলায় নিহত অন্তত ১৪
৪ এপ্রিল ২০২৬

ইউক্রেনে রুশ বিমান হামলায় নিহত অন্তত ১৪

আবাসিক ভবনে রুশ ড্রোন হামলার পর দমকলকর্মীরা আগুন নিভিয়েছেন।
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে একের পর এক হামলা চলে।ছবি: State Emergency Service of Ukraine in Sumy region/REUTERS

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সারাদিন ধরে রাশিয়ার ব্যাপক বিমান হামলায় ইউক্রেনে অন্তত ১৪ জন নিহত হয়েছে। ইউক্রেন কর্তৃপক্ষ বলছে, রাশিয়া "নতুন কৌশল" ব্যবহার করছে।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালে একের পর এক হামলা চলে। রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরে রাতভর চারটি রকেট হামলা এবং কমপক্ষে ২০টি ড্রোন হামলা হয়েছে। খারকিভে আটজন নিহত হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার রাত থেকে রাশিয়া মোট ৫৪২টি ড্রোন এবং ৩৭টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৫১৫টি ড্রোন এবং ২৬টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। রাশিয়া জেট ইঞ্জিন লাগানো ইরানি নির্মিত শাহেদ ড্রোন ব্যবহার করছে, যা অত্যন্ত দ্রুত গতিতে লক্ষ্যে পৌঁছায় বলে ভূপাতিত করা কঠিন।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার এই হামলাকে "ইস্টার উসকানি" বলে অভিযোগ করেছেন। তিনি বলেছেন, ইস্টারের ঠিক আগে রাশিয়া হামলা বাড়িয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, পূর্ব ইউক্রেনের ১,২০০ কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনে পরিস্থিতি মূলত স্থিতিশীল এবং ইউক্রেনের মতে অবস্থা "কিছুটা ইতিবাচক।"

রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে। রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসনের আজ ১,৫০০তম দিন।

এসএসজি/এডিকে

https://p.dw.com/p/5BfS9
স্কিপ নেক্সট সেকশন ট্রাম্পের বাজেট: প্রতিরক্ষায় ১৫০ কোটি ডলার, কাটছাঁট অভ্যন্তরীণ খাতে
৪ এপ্রিল ২০২৬

ট্রাম্পের বাজেট: প্রতিরক্ষায় ১৫০ কোটি ডলার, কাটছাঁট অভ্যন্তরীণ খাতে

মার্কিন বিমান বাহিনীর এফ-২২ র‍্যাপ্টর স্টেলথ জেটগুলো ফরমেশন ফ্লাইটে
বর্ধিত প্রতিরক্ষা বাজেটে থাকবে ট্রাম্পের বিতর্কিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল এবং ৩৪টি নতুন যুদ্ধ৷ ছবি: Ssgt. James Richardson/U.S. Air/US Air Force/ZUMA/IMAGO

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার ২০২৭ অর্থবছরের জন্য ১.৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছেন। ইরান যুদ্ধ শুরুর পাঁচ সপ্তাহের মাথায় এই প্রস্তাব আসায় সামরিক ব্যয় এক বছরে ৪০ শতাংশেরও বেশি বৃদ্ধি পাবে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি বৃদ্ধি।

এই বৃদ্ধির আংশিক ক্ষতিপূরণে ট্রাম্প অন্যান্য খাতে ১০ শতাংশ কাটছাঁটের প্রস্তাব করেছেন। ট্রাম্প প্রশাসন বলছে, যেসব কর্মসূচিকে তারা 'প্রগতিশীল রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত' এবং 'অপচয়' বলে মনে করে, সেগুলো বন্ধ করা হবে।

বর্ধিত প্রতিরক্ষা বাজেটে থাকবে ট্রাম্পের বিতর্কিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল এবং ৩৪টি নতুন যুদ্ধ৷ সহায়ক জাহাজ নির্মাণে বরাদ্দ ৬৫.৮ বিলিয়ন ডলার।

কাটছাঁটের তালিকায় রয়েছে কৃষি বিভাগে ১৯ শতাংশ, স্বাস্থ্য বিভাগে ১২.৫ শতাংশ এবং পরিবেশ সংরক্ষণ সংস্থায় ৫২ শতাংশ হ্রাস। নাসার বাজেটেও ২৩ শতাংশ কাটছাঁট প্রস্তাব করা হয়েছে।

এই প্রস্তাবের প্রতিক্রিয়ায় ডেমোক্র্যাটরা  বলেছেন এই বাজেট "বন্দুক ও বোমার জন্য বেশি অর্থ এবং জনগণের প্রয়োজনীয় জিনিসের জন্য কম"।

এসএসজি/এডিকে
 

https://p.dw.com/p/5Beqg
স্কিপ নেক্সট সেকশন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
৪ এপ্রিল ২০২৬

মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের

মার্কিন-ইসরায়েল-ইরান সংঘাত চলাকালীন সমুদ্র সৈকতে এক নারী
ষষ্ঠ সপ্তাহে প্রবেশ করা এই যুদ্ধ বিশ্বব্যাপী অর্থনীতি অস্থিতিশীল করছে।ছবি: Yara Nardi/REUTERS

যুদ্ধ শুরুর প্রায় পাঁচ সপ্তাহ পর প্রথমবারের মতো ইরানে মার্কিনযুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। দুটি ঘটনায় দুই মার্কিন বিমান বিধ্বস্ত হওয়ার পর এক সেনা সদস্যকে উদ্ধার করা হয়েছে এবং অন্তত একজন নিখোঁজ রয়েছেন।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, একটি ফাইটার জেট ইরানে গুলিবিদ্ধ হয়ে পড়ে। ওই বিমানের একজন ক্রু সদস্যকে উদ্ধার করা হলেও আরেকজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার অভিযান চলছে।
আরেকটি ঘটনায়, ইরানি প্রতিরক্ষা বাহিনীর আঘাতে পারস্য উপসাগরে একটি মার্কিন এ-১০ আক্রমণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে ইরানি গণমাধ্যম জানিয়েছে। তবে মার্কিন কর্মকর্তারা বলেছেন, বিমানটি বিধ্বস্ত হয়েছে নাকি গুলিবিদ্ধ হয়েছে তা স্পষ্ট নয়।
এর মাত্র দুদিন আগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণে বলেছিলেন, অ্যামেরিকা ইরানকে "পরাজিত ও সম্পূর্ণভাবে ধ্বংস করেছে।"
ষষ্ঠ সপ্তাহে প্রবেশ করা এই যুদ্ধ বিশ্বব্যাপী অর্থনীতি অস্থিতিশীল করছে। মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি অবকাঠামোতে হামলা করছে এবং হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস পরিবহণ বন্ধ করে দিচ্ছে
পেন্টাগনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৩ মার্কিন সেনা সদস্য নিহত এবং ৩৬৫ জন আহত হয়েছে।
এসএসজি/এডিকে (এপি)

https://p.dw.com/p/5BeUI
স্কিপ নেক্সট সেকশন একাধিক অধ্যাদেশ বাতিলে ক্ষুব্ধ, হতাশ টিআইবি
৩ এপ্রিল ২০২৬

একাধিক অধ্যাদেশ বাতিলে ক্ষুব্ধ, হতাশ টিআইবি

ড. ইফতেখারুজ্জামান টিআইবির নির্বাহী পরিচালক৷
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান (ফাইল ফটো)ছবি: bdnews24.com

বাংলাদেশে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও পৃথক সচিবালয় বিষয়ক দুইটি অধ্যাদেশ বাতিল এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের নামে স্থগিতের সুপারিশে ক্ষুব্ধ ও হতাশ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)৷

এক বিবৃতিতে শুক্রবার এই অধ্যাদেশ তিনটি হুবহু বিল আকারে উত্থাপনের দাবি জানিয়ে দুর্নীতি দমন কশিমন, পুলিশ কমিশন ও তথ্য অধিকারবিষয়কসহ স্থগিতের সুপারিশপ্রাপ্ত বাকি অধ্যাদেশগুলোর ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করে যাচাই-বাছাই সম্পন্ন করে অবিলম্বে আইনে পরিণত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি৷

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিবৃতিতে বলেন, ‘‘অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারিকৃত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে যে গুটিকয়েক ক্ষেত্রে দেশের গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করায় উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছিল, তার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ অন্যতম৷ এই তিনটি অধ্যাদেশ বাতিল ও স্থগিতের মাধ্যমে সরকার আসলে কী বার্তা দিতে চায়?’’

তিনি বলেন, ‘‘বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ব্যাপারে ক্ষমতাসীন দলের নির্বাচনি ইশতেহারে ‘বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিতকরণ...বিচারব্যবস্থা সংস্কারের জন্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন পৃথক সচিবালয়কে আরও শক্তিশালী করা হবে’ মর্মে যে অঙ্গীকার করা হয়েছিল, এই কী তার নমুনা? নাকি পরিস্থিতি বিবেচনা করে জনরায়কে প্রভাবিত করার অংশ হিসেবে ক্ষমতাসীন দল ‘শুধুমাত্র কথার কথা’ হিসেবেই বিচার বিভাগের স্বাধীনতাসংক্রান্ত অঙ্গীকার তাদের নির্বাচনি ইশতেহারে অন্তর্ভুক্ত করেছিল! বিগত কর্তৃত্ববাদী শাসনামলে বিচার বিভাগ কতটা কলুষিত ও বিরুদ্ধ মত দমনের হাতিয়ারে পরিণত হয়েছিল, তা এত অল্প সময়ের ব্যবধানে সরকার ভুলে গেল! যা খুবই হতাশাজনক৷’’

উল্লেখ্য, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের অংশ হিসেবে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ এবং স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশ জারি করা হয়েছিল৷ এই দুটিসহ চারটি অধ্যাদেশ বাতিল করতে (রহিত) সংসদে বিল আনার সুপারিশ করেছে জাতীয় সংসদের বিশেষ কমিটি৷

এআই/জেডএইচ (দ্য ডেইলি স্টার)

https://p.dw.com/p/5BdUt
স্কিপ নেক্সট সেকশন হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভোট নিরাপত্তা পরিষদে
প্রকাশিত ৩ এপ্রিল ২০২৬শেষ আপডেট ৩ এপ্রিল ২০২৬

হরমুজ প্রণালী খোলার প্রস্তাবে ভোট নিরাপত্তা পরিষদে

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল করার প্রস্তাব এনেছে বাহরাইন। নিরাপত্তা পরিষদে এই বিষয়ে ভোটাভুটি হবে। প্রস্তাবে বলা হয়েছে, জাহাজ চলাচল শুরু করতে কোনো আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়া হবে না। এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে উপসাগরীয় ছয়টি দেশ এবং জর্ডান। 

তবে সংবাদসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, প্রস্তাবের প্রাথমিক খসড়ায় যা ছিল তার থেকে অনেকটাই তরলীকরণ করা হয়েছে। প্রাথমিক খসড়ায় বলা হয়েছিলো, হরমুজে জাহাজ চলাচলের জন্য অনুমোদিত দেশগুলি 'প্রয়োজনীয়' ব্যবস্থা নিতে পারবে। জাতিসংঘের ভাষায় এই 'প্রয়োজনীয় ব্যবস্থার' আওতায় সামরিক পদক্ষেপও পরে।  

নতুন খসড়ায় বলা হয়েছে, হরমুজ প্রণালী এবং তার পার্শ্ববর্তী জলে জাহাজ চালনার জন্য এবং ভবিষ্যতে আন্তর্জাতিক ক্ষেত্রে এই প্রণালী দিয়ে আগামী ছয় মাসের জন্য যাতায়াত নিশ্চিত করতে সমস্তরকম 'রক্ষণাত্মক' এবং 'পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ' ব্যবস্থা গ্রহণ করা যাবে। 

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য মোট ১৫টি দেশ। এর মধ্যে স্থায়ী সদস্য যুক্তরাজ্য, অ্যামেরিকা, চীন, ফ্রান্স এবং রাশিয়া। এই স্থায়ী সদস্যরা প্রয়োজনে নিজেদের স্বার্থে বা মিত্র দেশের স্বার্থে যেকোনো প্রস্তাবে ভেটো দিতে পারে।  প্রস্তাবের প্রাথমিক খসড়ায় তীব্র আপত্তি জানিয়েছিল চীন এবং রাশিয়া। 

এসসি/ জিএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স) 

https://p.dw.com/p/5BcGq
স্কিপ নেক্সট সেকশন পুলিশ খোঁজ পায় না, অথচ আদালতে গিয়ে জামিন পায় অভিযুক্তরা
৩ এপ্রিল ২০২৬

পুলিশ খোঁজ পায় না, অথচ আদালতে গিয়ে জামিন পায় অভিযুক্তরা

বিদেশে পলাতক ‘সন্ত্রাসী’ সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অন্যতম সহযোগী মোবারক হোসেন ওরফে ইমন ও অন্যজন বোরহান উদ্দিন। নির্মাণাধীন ভবনের মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি, চাঁদা না পেয়ে গুলি, প্রকাশ্যে রাস্তায় গুলি করে হত্যা—এমন নানা ঘটনায় তাদের নাম এসেছে। চট্টগ্রাম নগর পুলিশ তাঁদের হন্যে হয়ে খুঁজছে। 

পুলিশ খুঁজে না পেলেও উচ্চ আদালতে হাজির হয়ে তারা জামিন পেয়েছে। চট্টগ্রামের আলোচিত জোড়া খুনের মামলায় দুই ‘সন্ত্রাসী’ গত ১ ফেব্রুয়ারি ছয় সপ্তাহের জন্য জামিন পান। আদেশটি গত ২৯ মার্চ বাকলিয়া থানায় আসার পর জামিনের বিষয়ে জানতে পারে পুলিশ।

দুই ‘সন্ত্রাসীর’ জামিন পাওয়ার বিষয়টি স্বীকার করেন নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া। তিনি প্রথম আলোকে বলেন, পুলিশ তাঁদের খুঁজছে। এরই মধ্যে তারা জামিন পেয়েছেন জোড়া খুনের মামলায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপক্ষকে জানানো হচ্ছে।

জিএইচ/এসসি(প্রথম আলো)

https://p.dw.com/p/5BcZU
স্কিপ নেক্সট সেকশন পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের দিকে রওনা হলো আর্টেমিস টু
৩ এপ্রিল ২০২৬

পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের দিকে রওনা হলো আর্টেমিস টু

চাঁদের আলোয় আলোকিত পৃথিবী।
মহাকাশযান থেকে পৃথিবীর ছবি। ছবি: NASA/UPI Photo/Newscom/picture alliance

নাসার চন্দ্রাভিযানের গুরুত্বপূর্ণ অগ্রগতি। ইঞ্জিনের তীব্রতা বাড়িয়ে মহাকাশচারীদের নিয়ে পৃথিবীর কক্ষপথ পেড়িয়ে চাঁদের দিকে মোড় ঘোরালো আর্টেমিস টু।  

অ্যাপোলো মিশন ১৭-র ৫০ বছর পরে তিন মার্কিন এবং এক ক্যানাডার মহাকাশচারীদের নিয়ে চাঁদে অভিযান শুরু করেছে আর্টেমিস টু।   

পৃথিবীর কক্ষপথ পেরোনোর ১০ মিনিট পর আর্টেমিস টু-এর ক্যানাডার মহাকাশচারী জেরেমি হ্যানসেন জানান, "চাঁদের আলোয় আলোকিত পৃথিবী অপূর্ব দৃশ্য আমরা দেখতে পাচ্ছি।" তিনি জানান, তার সহ মহাকাশচারীরা তাদের মহাকাশযানের জানলা থেকে চোখ ফেরাতে পারছেন না।  

এসসি/ জিএইচ (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)  

https://p.dw.com/p/5BcDg
আরো পোস্ট দেখান