1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৫ জন নিহত

প্রকাশিত ২৯ জুন ২০২৬শেষ আপডেট ২৯ জুন ২০২৬

জার্মানিতে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৫ জন নিহত, সাংবাদিক আজহার আলীকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ, এ বছর বাংলাদেশে ফেরার অঙ্গীকার শেখ হাসিনার, তুরাগ থেকে ৪ মরদেহ উদ্ধার : যে যা বলছেন... আরো খবর এখানে।

https://p.dw.com/p/5GDYp
লোয়ার স্যাক্সনি রাজ্যের স্টাডে শহরের এক রাস্তায় জরুরি সেবাকর্মী ও ফরেনসিক দলের সদস্যরা
স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, আজ সোমবারের এ ঘটনায় অন্তত ৫ জন প্রাণ হারিয়েছেন৷ ইতিমধ্যে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে৷ছবি: Fabian Höfig/NEWS5/dpa/picture alliance
স্কিপ নেক্সট সেকশন আপনার যা জানা দরকার

আপনার যা জানা দরকার

  • জার্মানিতে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৫ জন নিহত
  • সাংবাদিক আজহার আলীকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
  • এ বছর বাংলাদেশে ফেরার অঙ্গীকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার
  • তুরাগ নদ থেকে ৪ মরদেহ উদ্ধার : পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ যা বলছে
  • ইউরোপজুড়ে তাপপ্রবাহ, মৃত হাজারেরও বেশি
  • পাকিস্তানের অভিযোগ খারিজ করলো ভারত
  • অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত চান সালাহউদ্দিন
  • ৭১ নিয়ে ক্ষমা চায়নি জামায়েত, বললেন মির্জা ফখরুল
  • দুই সংবাদপত্রের বিরুদ্ধে জামায়াতের অভিযোগ
  • প্রেসিডেন্ট পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার পরেও সার্বিয়ায় বিক্ষোভ অব্যাহত
  • দেশের গণমাধ্যম বন্ধের নির্দেশ উগান্ডার সেনাপ্রধানের
স্কিপ নেক্সট সেকশন জার্মানিতে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৫ জন নিহত
প্রকাশিত ২৯ জুন ২০২৬শেষ আপডেট ২৯ জুন ২০২৬

জার্মানিতে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৫ জন নিহত

লোয়ার স্যাক্সনি রাজ্যের স্টাডে শহরের এক রাস্তায় জরুরি সেবাকর্মী ও ফরেনসিক দলের সদস্যরা
স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, আজ সোমবারের এ ঘটনায় অন্তত ৫ জন প্রাণ হারিয়েছেন৷ ইতিমধ্যে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে৷ছবি: Fabian Höfig/NEWS5/dpa/picture alliance

জার্মানির উত্তরাঞ্চলের স্টাডে শহরে কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনার পর বড় ধরনের পুলিশি অভিযান শুরু হয়েছে৷ 
স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী, আজ সোমবারের এ ঘটনায় অন্তত ৫ জন প্রাণ হারিয়েছেন৷ ইতিমধ্যে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে৷ গুলিবর্ষণের ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়৷
হোয়াটসঅ্যাপে প্রকাশ করা এক বিবৃতিতে স্টাডে পুলিশ জানায়, ডাঙ্কারসস্ট্রাসে এখন একটি ‘বড় ধরনের অভিযান’ চলছে৷ নাগরিকদের ওই এলাকা থেকে দূরে থাকার এবং ঘটনাস্থলে উপস্থিত জরুরি সেবাদানকারী কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বানও জানানো হয় বিবৃতিতে৷ 
এসিবি/ জেডএইচ (এপি, এএফপি, রয়টার্স, ডিপিএ)

https://p.dw.com/p/5GFrD
স্কিপ নেক্সট সেকশন সাংবাদিক আজহার আলীকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ
২৯ জুন ২০২৬

সাংবাদিক আজহার আলীকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

২০২৫ সালের ২৮ আগস্ট সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর গোলটেবিল বৈঠক (ফাইল ফটো)
মামলার অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৮ আগস্ট সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর গোলটেবিল বৈঠক চলাকালে হট্টগোল, ভাঙচুর ও অবরুদ্ধের ঘটনা ঘটে৷ তখন পুলিশ গিয়ে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করে৷ এরপর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়৷ শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের রমনা বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) আখতার মোর্শেদ গত ১৮ জুন আজহার আলীকে সেই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন৷ছবি: Private

গত বছরের অক্টোবরে আটকের পর একাধিক মামলায় রিমান্ডে নেয়া সাংবাদিক আজহার আলী সরকারকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত৷

ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোর খবর অনুযায়ী, আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন৷
মামলার অভিযোগপত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৮ আগস্ট সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর গোলটেবিল বৈঠক চলাকালে হট্টগোল, ভাঙচুর ও অবরুদ্ধের ঘটনা ঘটে৷ তখন পুলিশ গিয়ে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে আটক করে৷ এরপর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়৷ এ মামলায় লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-র আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাএখন জামিনে মুক্ত রয়েছেন৷

দুপুর ১২টা ২০ মিনিটে আদালতের হাজতখানা থেকে হুইলচেয়ারে করে আজহার আলী সরকারকে এজলাসে আনা হয়৷ শুনানি শেষে আদালত প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, তিনি নির্দোষ৷ তাকে অন্যায়ভাবে মামলায় জড়ানো হয়েছে৷ ‘মঞ্চ ৭১’-এর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না৷
সাংবাদিক আজহার আলী একসময় দৈনিক আমাদের সময়–এ কাজ করতেন৷ তবে বর্তমানে তিনি কোনো সংবাদপত্রের সঙ্গে যুক্ত নেই৷
গত বছরের ১০ অক্টোবর রাতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ এরপর তাকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়৷
এসিবি/ জেডএইচ (প্রথম আলো)

https://p.dw.com/p/5GFJP
স্কিপ নেক্সট সেকশন এ বছর বাংলাদেশে ফেরার অঙ্গীকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার
প্রকাশিত ২৯ জুন ২০২৬শেষ আপডেট ২৯ জুন ২০২৬

এ বছর বাংলাদেশে ফেরার অঙ্গীকার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার

শেখ হাসিনা (ফাইল ফটো)
তার অনুপস্থিতিতে ঘোষিত মৃত্যুদণ্ডকে ‘অবৈধ, অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে ভারতের এনডিটিভিকে শেখ হাসিনা বলেন, “আমি মৃত্যুকে ভয় পাই না৷’’ অতীতে তার দল আওয়ামী লীগকে ভেঙে ফেলার চেষ্টা হয়েছে – উল্লেখ করে তিনি আরো বলেন, সেই চেষ্টা অতীতে ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে৷ছবি: Christophe Ena/AP Photo/picture alliance


২০২৬ সালের মধ্যে দেশে ফেরার অঙ্গীকার করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তার অনুপস্থিতিতে ঘোষিত মৃত্যুদণ্ডকে ‘অবৈধ, অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে ভারতের এনডিটিভিকে তিনি বলেন, “আমি মৃত্যুকে ভয় পাই না৷’’ অতীতে তার দল আওয়ামী লীগকে ভেঙে ফেলার চেষ্টা হয়েছে – উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, সেই চেষ্টা অতীতে ব্যর্থ হয়েছে, ভবিষ্যতেও ব্যর্থ হবে৷
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে সরকার পতনের পর ভারতে চলে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এনডিটিভিকে বলেন, কোনো ঝুঁকিই তিনি পরোয়া করেন না এবং দেশে ফেরার জন্য ‘সব বাধা ও ষড়যন্ত্র’ তিনি মোকাবিলা করবেন৷
তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে, তা সত্ত্বেও দেশে ফিরবেন কিনা জানতে চাইলে ৭৮ বছর বয়সি হাসিনা বলেন, ‘‘স্পষ্ট করে বলতে চাই - সব বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে এ বছরই আমি দেশে ফিরবো৷’’
এসিবি/ জেডএইচ (রয়টার্স)

https://p.dw.com/p/5GEf7
স্কিপ নেক্সট সেকশন তুরাগ নদ থেকে ৪ মরদেহ উদ্ধার : পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ যা বলছে
প্রকাশিত ২৯ জুন ২০২৬শেষ আপডেট ২৯ জুন ২০২৬

তুরাগ নদ থেকে ৪ মরদেহ উদ্ধার : পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ যা বলছে

প্রতীকী ছবি
গত ২২ জুনের পর তুরাগ নদীর বিভিন্ন স্থান থেকে মো. সুমনসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়৷ আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান বলেন, শুক্রবার দিবাগত রাতে তুরাগ নদের আশুলিয়া গরুর হাট-সংলগ্ন নৌকা ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে ভাসমান অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করা হয়৷ছবি: Colourbox

তুরাগ নদ থেকে ৪ মরদেহ উদ্ধার, পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশের বক্তব্য
গত ২২ জুন আওয়ামী লীগের একটি মিছিলের পর তুরাগ নদীর বিভিন্ন স্থান থেকে মরদেহ উদ্ধার করা নিয়ে বিভিন্ন ধরনের তথ্য উঠে আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে৷ ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দ্য ডেইলি স্টার-এ এ নিয়ে একটি প্রতিবেদন করেছেন আকলাকুর রহমান আকাশ৷ এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধারের কথা বলা হয়েছে সেখানে৷
প্রতিবেদনে বলা হয়, ঢাকার তুরাগ থানার রানাভোলা এলাকার বাসিন্দা মো. সুমন (১৭) গত ২২ জুন বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিল৷ শুক্রবার রাত ১২টার দিকে তুরাগ নদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ৷
পরিবারের দাবি, আওয়ামী লীগের মিছিলে গিয়েছিল সুমন৷ পুলিশের ধাওয়া খেয়ে নৌকা থেকে নদীতে লাফ দিয়ে সে নিখোঁজ হয়৷
গত ২১ জুন সুমন ফেসবুক অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগের মিছিলের একটি ছবি পোস্ট করেন৷
গতকাল রোববার সুমনের খালু মো. জুয়েল বাবু দ্য ডেইলি স্টারকে বলেন, সুমন কাঁচামালের আড়তে কাজ করতো৷ সে যে আওয়ামী লীগের রাজনীতি করতো, এটা আমরা জানতাম না৷ ২২ জুন সকাল ১১টার দিকে সুমন বাসা থেকে বের হয়৷ এরপর থেকেই নিখোঁজ ছিল৷
‘পুলিশের কথামতো একটা অপমৃত্যু মামলা করেছি’
‘‘পরে খোঁজ নিয়ে জানতে পারি—ওইদিন নৌকা নিয়ে সুমন আশুলিয়ার রুস্তমপুর এলাকায় আওয়ামী লীগের মিছিলে অংশ নেয়৷ সেখান থেকে একই নৌকায় সবাই আশুলিয়া গরুরহাট সংলগ্ন নৌকা ঘাটে যায়৷ আশুলিয়ায় যাওয়ার পরপরই পুলিশ তাদের ধাওয়া দিয়ে সাতজনকে গ্রেপ্তার করে’’, বলেন তিনি৷
জুয়েল বাবু বলেন, ‘‘অন্যরা যে যেভাবে পেরেছে, কেউ নদী সাঁতরে, কেউ আবার ঝোঁপঝাড় পেরিয়ে দৌড়ে পালিয়ে যায়৷ তবে সুমন নদীতে লাফ দেওয়ার পর থেকে নিখোঁজ ছিল৷ আমরা নদীতে তাকে খুঁজেও পাইনি৷ শুক্রবার পুলিশ জানায়, নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ পরে মরদেহের পকেটে থাকা মানিব্যাগের ডকুমেন্ট ও পাঁচটি মোবাইল ফোন দেখে আমরা সুমনকে শনাক্ত করি৷’’
তিনি আরো বলেন, ‘‘আমরা কারো সঙ্গে ঝামেলায় যেতে চাইনি৷ তাই পুলিশের কথামতো একটা অপমৃত্যু মামলা করেছি৷ ময়নাতদন্ত শেষে মরদেহ আমাদের কাছে হস্তান্তর করা হয়৷’’

বাদী বললেন, ‘এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না’
মামলার এজাহারে বাদী সুমনের সৎ ভাই মো. সালাউদ্দিন উল্লেখ করেন, গত ২২ জুন সুমন বন্ধু ও প্রতিবেশীসহ প্রায় ২০-২২ জনের সঙ্গে তুরাগ নদীতে নৌভ্রমণে যান৷ ধউর ব্রিজ ঘাট থেকে নৌকায় ওঠার পর বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়া গরুর হাট ঘাটে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অসাবধানতাবশত সুমনসহ পাঁচ থেকে ছয়জন নদীতে পড়ে যায়৷ সাঁতার না জানার কারণে সেসময় সুমন নদীর স্রোতে ডুবে যায়৷
মামলার বিষয়ে জানতে চাইলে সালাউদ্দিন ডেইলি স্টারকে বলেন, ‘‘এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না৷ মামলা করার সময় আমার খালু জুয়েল বাবু সঙ্গে ছিলেন৷ তিনি বলতে পারবেন৷’’
মিছিলের দিনে মামলা, পুলিশের তৎপরতায় সাতজন আটক
এদিকে, গত ২২ জুন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুদ জামান বাদী হয়ে ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় ৪৫ জনকে আসামি করে একটি মামলা করেন৷
মামলার অধিকাংশ আসামি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তুরাগ থানার বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মী৷
তুরাগ নদ থেকে ৪ মরদেহ উদ্ধার
গত ২২ জুনের পর তুরাগ নদীর বিভিন্ন স্থান থেকে সুমনসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে৷
আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান ডেইলি স্টারকে বলেন, শুক্রবার দিবাগত রাতে তুরাগ নদের আশুলিয়া গরুর হাট-সংলগ্ন নৌকা ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার ভাটিতে ভাসমান অবস্থায় সুমনের মরদেহ উদ্ধার করা হয়৷
এদিকে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার প্রথম আলোর খবর অনুযায়ী, মরদেহ উদ্ধার হওয়া ব্যক্তিদের মৃত্যু দুর্ঘটনাজনিত কারণে হয়েছে বলে দাবি করেছেন ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন৷ রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুটি মরদেহ উদ্ধারের উল্লেখ করে তিনি বলেন, ‘‘দুটি ঘটনাই দুর্ঘটনাজনিত৷ তবে একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক উদ্দেশ্যে ঘটনাগুলো ভিন্নভাবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছে৷ এসব অপপ্রচারকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে৷’’ এ ধরনের অপপ্রচার সম্পর্কে তথ্য থাকলে তিনি ঢাকা জেলা পুলিশকে জানানোর অনুরোধ জানান৷
পুলিশ সুপার জানান, চলতি বছরের মার্চ থেকে মে - এই তিন মাসে ঢাকা জেলায় মোট ১৭০টি অপমৃত্যুর মামলা নথিভুক্ত হয়েছে৷ এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মামলাই অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনাসংক্রান্ত৷
এসিবি/ জেডএইচ (দ্য ডেইলি স্টার, প্রথম আলো)

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো হলে এত লাশ উদ্ধার হওয়ার কথা না’

https://p.dw.com/p/5GDtA
স্কিপ নেক্সট সেকশন ইউরোপজুড়ে তাপপ্রবাহ, মৃত হাজারেরও বেশি
প্রকাশিত ২৯ জুন ২০২৬শেষ আপডেট ২৯ জুন ২০২৬

ইউরোপজুড়ে তাপপ্রবাহ, মৃত হাজারেরও বেশি

পোল্যান্ডে ভয়াবহ তাপপ্রবাহ
পোল্যান্ডে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছেছবি: Michal Cizek/AFP

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানিয়েছে, গত ২১ জুন থেকে এখনও পর্যন্ত ইউরোপে গরমে মৃত্যু হয়েছে অন্তত এক হাজার তিনশ মানুষের। জার্মানিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস। পোল্যান্ড এবং চেক রিপাবলিকেও তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। চেক রিপাবলিকের রাজধানী থেকে ৫০ কিলোমিটার দূরে ডকসানিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক নয় ডিগ্রি ছুঁয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। 

ডাব্লিউএইচও-র রিপোর্টে বলা হয়েছে, এই মুহূর্তে বিশ্বের ১৫ কোটি মানুষ প্রবল তাপপ্রবাহের শিকার। রিপোর্টে বলা হয়েছে, ইউরোপ এখন বিশ্বের সবচেয়ে দ্রুত গরম হতে থাকা মহাদেশগুলির মধ্যে অন্যতম। ডাব্লিউএইচও জানিয়েছে, এই প্রবল তাপপ্রবাহের ফলে কী কী রোগের প্রাদুর্ভাব হচ্ছে, তা নিয়ে একটি রিপোর্টও তারা পেশ করবে। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি) 

https://p.dw.com/p/5GDYs
স্কিপ নেক্সট সেকশন পাকিস্তানের অভিযোগ খারিজ করলো ভারত
প্রকাশিত ২৯ জুন ২০২৬শেষ আপডেট ২৯ জুন ২০২৬

পাকিস্তানের অভিযোগ খারিজ করলো ভারত

পাকিস্েতান আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের সেনা। ফাইল ছবি।
করাচিতে হামলার পর পাকিস্তান আফগানিস্তানের সীমান্তের কাছের এলাকায় জঙ্গি ঘাঁ'টি লক্ষ্যে করে হামলা করেছে বলে অভিযোগ। ছবি: Abdul Basit/AFP

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি অভিযোগ করেছিলেন, করাচি হামলার পিছনে ভারতের হাত রয়েছে। ভারতের প্রক্সি সংগঠন এই কাজ করেছে। করাচিতে পাকিস্তানের আধা-সামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের আঞ্চলিক সদরদপ্তরে হামলা হয়। আফগানিস্তানের সংগঠন তেহরিক-ই-তালেবান এই হামলার কথা স্বীকার করেছে। তারপর পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এই অভিযোগ করেন। 

এরপর পাকিস্তান আফগানিস্তানের পাকতিকা, পাকতিয়া, কুনারে হামলা করেছে। মহসিন নাকভি বলেছেন, সেখানে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা করা হয়েছে এবং ২৫ জন মারা গেছেন। 

এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান ভিত্তিহীন অভিযোগ করেছে। এই অভিযোগ ভারত খারিজ করছে। অন্যদের দিকে আঙুল তোলার আগে পাকিস্তান বরং নিজেদের দিকে তাকাক। তাদের দেশের সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিক। সন্ত্রাসের পরিকাঠানমো ধ্বংস করুক। তারা সন্ত্রাসের উপর ভরসা করেতাদের রাষ্ট্রীয় নীতি হলো সন্ত্রাসবাদের উপর ভরসা করা।  

জিএইচ/এসসি(পররাষ্ট্র মন্ত্রণালরয়ের বিবৃতি, এপি, এএফপি, রয়টার্স)

https://p.dw.com/p/5GDZC
স্কিপ নেক্সট সেকশন অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত চান সালাহউদ্দিন
প্রকাশিত ২৯ জুন ২০২৬শেষ আপডেট ২৯ জুন ২০২৬

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত চান সালাহউদ্দিন

মুহাম্মদ ইউনূস সমর্থকদের দিকে হাত নাড়ছেন। ফাইল ছবি।
মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত চান সালাহউদ্দিন। ছবি: Munir Uz Zaman/AFP

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনে দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর সবকটির তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দায়িত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

রোববার রাতে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সালাহউদ্দিন বলেন, ‘যারা এখন দুর্নীতি ও বিদেশি ঋণের জবাবদিহি দাবি করছেন, তাদেরও এ ধরনের তদন্তকে স্বাগত জানানো উচিত। কোথায় দুর্নীতি হয়েছে, কীভাবে হয়েছে এবং কারা এর জন্য দায়ী ছিল, তা দুদক খুঁজে বের করুক।’

সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রকাশিত একটি প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ওঠা দুর্নীতির অভিযোগগুলোরও পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।

সংসদে এর আগে দেওয়া বক্তব্যের জবাবে সালাহউদ্দিন জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন ভূমিকা এবং দলটি আদৌ ধর্মভিত্তিক দল কি না, সে প্রশ্নও তোলেন। তিনি বলেন, জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী দলটির ইতিহাস ১০০ বছরের বলে দাবি করলেও বাস্তবে দলটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৪১ সালে। 

জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার)

https://p.dw.com/p/5GDZM
স্কিপ নেক্সট সেকশন ৭১ নিয়ে ক্ষমা চায়নি জামায়াতে ইসলামী, বললেন মির্জা ফখরুল
প্রকাশিত ২৯ জুন ২০২৬শেষ আপডেট ২৯ জুন ২০২৬

৭১ নিয়ে ক্ষমা চায়নি জামায়াতে ইসলামী, বললেন মির্জা ফখরুল

বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জামায়েত ১৯৭১ সালের স্বাধীনতাবিরোধী ভূমিকার জন্য ক্ষমা চায়নি। ছবি: DW

১৯৭১ সালে স্বাধীনতাবিরোধী ভূমিকার জন্য জামায়াতে ইসলামী ক্ষমা চায়নি এবং এখনো বিষয়টি নিয়ে নতুন করে ভাবার সময় আছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।

বিরোধী দলের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, 'যারা ওই পাড়ে আছেন আমাদের বন্ধুরা তারা অনেকভাবে আমাদের ক্ষুব্ধ করার চেষ্টা করেছেন। আমার মনে হয় এই সময় এসে এটা ঠিক না। কারণ আপনাদের নিজেদের দিকে একবার ফিরে তাকানো দরকার।'

'এজন্য তাকানো দরকার যে ১৯৭১ সালের ভূমিকার জন্য একবারও তো ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। এটা করলে কিন্তু আজকের এই সমস্যা হয় না। আপনারা সেটা করেননি,' বলেন তিনি।

জিএইচ/এসজি(দ্য ডেইলি স্টার)

এক্সক্লুসিভ: জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

https://p.dw.com/p/5GDZO
স্কিপ নেক্সট সেকশন দুই সংবাদপত্রের বিরুদ্ধে জামায়াতের অভিযোগ
২৯ জুন ২০২৬

দুই সংবাদপত্রের বিরুদ্ধে জামায়াতের অভিযোগ

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
বাংলাদেশের দুইটি সংবাদপত্রের বিরুদ্ধে অভিযোগ করলো জামায়াতে ইসলামী। ছবি: Md. Zakir Hossain/Pacific Press/picture alliance

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনাম ও ভাবমর্যাদা ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যে দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন ‘সিন্ডিকেটেড সংবাদ’ পরিবেশন করছে বলে অভিযোগ করেছে দলটি। রোববার এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এই অভিযোগ করেন।

বিবৃতিতে বলা হয়, ‘সাম্প্রতিক কালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুনাম ও ভাবমর্যাদা ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যে দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিন সিন্ডিকেটেড সংবাদ পরিবেশন করছে। এহেন উদ্দেশ্যপ্রণোদিত ও যোগসাজশপূর্ণ সংবাদ প্রচারের মাধ্যমে জামায়াতে ইসলামীর অর্জিত সুনাম ও সুখ্যাতি বিনষ্ট করা যাবে না।’

বিবৃতিতে আরও বলা হয়, জামায়াতে ইসলামী দেশের সাংবিধানিক কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল একটি নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক ভাবধারার ইসলামি রাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটি জনকল্যাণমুখী নানাবিধ কর্মসূচির মাধ্যমে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে বহুমুখী অবদান রেখে চলেছে। বাংলাদেশের প্রতিটি জাতীয় সংকটময় মুহূর্তে জামায়াতের নেতা–কর্মীরা দুর্গতদের পাশে থাকার যথাসাধ্য চেষ্টা করেন।

জিএইচ/এসজি(প্রথম আলো)

https://p.dw.com/p/5GDe3
স্কিপ নেক্সট সেকশন দেশের গণমাধ্যম বন্ধের নির্দেশ উগান্ডার সেনাপ্রধানের
২৯ জুন ২০২৬

দেশের গণমাধ্যম বন্ধের নির্দেশ উগান্ডার সেনাপ্রধানের

উগান্ডায় সংবাদমাধ্যম বন্ধের নির্দেশ
উগান্ডায় সংবাদমাধ্যম বন্ধের নির্দেশছবি: Hajarah Nalwadda/AP Photo/picture alliance

উগান্ডার সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা। রোববার তিনি জানিয়েছেন, দেশের সবচেয়ে বড় দুটি গণমাধ্যম বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এই নির্দেশ জারি করার সময় তিনি বলেন, স্বাধীন গণমাধ্যমে তার বিশ্বাস নেই। সে কারণেই এই নির্দেশ। 

মুহুজি দেশের প্রেসিডেন্ট ইওয়েরি মুসেভেনির ছেলে। ১৯৮৬ সাল থেকে ইওয়েরি লাগাতার উগান্ডার শাসনক্ষমতায়। 

নিজের এক্স হ্যান্ডেলে সেনাপ্রধান লিখেছেন, স্বাধীন গণমাধ্যম বলে কোনো ধারণায় তিনি বিশ্বাসী নন। তিনি মনে করেন, সংবাদমাধ্যম পরিচালিত হবে বিপ্লবী ক্যাডারদের হাত ধরে। তার বক্তব্য, ২০১৭ সাল থেকে প্রেসিডেন্ট সংবাদমাধ্যম বন্ধ করার ক্ষমতা তাকে দিয়েছেন। তার সাহায্যেই এই নির্দেশ দিলেন তিনি। এরপর সাংবাদিকদের গ্রেপ্তার করা হতে পারে বলেও জানিয়েছেন তিনি। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

https://p.dw.com/p/5GDYv
স্কিপ নেক্সট সেকশন প্রেসিডেন্ট পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার পরেও সার্বিয়ায় বিক্ষোভ অব্যাহত
২৯ জুন ২০২৬

প্রেসিডেন্ট পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার পরেও সার্বিয়ায় বিক্ষোভ অব্যাহত

সার্বিয়ায় প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভে ছাত্ররা
সার্বিয়ায় প্রেসিডেন্টবিরোধী বিক্ষোভে ছাত্ররাছবি: Uros Arsic/AFP

গত ১৮ মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে সার্বিয়ায়। ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা এই বিক্ষোভের মূল দাবি ছিল প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের পদত্যাগ। দীর্ঘ আন্দোলনের পর প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি পদত্যাগ করছেন। কিন্তু তারপরেও বিক্ষোভ কর্মসূচি বন্ধ হয়নি। 

২০২৪ সালের নভেম্বর মাসে দেশের একটি রেলওয়ে স্টেশনের ক্যানোপি বা ছাউনি ভেঙে পড়েছিল। মৃত্যু হয়েছিল ১৬ জনের। তখন থেকে সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে ছাত্ররা। দীর্ঘ প্রায় ১৮ মাস ধরে সেই আন্দোলন চলেছে দফায় দফায়। ২০২৭ পর্যন্ত ক্ষমতায় থাকার কথা ছিল ভুচিচের। বিক্ষোভ শুরু হওয়ার পর তিনি বলেছিলেন, বিদেশি শক্তি মদত দিচ্ছে ছাত্রদের। কিন্তু গত শনিবার আন্দোলনের সামনে মাথা নত করতে হয় প্রেসিডেন্টকে। তিনি জানিয়েছেন, দুই সপ্তাহের মধ্যে পদত্যাগ করবেন তিনি। 

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)

https://p.dw.com/p/5GDYu
আরো পোস্ট দেখান