1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাড়ি দুমড়ে মুচড়ে দিল গন্ডার

২৮ আগস্ট ২০১৯

জার্মানির সেরেঙ্গেটি সাফারি পার্কে একটি গন্ডার একজন প্রাণি সংরক্ষকের গাড়িতে ঢুস মেরে তা দুমড়ে মুচড়ে দিয়েছে৷

https://p.dw.com/p/3Ocb8
ছবি: Bild/privat

কুসিনি নামে ৩০ বছর বয়সের গন্ডারটি তার শিং দিয়ে গাড়িতে সজোরে আঘাত করে সেটি তিনবার উল্টে ফেলে দেয় বলে জার্মান দৈনিক বিল্ড প্রকাশিত ভিডিওতে দেখা গেছে৷

জার্মানির লোয়ার সাক্সনি রাজ্যের পৌরসভা হোডেনহেগেনের ওই পার্কে মঙ্গলবার একজন দর্শণার্থী এই ভিডিও ধারণ করেন৷

এই পার্কের ম্যানেজার ফ্যাবরিজিও সেপি সংবাদ সংস্থা ডিপিএকে বলেছেন, প্রজননের উদ্দেশে ১৮ মাস আগে মূল্যবান এই গন্ডার ষাঁড়টিকে এই পার্কে আনা হয়, তবে এদিন কেন এটি ক্ষুব্ধ হয়েছিল তা স্পষ্ট নয়৷ চিড়িয়াখানা রক্ষককের ছোট হ্যাচব্যাক গাড়িটি গন্ডারটির আক্রমণে ক্ষতবিক্ষত হয়ে গেছে৷

কুসিনি দর্শনার্থীদের জন্য আতঙ্কের নয় জানিয়ে সেপি বলেন, দর্শনার্থীরা তাদের গাড়ি নিয়ে পার্ক থেকে চলে যাওয়ার পর সকাল-বিকাল এটিকে পার্ক চত্বরে প্রবেশের অনুমতি দেওয়া হয়৷

এ বছরের শুরুর দিকে এই সেরেঙ্গেটি পার্কে দুটি সিংহের আক্রমণে একজন প্রাণি সংরক্ষকের আহত হওয়ার ঘটনা পত্রিকায় শিরোনাম হয়েছিল৷

সাদা রঙের একটি পুরুষ গন্ডার গত বছর সুদানে মারা যাওয়ার পর এই প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে যায়৷

এসআই/কেএম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য